বাংলাদেশ, সোমবার, ০৩ আগস্ট ২০২৬
১৯ শ্রাবণ ১৪৩৩ | সময়:
admin
২৯ এপ্রিল ২০২৪, ৬:২১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

জার্সিতে ১৯৯৯ বিশ্বকাপের স্মৃতি ফিরিয়ে আনলো নিউজিল্যান্ড

স্পোর্টস ডেস্ক: আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণার সঙ্গে সঙ্গে নতুন জার্সিও উন্মোচন করেছে নিউজিল্যান্ড ক্রিকেট দল। যে জার্সি দেখে নস্টালজিয়ায় ভুগতে পারেন নাইন্টিজ বা তার আগে জন্ম নেওয়া ক্রিকেটপ্রেমীরা। কিউইদের নতুন জার্সিতে যেন ১৯৯৯ বিশ্বকাপের ছোঁয়া!

নিউজিল্যান্ড ক্রিকেটের অফিসিয়াল পেজ ‘ব্ল্যাকক্যাপস’-এই বলা হচ্ছে, এই জার্সি ১৯৯৯ সাল (বিশ্বকাপ) থেকে অনুপ্রাণিত। বলা হচ্ছে, ২৫ বছর পর…নতুন অধ্যায়।

যে নতুন কিটটি নিউজিল্যান্ড ক্রিকেট সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছে, তাতে ঐতিহ্যবাহী ধূসর রঙের সঙ্গে ঐতিহ্যবাহী কালো রঙের মিশ্রণ রয়েছে, যা নব্বইয়ের দশকের শুরুর জার্সির কথা মনে করিয়ে দেয়।

নকশাটি প্রথাগত ফার্ন গ্রাফিক থেকে দূরে সরে এসেছে। তার পরিবর্তে সাউদার্ন ক্রসকে দেশের ঐতিহ্য হিসেবে তুলে ধরা হয়েছে। নতুন এই ডিজাইন মুগ্ধ করেছে ভক্তদের।

এদিকে, টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য নতুন জার্সি উন্মোচন করেছে দক্ষিণ আফ্রিকাও। প্রোটিয়াদের নতুন কিটে রয়েছে কাঁধে জাতীয় পতাকার উপাদানসহ একটি প্রাণবন্ত হলুদ রঙ। জার্সির একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো, দক্ষিণ আফ্রিকার জাতীয় ফুল কিং প্রোটিয়া অন্তর্ভুক্ত করা, যা আকর্ষণীয় ডিজাইনে একটি অনন্য রূপ যোগ করেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শুভেচ্ছা জানাতে দ্রুততম মানব জাকিরের বাড়িতে কালিগঞ্জের ইউএনও

শাকবাড়িয়া নদীর তীর থেকে ৭০ কেজি হরিণের মাংস উদ্ধার

কালিগঞ্জে দেশসেরা অ্যাথলেট জাকিরকে সংবর্ধনা

সুন্দরবনে কাঁকড়া শিকারে ৩ জেলে কারাগারে

পাইকগাছায় বিজ্ঞানী স্যার পিসি রায়ের ১৬৫তম জন্মবার্ষিকী উদযাপিত

কয়রার বড়বাড়ি ও কপোতাক্ষ মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি আবুল কালাম আজাদ

সাতক্ষীরায় ক্লাইমেট জাস্টিস ফোরাম গঠন: ঝুমুর আহবায়ক, সুমন সদস্য সচিব

ডিএনসিসি প্রশাসক শফিকুল ও এমপি জাহাঙ্গীরের ওপর হামলা

৩০ সেপ্টেম্বরের মধ্যে আয়কর রিটার্ন দাখিলে ৫% পর্যন্ত কর প্রণোদনা

এলপি গ্যাসের দাম বাড়লো, সন্ধ্যা থেকেই কার্যকর

১০

দুবাইয়ে কারাগার থেকে মুক্তি পেয়েছেন বেনজীর

১১

সাতক্ষীরায় ১০ দিনব্যাপী বৃক্ষ মেলা শুরু

১২

মান্দারবাড়িয়া; জেগে ওঠার অপেক্ষায় এক নীরব সৈকত || মো. মামুন হাসান

১৩

সারা দেশে সর্বোচ্চ সতর্কতা জারি পুলিশের

১৪

শর্ত সাপেক্ষে ইরানে হামলা বাতিল ঘোষণা ট্রাম্পের

১৫

রাষ্ট্রপতি প্রার্থী চূড়ান্ত করার দায়িত্ব পেলেন তারেক রহমান

১৬

ঢাকাস্থ দেবহাটা উপজেলা সমিতির নেতৃত্বে খাইরুল-হিরু-সুমন

১৭

সাতক্ষীরায় জলাবদ্ধতা নিরসনে নদী-খাল পুনরুদ্ধারের দাবি

১৮

টানা পঞ্চমবারের মতো সাফের সভাপতি কাজী সালাউদ্দিন

১৯

প্রাথমিকে ১৪ হাজার ৩৮৪ শিক্ষকের যোগদান শুরু অক্টোবরে

২০
error: Content is protected !!