বাংলাদেশ, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
১৩ কার্তিক ১৪৩৩ | সময়:
admin
১০ জুলাই ২০২৩, ৮:৫৯ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

ভারী বর্ষণে ভারতে ১৯ জনের প্রাণহানি, বন্ধ স্কুল

আন্তর্জাতিক ডেস্ক: ভারী বর্ষণে ১৯ জনের প্রাণহানি হয়েছে উত্তর ভারতে। দেশটির আবহাওয়া অফিস বেশ কয়েকটি রাজ্যে ঘোষণা করেছে রেড অ্যালার্ট।
এ অবস্থায় বন্ধ ঘোষণা করা হয়েছে বিদ্যালয়গুলো।

টাইমস অব ইন্ডিয়া এক প্রতিবেদনে জানিয়েছে, দু’দিনে উত্তর ভারতে টানা ভারী বর্ষণে গেল ২৪ ঘণ্টায় ১৯ জনের প্রাণহানি হয়েছে। কোথাও ভূমিধস, কোথায় আকস্মিক বন্যা এবং তীব্র জলাবদ্ধতায় ১০ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। হিমাচল প্রদেশ সবচেয়ে ক্ষতিগ্রস্তদের মধ্যে একটি, এখানকার স্কুল, কলেজ মঙ্গলবার পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে। দিল্লি, গুরুগ্রাম, নদীয়ার স্কুলগুলো সোমবার এবং চান্দিগড়ের স্কুল বন্ধ থাকবে মঙ্গলবার পর্যন্ত।

দেশটির উত্তরাঞ্চলীয় রেল যোগযোগ ভেঙে পড়েছে। ১৭টি ট্রেন বাতিল করা হয়েছে, ১২টি বিকল্প পথে চলছে। জলাবদ্ধতার কারণে চারটি রুটে ট্রেন চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে।

ভারী বৃষ্টিতে ভূমিধস ও জলাবদ্ধতায় হিমাচলে পাঁচ জন, জম্মু-কাশ্মীরে ভূমিধসে দুই জন, ভারী বৃষ্টিতে উত্তর প্রদেশে তিনজন, রাজস্থানে চারজন এবং জম্মু-কাশ্মীরে স্রোতে ভেসে দুই সেনার প্রাণহানি হয়েছে।

ভারতের আবহাওয়া অফিস জানিয়েছে, পশ্চিমা লঘুচাপের কারণে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাত হচ্ছে দু’দিন ধরে। দেশটির আঞ্চলিক আবহাওয়া অফিসের প্রধান ড. চরণ সিং বলেছেন, সোমবার থেকে বৃষ্টিপাত কিছুটা কমবে। তবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে। দিল্লির দু’এক জায়গায় ভারী বর্ষণ হতে পারে। হিমাচল ও উত্তর প্রদেশে আরও দু’দিন অতিভারী বর্ষণ হওয়ার শঙ্কা রয়েছে। জম্মু-কাশ্মীরে সোমবার পর্যন্ত ভারী বর্ষণ হতে পারে।

এছাড়া পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ ও পূর্ব রাজস্থানেও আগামী দু’দিন ভারী থেকে অতিভারী বর্ষণ হতে পারে। এজন্য উত্তরখাণ্ড, হিমাচল ও জম্মু-কাশ্মিরে রেল অ্যালার্ট জারি করা হয়েছে। আর সেকেন্ড ক্যাটাগরির রেল অ্যালার্ট জারি করা হয়েছে পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ এবং পূর্ব রাজস্থানে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণব

১

ঘূর্ণিঝ‌ড়ের সতর্কবার্তার ম‌ধ্যে আশাশুনিতে খোল‌পেটুয়া নদীর বাঁ‌ধে ভয়াবহ ভাঙন, এলাকায় আতংক

২

ডিবি গার্লস হাইস্কুলে লালন সাঁইজির তিরোধান দিবস পালিত

৩

‎সবুজের সান্নিধ্যে মন ও প্রাণের নিরাময় || ‎তারিক ইসলাম

৪

এবি পার্টি সাতক্ষীরা সদর উপজেলা শাখার আহবায়ক কমিটির অনুমোদন

৫

কয়রা উপজেলা প্রেসক্লাবের নিন্দা

৬

আশাশুনিতে জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ প্রস্তুতি মেলা

৭

আগামী শিক্ষাবর্ষ থেকে পাঠ্যপুস্তকে ‘খেলাধুলা’ বই বাধ্যতামূলক হচ্ছে

৮

কয়রায় ডেঙ্গু প্রতিরোধে গণতান্ত্রিক সংলাপ

৯

পাইকগাছার চাঁদখালীতে পল্লী বিদ্যুতের সাবস্টেশন নির্মাণে স্থান নির্ধারণ

১০

সাতক্ষীরা সীমান্তে মাদকসহ সাড়ে ৭ লাখ টাকার পণ্য জব্দ

১১

বাংলাদেশিদের জোরপূর্বক যুদ্ধে পাঠিয়েছে রাশিয়া, প্রমাণ পেয়েছে জাতিসংঘ

১২

সাতক্ষীরা জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির নতুন সভাপতি ডা. আবুল কালাম বাবলা

১৩

মারা গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা

১৪

ব্যালন ডি’অরে কে কোন পুরস্কার জিতলেন

১৫

দেবহাটায় বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলামকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

১৬

পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে ফোনে প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ

১৭

তারেক রহমানকে নিয়ে স্ট্যাটাসে যা বললেন জাপানের প্রধানমন্ত্রী

১৮

আমন ক্ষেত ফেটে চৌচির, ফলন বিপর্যয়ের শংকা

১৯

গণ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ শিক্ষার্থী কল্যাণ পরিষদের কমিটি গঠন

২০