বাংলাদেশ, শনিবার, ১৩ জুন ২০২৬
৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ | সময়:
admin
৩০ জুন ২০২৪, ১১:৩১ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

ঈদের সিনেমা ফ্লপ, নির্মাতাকে বেদম পেটালেন চিত্রনায়িকা!

ডেস্ক রিপোর্ট: এবারের ঈদে মুক্তি পেয়েছে মোট ৫টি সিনেমা। এরমধ্যে চিত্রনায়িকা ইয়ামিন হক ববির অভিনীত সিনেমা ‘ময়ূরাক্ষী’ সিনেমাটি মাত্র দুটি হলে মুক্তি মেলে। ঈদে প্রেক্ষাগৃহগুলোতে তেমন সাড়া পায়নি ‘ময়ূরাক্ষী’।

সিনেমা নিয়ে ববি আগেই বলেছিলেন ‘ময়ূরাক্ষী’ নিয়ে হতাশাজনক অভিব্যক্তিও পেয়েছি। গল্পটি সুন্দর ছিল, সিনেমাটি নির্মাণ আরও ভালো হতে পারতো। শুধু আমি নই, দর্শোকও হতাশ। অনেক দর্শকই বলেছেন আমার চরিত্রটির আরও ব্যপ্তি প্রয়োজন ছিল। এটা তো একজন সিনেমার নায়িকার গল্প নিয়ে বানানো সিনেমা। অথচ সেই নায়িকার চরিত্রটিই ঠিকঠাক ফুটিয়ে তোলা হয়নি। গল্পটা যাকে নিয়ে, তাকেই যদি পর্দায় এস্টাবলিশ না করেন, তাহলে এর সার্থকতা কোথায়। ডাবিংয়ের সময় এক রকম ছিল। তখন যেসব দৃশ্য রাখা হয়েছিল মুক্তির পর দেখলাম তার অনেকই নেই। অনেক ভালো দৃশ্য নির্মাতা বাদ দিয়েছেন। সেগুলো বাদ না দিলে সিনেমাটি আরও ভালো হতো। ডাবিংয়ে যতটা দেখেছিলাম, ততটা নেই সিনেমায়। অনেক ভালো সিকোয়েন্স বাদ দেওয়া হয়েছে। অনেক কাটাছেড়া করায় গল্পগুলো খাপছাড়া হয়ে যায়। দর্শকের ভালো লাগেনি তাই দেখেনি।

সিনেমা ফ্লপের কারনেই কী নির্মাতা রশীদ পলাশকে পেটালেন চিত্রনায়িবা ববি?

জানা গেছে, ঈদে মুক্তি পাওয়া সিনেমা নিয়েই পরিচালকের সঙ্গে প্রযোজক-নায়িকার তুমুল দ্বন্দ্ব বাঁধে যা গড়িয়েছে হাতাহাতি পর্যন্ত। প্রযোজনা প্রতিষ্ঠানকে দেওয়া ওয়াদা রাখতে ব্যর্থ হয়েছেন ওই পরিচালক। যে বাজেটের কথা নির্মাণের সময় বলা হয়েছিল, সিনেমা শেষ করতে তার দ্বিগুণ খরচ হয়েছে। এ ছাড়া ঈদে নামমাত্র প্রেক্ষাগৃহে মুক্তি পায় সিনেমাটি। নির্মাণের পর প্রযোজককে শুধু ঘুরিয়েছেন ওই পরিচালক। শুধু তাই নয়, প্রযোজক সব শিল্পীর পারিশ্রমিক পরিচালকের হাতে দিলেও তিনি শিল্পীদের সেটি দেননি , এছাড়া সিনেমা হয়েছে সুপার ফ্লপ, একের পর এক অভিযোগের প্রেক্ষিতে ক্ষিপ্ত হয়ে ওঠেন লগ্নিকারকরা। যার ফলে নায়িকার সঙ্গে দ্বন্দ্ব বাধে নির্মাতার। ফলশ্রুতিতে পরিচালককে বেদম পেটান ওই নায়িকা।

বিভিন্ন সূত্রে খোঁজ নিয়ে জানা গিয়েছে, নায়িকার ক্ষোভ হলো তাকে যেভাবে সিনেমাটি নির্মাণ নিয়ে বলা হয়েছিল, তার বিন্দুমাত্র ছোঁয়াও পাননি। দুর্বল নির্মাণ, এডিটিং ও হল না পাওয়ায় রাগ নিয়ন্ত্রণ করতে না পেরে পিটিয়েছেন পরিচালককে। ওই সময় নাকি সিনেমাটির প্রযোজনা সংস্থার সংশ্লিষ্টরাও উপস্থিত ছিলেন। সবার অভিযোগের তীর ছিল পরিচালকের দিকেই। ঘটনার সময় পরিচালকও বোঝানোর চেষ্টা করেন লগ্নির টাকা কীভাবে উঠে আসবে। কিন্তু ততক্ষণে যা হওয়ার তা হয়ে গেছে। নায়িকা ভরা বৈঠকে পরিচালককে চড়-থাপ্পড়, কিল-ঘুসি মারতে থাকেন।

এদিকে, বিষয়টি নিয়ে কথা বলতে ‘ময়ূরাক্ষী’ সিনেমার পরিচালক রাশিদ পলাশ ও চিত্রনায়িকা ববিকে একাধিকবার কল দেওয়া হলেও তারা কেউ কল রিসিভ করেননি। এ নিয়ে মুখে কুলুপ এঁটেছেন তারা। এ ঘটনায় নেট দুনিয়া উত্তাল।

ঘটনার সত্যতা শিকার করে সিনেমাটির নির্বাহী প্রযোজক শাহাদাত হোসেন লিটন বলেন, ‘কী নিয়ে তর্ক-বিতর্ক ও রাগারাগি হয়েছে, ঠিক আমি জানি না। তবে দুজনের রাগারাগি হয়েছে এটা সত্য। ববিকে পারিশ্রমিক ঠিকমতো দেওয়া হয়নি আমাকে জানিয়েছিল। পলাশ বলছে, তার সাথে যেভাবে কথা হয়েছে সেভাবেই টাকা দিয়েছে। দুজনের দুই রকমের কথা।’

যোগ করে তিনি আরও বলেন, আমরা এ নিয়ে প্রযোজনা প্রতিষ্ঠান থেকে কথা বলিনি কারণ, পুরো দায়িত্ব পলাশকেই দিয়েছিলাম। তার ওপরই আমরা নির্ভরশীল ছিলাম। তবে ববি কাজটি নিয়ে অসন্তুষ্ট। সিনিয়র পরিচালক হিসেবে আমার একটা দায়িত্ব আছে। যেহেতু ঘটনাটি আজ শুনেছি ব্যাপারটি নিয়ে দুজনের সাথে কথা বলতে বসব।

চলচ্চিত্র পরিচালক সমিতির সদস্য রাশিদ পলাশ। সমিতির উপমহাসচিব কাবিরুল ইসলাম রানার (অপূর্ব রানা) কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, এ নিয়ে আমরা জানি না। এরকম ঘটনা যদি সত্যিই ঘটে থাকে এবং পরিচালক সমিতিতে লিখিত অভিযোগ জানায় তাহলে বিষয়টি সাংগঠনিক ভাবে দেখা হবে।

‘ময়ূরাক্ষী’ সিনেমার গল্প ও চিত্রনাট্য লিখেছেন গোলাম রাব্বানী। সিনেমার মূল চরিত্রে অভিনয় করেছেন ববি ও সুদীপ। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন সাদিয়া মাহি, সুমিত সেনগুপ্ত, ফারজানা ছবি, সমু চৌধুরী, দীপক সুমন, প্রণব ঘোষ, সাবিনা পুঁথি, ফারুক, মুহিন খান, মানিক শাহ, জুলফিকার চঞ্চল, রুদ্র হক, আফফান মিতুল, কস্তূরী চৌধুরী।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিঠাপানি সংকটে উপকূলের ভবিষ্যৎ: সমাধানের খোঁজে কর্মশালা

বহিষ্কারাদেশ প্রত্যাহারের পরই সাক্ষীকে হুমকি যুবদল নেতার

কয়রায় স্টার্টআপ সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম

নিষেধাজ্ঞার মধ্যেও সুন্দরবনে মধু আহরণ, ১ হাজার কেজি মধুসহ ১১ মৌয়াল আটক

বাংলাদেশের নতুন সরকারের সাথে ভারতের সম্পর্ক আরো গভীর হবে: দীনেশ ত্রিবেদী

ভোমরায় ১১ দলীয় জোটের বিক্ষোভ সমাবেশ

আশাশুনিতে স্টার্টআপ সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম

কেশবপুরে বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনী: তরুণদের মেধা বিকাশে জোর

বড় বিভ্রাটের কবলে ফেসবুক

খুলনায় বাড়ির পাশে বিএনপিকর্মীকে গুলি করে হত্যা

১০

অবাস্তব ভিত্তির গতানুগতিক বাজেট: সিপিডি

১১

মেধা ও উদ্ভাবনে খুদে বিজ্ঞানীদের চমক: সাতক্ষীরায় বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী প্রদর্শনী

১২

তালায় স্টার্টআপ বিজ্ঞান প্রকল্প এবং উদ্ভাবনী ধারণা প্রদর্শন

১৩

সম্পদ-বিবরণী প্রকাশ না করলে মিলবে না পে-স্কেল শর্ত চায় টিআইবি

১৪

সমুচা কিনতে না পারা সেই বস্তির ছেলেটি এখন ২০ হাজার কোটির মালিক

১৫

২৪ ঘণ্টার পর্যবেক্ষণে মিরাজ

১৬

খুলনা সিটি মেডিকেলে ভয়াবহ আগুন

১৭

নূরনগরে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী ঘোষণাকে কেন্দ্র করে হট্টগোল

১৮

মুক্তিপণ দিয়ে বাড়ি ফিরলেন সুন্দরবনে অপহৃত ৪ জেলে

১৯

তালায় খামারীদের সক্ষমতা বৃদ্ধিতে জলবায়ু বিপন্নতা বিষয়ক প্রশিক্ষণ

২০