বাংলাদেশ, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
৮ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
২৪ আগস্ট ২০২৪, ৭:২৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

স্বস্তিকা-রাজের সঙ্গী হলেন ভাবনা

বিনোদন ডেস্ক: ‘আলতাবানু জোছনা দেখেনি’ শিরোনামের সিনেমায় শরিফুল রাজ-স্বস্তিকা মুখার্জির সঙ্গে যুক্ত হয়েছেন অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। বিষয়টি নিশ্চিত করেছেন পরিচালক হিমু আকরাম।

এই সিনেমায় ভাবনা অভিনয় করছেন জুলেখা চরিত্রে। এ বিষয়ে অভিনেত্রীর ভাষ্য, ‘চরিত্রটা পছন্দ হয়েছে। আর ডিরেক্টর খুব চেয়েছেন আমি যাতে কাজটা করি। যখন কোনও ডিরেক্টর চরিত্রের দাবি থেকে আমাকে এভাবে চান, সেটা শিল্পী হিসেবে সম্মানের। এছাড়া স্বস্তিকা মুখার্জি ও শরিফুল রাজ আমার পছন্দের অভিনেতা। শুটিং সেটে তাদের সঙ্গী হওয়ার জন্যে মুখিয়ে আছি।’

আগেই জানা গিয়েছিল, শরিফুল রাজ একাই এ সিনেমায় অভিনয় করবেন তিনটি চরিত্রে। চরিত্র তিনটির নাম প্রেমচাঁদ, সুজন মিয়া ও মইনুল হোসেন। এটা আসলে এক মানুষের তিনটি রূপ। একটার সঙ্গে আরেকটার মিল নেই কোনও; তিন সময়ের গল্প নিয়ে নির্মিত হতে যাচ্ছে এই ডার্ক থ্রিলার।

সিনেমাটি প্রসঙ্গে নির্মাতা বলেন, ‘পুরান ঢাকা থেকে শুরু করে গল্পটা যাবে সৈয়দপুর রেল জংশনে এবং অষ্টগ্রামের হাওরে গিয়ে এর গল্প শেষ হবে। যেহেতু তিনটা সময়কে দেখানো হবে সে অনুযায়ী গল্পের হিরোর লুকেরও কিছু বিষয় পরিবর্তনের ব্যাপার আছে। সেজন্যই শুটিংয়ে যেতে আমাদের খানিক বিলম্ব হয়ে যাচ্ছে। তবে এর মধ্যে আমরা সব গুছিয়ে নিয়েছি।’

প্রযোজনা প্রতিষ্ঠান বেঙ্গল মাল্টিমিডিয়া জানাচ্ছে, অক্টোবর নাগাদ শুটিং শুরু হতে পারে।

এই সিনেমায় আরও অভিনয় করবেন মামুনুর রশিদ, সালাহউদ্দিন লাভলু, ইরেশ যাকের, মিহি আহসান, আরফান মৃধা শিবলু, ইলোরা গহর, মুকিত জাকারিয়া প্রমুখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্যামনগরে জলবায়ু পরিবর্তনের প্রকৃতিভিত্তিক সমাধান নিয়ে দুই দিনের প্রশিক্ষণ

কালিগঞ্জে বিএনপির বিক্ষোভ কর্মসূচিতে দুইপক্ষের সংঘর্ষ, আহত ৫

কয়রায় বিএনপির মিছিল-সমাবেশ

তালায় ২৯ জন উপকারভোগীর মাঝে ছাগল, ভেড়া ও ঘর বিতরণ

গণ বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগীয় ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

নবায়নযোগ্য জ্বালানি সম্প্রসারণে সার্ভিস প্রোভাইডারদের তালিকাভুক্তকরণ বিষয়ক মতবিনিময়

দক্ষিণ শ্রীপুর কুশুলিয়া স্কুল অ্যান্ড কলেজে বৃক্ষরোপণ

দেবহাটায় যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

কালিগঞ্জে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা

সাতক্ষীরায় যুবদলের প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

১০

ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, হাসপাতালে ভর্তির রেকর্ড

১১

সরকারি হাসপাতালের সামনে কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না

১২

ঘণ্টায় ৩৫০ কিমি গতির বুলেট ট্রেন তৈরি করছে ভারত

১৩

দিল্লিতে বাংলাদেশের নতুন হাইকমিশনার আসাদ আলম সিয়াম

১৪

এক হাজার টাকার নোট বাতিলের দাবি, সরকারকে আইনি নোটিশ

১৫

ডিআইজিসহ ৩১ পদে রদবদল

১৬

প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১৭ পয়সা

১৭

সাতক্ষীরায় ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

১৮

চট্টগ্রাম-৩ আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান গ্রেপ্তার

১৯

জ্বালানি তেলের দাম বাড়ানো ইস্যুতে আইএমএফের শর্ত নেই: তথ্য উপদেষ্টা

২০