বাংলাদেশ, বুধবার, ১২ আগস্ট ২০২৬
২৮ শ্রাবণ ১৪৩৩ | সময়:
admin
১১ জুন ২০২৩, ৬:৫৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ম্যানেজিং কমিটির সভাপতি বিরুদ্ধে প্রধান শিক্ষককে লাঞ্ছিতের প্রতিবাদে কয়রায় মানববন্ধন

কয়রা (খুলনা) প্রতিনিধি: খুলনার পাইকগাছা উপজেলার রাড়ুলী ভুবন মোহনী বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতম কুমার ঘোষকে ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ আরশাদ আলী বিশ্বাস ও তার লোকজন কর্তৃক লাঞ্ছিত করার প্রতিবাদে কয়রায় প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

রোববার (১১ জুন) সকাল ১১টায় উপজেলার তিন রাস্তার মোড়ে উপজেলা শিক্ষক পরিবারের আয়োজনে এই কর্মসূচি পালিত হয়।

প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে বক্তব্য রাখেন কপোতাক্ষ কলেজের অধ্যক্ষ অদ্রিশ আদিত্য মন্ডল, রাজিব কুমার বাছাড়, প্রভাষক বিদেশ রঞ্জন মৃধা, শক্তিপদ মন্ডল, প্রধান শিক্ষক সুজিত কুমার রায়, এস এম খায়রুল আলম, আমির আলী গাইন, সরোজ কুমার রায়, মনোজ কুমার বর্মন, কিনারাম সরদার, পবিত্র বৈরাগী, বজেন্দ্রনাথ জোয়ারদার, তরুন কান্তি মন্ডল, সশিম বাহাদুর, সহকারী শিক্ষক কামরুল ইসলাম, বিপ্লব কান্তি মন্ডল, প্রশান্ত মন্ডল প্রমুখ।

বক্তারা বলেন, বিদ্যালয়গুলোতে ব্যবস্থাপনা কমিটির কর্তৃত্ব ও অনৈতিক কর্মকাণ্ডে শিক্ষক-শিক্ষার্থীসহ প্রতিষ্ঠানের ক্ষতি হচ্ছে। তাদের অপতৎপরতায় বিদ্যালয়ে শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে। প্রতিবাদ সমাবেশ থেকে বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি বাতিল, প্রধান শিক্ষকের ওপর হামলায় জড়িত বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতিকে তাঁর পদ থেকে দ্রুত অপসারণ ও গ্রেফতার করার দাবি জানানো হয়।

মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ শেষে বিক্ষুব্ধ শিক্ষকেরা পদযাত্রা করে কয়রা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতির অপসারণসহ বিচারের দাবিতে স্মারকলিপি পেশ করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাবিবুল ইসলাম হাবিবকে নাগরিক উন্নয়ন সমন্বয় কমিটির সংবর্ধনা

বইয়ের বিকল্প কেবল বই || ‎তারিক ইসলাম

শেষ হলো ১০ দিনব্যাপী বৃক্ষমেলা

সাতক্ষীরা সেতুবন্ধন গড়ি নেটওয়ার্কের ব্যবসায় ব্যবস্থাপনা বিষয়ক রিফ্রেসার্স প্রশিক্ষণ

শ্যামনগরে অবৈধ কারেন্ট জাল জব্দ, আগুনে পুড়িয়ে বিনষ্ট

পাইকগাছায় নজিরবিহীন লোডশেডিং, ২৪ ঘণ্টায় বিদ্যুৎ মিলছে ৩–৪ ঘণ্টা

থাইল্যান্ডে দুর্ঘটনায় গুরুতর আহত খায়রুল বাসার

সাতক্ষীরায় দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতার ১ম পর্বে ৮টি দলের জয়

তালার উন্নয়নে বড় পরিকল্পনা, এক বছরের মধ্যে কারিগরি শিক্ষা চালুর ঘোষণা হাবিবের

আশাশুনিতে গ্রাম আদালতের কার্যক্রমে অগ্রগতি সাধনে ত্রৈমাসিক সমন্বয় সভা

১০

গণমাধ্যমের উপস্থিতিতে হবে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ: ইসি সচিব

১১

ভোমরা স্থলবন্দরের যানজট নিরসনকল্পে যৌথ আলোচনা

১২

বন্ধ ৩ রাষ্ট্রায়ত্ত পাটকল চালু করতে চুক্তি, বিনিয়োগ ৬১৯ কোটি টাকা

১৩

সুন্দরবনে ১শ’ হরিণের শিকারের ফাঁদ উদ্ধার

১৪

৪ পরীক্ষার্থীকে পাস করাতে পারেননি ১২ শিক্ষক

১৫

ইনফান্তিনোর পক্ষ নিয়েই ফিফাকে কড়া হুশিয়ারি ট্রাম্পের

১৬

শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার ডেথ রেফারেন্স শুনানি শুরু

১৭

২৭ আগস্ট বসছে সংসদের তৃতীয় অধিবেশন

১৮

দুবাইয়ে থাকছেন মোস্তাফিজ, দলছাড়া সাকিব-তাসকিন

১৯

টপ এন্ড টি-টোয়েন্টিতে বাংলাদেশের ১৫ সদস্যের দল ঘোষণা

২০
error: Content is protected !!