বাংলাদেশ, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
৩০ কার্তিক ১৪৩৩ | সময়:
admin
৯ এপ্রিল ২০২৪, ১:৩৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

রোনালদোর লাল কার্ডের ম্যাচে আল নাসরের বিদায়

স্পোর্টস ডেস্ক: সৌদি সুপার কাপের সেমি ফাইনালে আল হিলালের বিপক্ষে মেজাজ হারালেন ক্রিস্টিয়ানো রোনালদো। ২-০ গোলে পিছিয়ে থাকা আল নাসরের এই তারকা ম্যাচের শেষদিকে প্রতিপক্ষ ফুটবলারকে আঘাত করে দেখেন লাল কার্ড।

যোগ করা সময়ে সাদিও মানে যদিও গোল পান। তবে তা কেবল ব্যবধানই কমিয়েছে।
মোহাম্মদ বিন জায়েদ স্টেডিয়ামে গতকাল সৌদি সুপার কাপের সেমিফাইনালে আল নাসরকে ২-১ ব্যবধানে হারায় আল হিলাল। দলটির হয়ে একটি করে গোল করেন সালেম আলদাওসারি ও ম্যালকম। নাসরের হয়ে স্বান্তনাসূচক গোলটি করেন মানে।

সুযোগ মিসের মহড়ায় প্রথমার্ধে কোনো দলই গোলের দেখা পায়নি। তবে বিরতির পর এগিয়ে যেতে খুব বেশি সময় নেয়নি আল হিলাল। ৬১ মিনিটে ডেডলক ভাঙেন আল হিলাল তারকা সালেম আলদাওয়াসরি। ম্যালকমের কাছ থেকে বল দারুণ এক ফিনিশিংয়ে লক্ষ্যভেদ করেন এই সৌদি স্ট্রাইকার।

৭২তম মিনিটে দলের ব্যবধান দ্বিগুণ করেন ম্যালকম। হেড থেকে গোলটি করেন এই ব্রাজিলিয়ান। পিছিয়ে থাকা আল নাসরের ফুটবলাররা তখন হতাশ হয়ে পড়েছিলেন। তাইতো ৮৬তম মিনিটে মেজাজ হারান তিনি। প্রতিপক্ষ ফুটবলারের সঙ্গে মারামারিতে জড়িয়ে লাল কার্ড দেখেন তিনি। যদিও শেষদিকে একটি গোল পায় দলটির সেনেগালিজ ফরোয়ার্ড মানে। তবে তা জয়ের জন্য যথেষ্ট হয়নি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেষ বলে বাউন্ডারি, পাকিস্তানকে ১ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন ভারত

১

নীলডুমুরে জুয়ার সরঞ্জাম পুড়িয়ে দেওয়া আগুনে শিশু দগ্ধ

২

নতুন থানা-পৌরসভা গঠনসহ ৭ প্রস্তাব, ৪টিতে সুপারিশের সিদ্ধান্ত

৩

দেবহাটায় ক্রীড়া উৎসব

৪

সেমিফাইনালে বাংলাদেশ দলে দুই পরিবর্তন, একাদশে রেকর্ড ৮ প্রবাসী ফুটবলার

৫

বাংলাদেশকে সামলাতে চার পেসার নিয়ে নামছে প্রোটিয়ারা

৬

মোংলার শিশু ধর্ষণ মামলার আসামি সিলেটে গ্রেপ্তার

৭

শ্রমিকেরা কাজে না ফিরলে রোববার থেকে বন্ধ হতে পারে পোশাক কারখানা

৮

জবির ভর্তি পরীক্ষা এবার শুধু ঢাকার ৭০ কেন্দ্রে

৯

প্রশংসায় ভাসছেন সুনেরাহ

১০

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু

১১

এইচএসসির অকৃতকার্যদের পুনঃপরীক্ষা ২ ডিসেম্বর: শিক্ষামন্ত্রী

১২

জলবায়ু সংকটের দায় যাদের, অর্থায়নের দায়িত্বও তাদের

১৩

নারীদের জন্য আসছে ১০০ বৈদ্যুতিক বাস, ব্যয় ৪০০ কোটি টাকা

১৪

বিফলে ভিনিসিয়ুসের জোড়া গোল, ফের ব্রাজিলকে হারাল জাপান

১৫

পাকিস্তানের বিপক্ষে সাদ-ইব্রাহিমের জায়গায় রহমত-শুকি

১৬

আশাশুনিতে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে যুবক নিহত

১৭

দেবহাটায় বিশ্ব ডায়াবেটিস দিবসে হাঁটা প্রতিযোগিতা ও মেডিকেল ক্যাম্প

১৮

‘জলবায়ু ন্যায্যতা নিশ্চিত করতে ঋণ নয়, অনুদান দাও’

১৯

কয়রায় বাল্যবিবাহ প্রতিরোধে র‍্যালি

২০