বাংলাদেশ, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬
২৫ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
২৪ মে ২০২৩, ৫:৩৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বেলগোরদে ৭০ হামলাকারী নিহত, দাবি রাশিয়ার

আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়া বলেছে যে, ইউক্রেন থেকে এসে তাদের বেলগোরদ অঞ্চলে যারা হামলা চালিয়েছিল, তাদের মধ্যে ৭০ জনের বেশি আন্তঃসীমান্ত অভিযানে নিহত হয়েছে। রুশ অঞ্চল থেকে বিতারণের আগে প্রায় ২৪ ঘণ্টা ধরে রাশিয়ান বাহিনীর সঙ্গে তাদের লড়াই চলেছিল।

মঙ্গলবার রাশিয়া বলেছে, তাদের সীমান্তে অনুপ্রবেশ করে হামলা চালানো সশস্ত্র গোষ্ঠীকে শেষ করে দিতে যুদ্ধবিমান ও কামান মোতায়েন করা হয়েছে। গেল বছর মস্কো ইউক্রেনে হামলা শুরুর পর রুশ অঞ্চলে এবারই সবচেয়ে সাহসী আক্রমণ হলো।

কর্তৃপক্ষ বলছে, সোমবার লড়াই চলাকালে কামান ও মর্টারের গোলায় ১৩ জন আহত হন। লোকজনকে সরিয়ে নেওয়ার সময় এক নারী নিহত হন। কোজিনকা গ্রামে দ্বিতীয় একজন বেসামরিক নাগরিক নিহত হন।

রুশ কর্মকর্তাদের দেওয়া তথ্য অনুযায়ী, লড়াই চলাকালে সীমান্তের নয়টি গ্রামের লোকজনকে সরিয়ে নেওয়া হয়েছিল।

বুধবার রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা আরআইএ নভোস্তি হামলাকারীদের ইউক্রেনের নাশকতাকারী এবং টহল গোষ্ঠী হিসেবে উল্লেখ করে এক প্রতিবেদনে জানায়, ৭০ জনের বেশি সন্ত্রাসী, চারটি সাঁজোয়া যান এবং পাঁচটি পিকআপ শেষ হয়ে গেছে। আজ বেলগোরদে সন্ত্রাস-বিরোধী অভিযান বাতিল করা হয়েছে।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র আইগর কোনাশেনকভ বলেন, স্থানীয় সৈন্য, বিমান ও কামানের আঘাতে হামলাকারীরা নাস্তানাবুদ হয়েছে। বাকিদের ইউক্রনের সীমান্তের ভেতরে পাঠিয়ে দেওয়া হয়। সম্পূর্ণ নির্মূল না হওয়া পর্যন্ত গুলি চালানো অব্যাহত থাকে।

ক্রেমলিন-বিরোধী গোষ্ঠী ফ্রিডম অব রাশিয়া লেজিয়ন এবং রাশিয়ান ভলান্টিয়ার কর্পসের (আরভিসি) সদস্যরা দায় নিয়েছে, যেখানে কিয়েভ অভিযানের সঙ্গে জড়িত থাকার কথা অস্বীকার করেছে।

মঙ্গলবার ইউক্রেনের উপ-প্রতিরক্ষামন্ত্রী মঙ্গলবার বলেন, আমরা বিদেশি ভূখণ্ডে যুদ্ধ করছি না।

সোমবার ফ্রিডম অব রাশিয়া লেজিয়নের প্রকাশ করা এক ভিডিওতে ছদ্মবেশধারী এক ব্যক্তিকে বলতে শোনা যায়, রাশিয়া মুক্ত হবে- রাশিয়ার বিরোধী অধিকারকর্মীরা প্রায়ই এই স্লোগান ব্যবহার করে থাকেন। ওই ব্যক্তির চারপাশে ছিল সশস্ত্র লোকজন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন অধিনায়কের নাম ঘোষণা করল আর্জেন্টিনা

স্পেনে আরেকটি ক্লাব কিনে নিচ্ছেন মেসি

হঠাৎ আশির দশকের ছবিতে মজেছেন নেটিজেনরা, জানুন ভাইরাল ট্রেন্ডের রহস্য

আত্মহ/ত্যার কথা ভেবেছিলেন শ্রাবন্তী!

পুলিশকে বেআইনি নির্দেশনা দেবে না ইসি: সিইসি

বিয়ের সাড়ে ৪ বছর পর মা হচ্ছেন নাফিজা জাহান

চট্টগ্রামে ফিল্ড ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনা নিহত

পরিবেশদূষণ নিয়ন্ত্রণে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো ‘ই-জিপি’ প্রশিক্ষণ

রুল খারিজ, ছবি ছাড়া জাতীয় পরিচয়পত্র নয়

১০

সাতক্ষীরায় ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ২৩

১১

রূপপুর বিদ্যুৎকেন্দ্রে আগুন, ৪৮ ঘণ্টা পরও স্বাভাবিক হয়নি বিদ্যুৎ-ইন্টারনেট

১২

সরকারি চাকরিতে ভাইভার নম্বর বাড়ানোর প্রতিবাদে জবিতে বিক্ষোভ মিছিল

১৩

যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হা/মলায় আবারও উত্তপ্ত মধ্যপ্রাচ্য

১৪

হা/মলার ঘটনায় ইতালিতে মামলা করলেন বাঁধন

১৫

স্কোয়াডে ৭ পরিবর্তনের ব্যাখ্যা পিসিবির কাছে চাইতে বললেন বাবর

১৬

ভুলের সুযোগ নিয়ে ইন্টারকে হারিয়ে চ্যাম্পিয়নস লিগে রিয়ালের জয়

১৭

ইতালিতে অভিনেত্রী বাঁধনের ওপর হামলাকারী কয়েকজনের পরিচয় মিলেছে

১৮

ইরানের হাতে আটক মার্কিন সাবমেরিন

১৯

দুই দিনে ৫৮১ কোটি টাকা ফেরত নিলেন সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা

২০
error: Content is protected !!