বাংলাদেশ, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
১৫ বৈশাখ ১৪৩৩ | সময়:
admin
২২ নভেম্বর ২০২৩, ৭:২৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

যৌথ সভা করতে সিইসির কাছে সময় চায় ইইউ

ডেস্ক রিপোর্ট: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পর্যবেক্ষক পাঠানোর জন্য প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের সঙ্গে যৌথ সভা করতে সময় চেয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।

বুধবার (২২ নভেম্বর) ই-মেইলের মাধ্যমে ইইউ রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি সিইসির কাছে এ সময় চান বলে জানা গেছে।

ই-মেইলে হোয়াইটলি লিখেছেন- সংসদ নির্বাচনের প্রস্তুতি নিয়ে ইতোপূর্বে মতবিনিময় করায় আপনাকে ধন্যবাদ। নির্বাচন কমিশনের বর্তমান কর্ম পরিকল্পনা নিয়ে আরও বিস্তারিত জানতে আপনার দপ্তরে একটি যৌথ সভায় অংশ নিতে সুযোগ চাই। আগামী ২৭ নভেম্বর বিকেল তিনটায় বৈঠকের জন্য আপনার সময় হবে কি? মতবিনিময়ের জন্য আপনার সম্মতির জন্য আমি উন্মুখ হয়ে আছি।

এ বিষয়ে ইসির দায়িত্বরত কর্মকর্তারা জানিয়েছেন, চার্লস হোয়াইটলির চিঠি নথিতে উত্থাপন করা হয়েছে। তবে এখনও কমিশন বা সিইসি তাদের কোনো সময় দেননি। বেশির ভাগ কমিশনার এখন বিভিন্ন জেলায় নির্বাচনের মাঠ দেখতে ঢাকার বাইরে সফর করছেন। ২৭ নভেম্বর সময় তারা নাও পেতে পারে। ইইউ এ পর্যন্ত যতবার সময় চেয়েছে, তাদের দেওয়া হয়েছে। এবারও হয়তো পাবে।

ইউরোপীয় ইউনিয়ন ইতিমধ্যে জানিয়েছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পাঁচ সদস্যের একটি পর্যবেক্ষক টিম তারা পাঠাবে। এতে দুজন টেকনিক্যাল এক্সপার্ট থাকবে।

ইসি ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ৭ জানুয়ারি সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০২৬ বিশ্বকাপে কার্ডের নিয়মে আসছে বড় পরিবর্তন

সাতক্ষীরায় আইনগত সহায়তা দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের পথে বাংলাদেশ

সাতক্ষীরায় চ্যানেল ওয়ানের নবযাত্রার শুভক্ষণ উদযাপন

খুলনা প্রেসক্লাবে হামলার প্রতিবাদে সাতক্ষীরা প্রেসক্লাবের বিবৃতি

ধলবাড়িয়ায় ক্ষমতাসীন দলের পরিচয়ে ফসল লুট, প্রতিবাদে মানববন্ধন

কালিগঞ্জে আইন-শৃঙ্খলা ও চোরাচালান প্রতিরোধ বিষয়ক সভা

গোয়ালডাঙ্গায় ভাঙনকবলিত বাঁধ পরিদর্শনে জেলা প্রশাসক আফরোজা আখতার

খুলনা প্রেসক্লাবে হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি সুন্দরবন প্রেসক্লাবের

সেপ্টেম্বর থেকে হোয়াটসঅ্যাপ ব্যবহার বন্ধ হচ্ছে যেসব স্মার্টফোনে

১০

৭ বিভাগে তাণ্ডব চালাবে কালবৈশাখী ঝড়

১১

বজ্রপাতে ৪ জেলায় ৯ জনের মৃত্যু

১২

আ.লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারে জাতিসংঘে ১৭৩ আইনজীবীর আবেদন

১৩

পাইকগাছায় যুবকের হাত-পা ভেঙে দিল প্রতিপক্ষ

১৪

আশাশুনিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কলেজ ছাত্রের মৃত্যু!

১৫

১৮২ রান টপকে নিউজিল্যান্ডকে হারালো বাংলাদেশ

১৬

বাল্যবিয়ে রুখতে ‘সুদমুক্ত ঋণ’ পেল ১০০ শিক্ষার্থীর পরিবার

১৭

রাত নামলেই সক্রিয় হয়ে ওঠে মাদক সিন্ডিকেট, নিয়ন্ত্রণে ‘সুজন’

১৮

জিয়া খাল পুনঃখনন কর্মসূচি উদ্বোধন করলেন তারেক রহমান

১৯

শ্যামনগরে যৌন ও প্রজনন স্বাস্থ্য সুরক্ষায় সভা

২০
error: Content is protected !!
Deprecated: htmlspecialchars(): Passing null to parameter #1 ($string) of type string is deprecated in /home/bcglobal/te.bcgloballtd.com/wp-includes/formatting.php on line 4705