বাংলাদেশ, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
৩০ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
১৬ ফেব্রুয়ারি ২০২৫, ৯:১৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

খালেদা জিয়ার স্বপ্ন বাস্তবায়নের চেষ্টা করব: নাসীরুদ্দীন পাটওয়ারী

ডেস্ক রিপোর্ট: জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, গত ৫৩ বছরে যারা আমাদের দেশ শাসন করেছিল, সেখানে আমরা দুইজন নারী নেত্রী পেয়েছি। তাদের একজন বেগম খালেদা জিয়া।
অসামান্য সাহসিকতার পরিচয় দিয়ে বাংলাদেশকে নিজের বুকে-পিঠে মানুষ করে আজ ছাত্রদের হাতে তুলে দিয়েছেন।
তিনি বলেন, আমরা আমাদের বুকে-পিঠে মানুষ করে ভবিষ্যতে বাংলাদেশকে এমন একটি জায়গায় নিয়ে যাব, যেখানে বেগম খালেদা জিয়া যে স্বপ্ন দেখেছিলেন, সেই স্বপ্ন বাস্তবায়নের চেষ্টা করব। অন্যদিকে আমরা দেখেছি, খুনি হাসিনা কীভাবে বাংলাদেশের মানুষের ওপর হত্যাযজ্ঞ চালিয়েছেন।
রোববার (১৬ ফেব্রুয়ারি) জুলাই আন্দোলনে গণহত্যাকারী শেখ হাসিনা ও আওয়ামী লীগের বিচারের দাবিতে আয়োজিত এক নারী সমাবেশে তিনি এসব কথা বলেন। শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে ‘জুলাইয়ের নারীরা’ ব্যানারে এ সমাবেশের আয়োজন করে জাতীয় নাগরিক কমিটির নারী সেল।
জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক বলেন, গত ১৫ বছরে নারীদের খুন, গুম, ধর্ষণ করা হয়েছে, জেলে ঢোকানো হয়েছে, নারীদের প্রতি অকথ্য নির্যাতন চালানো হয়েছে। কিন্তু আমরা এই পরিস্থিতির মধ্য দিয়ে গত ৫ আগস্ট খুনি হাসিনাকে বিদায় করতে সক্ষম হয়েছি।
এখনো দেশে ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ হয়নি উল্লেখ করে তিনি আরও বলেন, আমরা এখনো দেখতে পাচ্ছি, নারীরা ঘরে-বাইরে বিভিন্ন জায়গায় নিপীড়িত-নির্যাতিত হচ্ছেন। তাদের অধিকারগুলো তারা এখনো ফিরে পাননি। আমরা এখনো দেখতে পাচ্ছি, বিভিন্ন জায়গায় নারীরা যখন তাদের দাবির পক্ষে কথা বলছে, বিভিন্ন গোষ্ঠী সংঘবদ্ধ হয়ে তাদের মব জাস্টিসের ট্রায়ালে নিয়ে যাচ্ছে। আমরা জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে সেগুলোর তীব্র বিরোধিতা করছি।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন,  আমাদের সামনে এখনো তীব্র লড়াই বাকি রয়ে গেছে। আমরা বলছি, নির্বাচন যেমন হবে, তেমন আমাদের একটি নতুন সংবিধান প্রয়োজন। এই নতুন সংবিধানে নারীদের তাদের হিস্যা বুঝে নিতে হবে। সামনে যে স্থানীয় নির্বাচন আসছে, সেখানে নারীদের অনেক বেশি অংশ নিতে হবে।
জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক বলেন, আমরা শুধু নারীদের অংশগ্রহণ চাই না। আমরা নারীদের সিদ্ধান্ত নেওয়ার জায়গায় চাই, গণপরিষদে চাই, জনগণের ভোটে নির্বাচিত নারীদের সংসদে চাই।
জাতীয় নাগরিক কমিটির নারী সেলের সম্পাদক সাদিয়া ফারজানা দিনার সঞ্চালনায় নারী সমাবেশে আরও বক্তব্য দেন জাতীয় নাগরিক কমিটির সদস্যসচিব আখতার হোসেন, মুখপাত্র সামান্তা শারমিন, যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, জুলাই অভ্যুত্থানের যোদ্ধা অর্পিতা শ্যামা দেব, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নুসরাত তাবাসসুম, জাতীয় নাগরিক কমিটির সদস্য হুমায়ারা নূর, জুলাই অভ্যুত্থানের যোদ্ধা আশরাফা খাতুন প্রমুখ।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তিন বিভাগে ভারী বৃষ্টি হতে পারে

নতুন পেসার খুঁজবে বিসিবি

জিয়াউর রহমানকে গুলি করেন কে, তদন্ত সংস্থাকে জানালেন মোজাফফর

ধর্ষণের পর তরুণীকে হত্যা, ২ আসামির মৃত্যুদণ্ড

একদিনের সফরে সিলেট যাচ্ছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

দুই মামলায় শেখ হাসিনাসহ ৬৩ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

লঙ্কানদের উড়িয়ে এশিয়া কাপ ভারতের

ব্যাটে-বলে মিরাজের নৈপুণ্য, তবুও হারল গায়ানা

আসিফ নজরুলের গ্রেপ্তার চাইলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

ইসলামী আইনে সম্পত্তির মালিকানা হস্তান্তরের পদ্ধতি

১০

অভিষেক ঝড়ে প্রথম টি-টোয়েন্টিতে উড়ে গেল আফগানিস্তান

১১

ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা এনসিপির

১২

কয়রায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের বিদায় সংবর্ধনা

১৩

‘সাতক্ষীরার ৪টি আসনে দলীয় প্রার্থীদের হারাতে কিছু নেতা রাতে বৈঠক করেছিলেন’

১৪

নারী ব্যাংক কর্মকর্তাকে হেনস্তার প্রতিবাদে সাতক্ষীরায় ব্যাংকারদের মানববন্ধন

১৫

আসিফ মাহমুদের বিরুদ্ধে ১৩ হাজার কোটি টাকা দুর্নীতির অনুসন্ধানে দুদক

১৬

সৌদি আরবে একের পর এক হামলা, মক্কা চুক্তি কি এবার কার্যকর হবে?

১৭

মোশাররফ করিমের কাছ থেকে অভিনয় শেখার সুযোগ

১৮

রামপালের দ্বিতীয় ইউনিটের বিদ্যুৎ উৎপাদন বন্ধ

১৯

জাতিসংঘ অধিবেশন: ২১ সেপ্টেম্বর নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

২০
error: Content is protected !!