বাংলাদেশ, শুক্রবার, ০১ মে ২০২৬
১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ | সময়:
admin
৯ মে ২০২৩, ১০:২০ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

গাজায় ইসরায়েলের বিমান হামলায় নিহত ১০

আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনের গাজা উপত্যকায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। হামলায় কমপক্ষে ১০ জন নিহত হয়েছেন।
আহতের সংখ্যাও অনেক।

সোমবার (৮ মে) দিবাগত রাত ২টার দিকে ফিলিস্তিনি ইসলামিক জিহাদ আন্দোলনের সদস্যদের লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলের সেনাবাহিনী। খবর আল জাজিরা।

তবে আল জাজিরার আল সাইয়েদ জানিয়েছেন, স্থানীয় সময় সোমবার দিবাগত রাত ২টার দিকে গাজার বিভিন্ন অংশে আবাসিক ভবনে লক্ষ্য করে বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

তিনি বলেন, ‘এটি খুব স্পষ্ট নয় যে, নিহতদের পরিচয় কী বা কতজন আহত হয়েছেন। শুধুমাত্র নিশ্চিত হওয়া গেছে, গাজা উপত্যকার বিভিন্ন এলাকায় সাম্প্রতিক বিমান হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছেন বলে ঘোষণা করা হয়েছে। ’

তিনি যোগ করেন, ‘যখনই আবাসিক ভবনগুলোকে লক্ষ্যবস্তু করা হয়, সেখানে সবসময় (বেসামরিকদের মধ্যে) হতাহতের ঘটনা ঘটে। ’

ফিলিস্তিনের ইসলামিক জিহাদ আন্দোলন মঙ্গলবার জানিয়েছে যে, তাদের তিন নেতা বিমান হামলায় নিহত হয়েছেন। তারা হলেন- জিহাদ আল-ঘান্নাম, খলিল আল-বাহতিনি এবং তারিক ইজ আল-দীন।

এক বিবৃতিতে সংগঠনটি বলেছে, স্ত্রী ও সন্তানসহ তাদের হত্যা করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, গাজা শহরের একটি আবাসিক ভবনের উপরের তলায় এবং দক্ষিণাঞ্চলীয় রাফাহ শহরের একটি বাড়িতে বিস্ফোরণ ঘটেছে।

ইসরায়েলের সেনাবাহিনী বলেছে যে, ‘অপারেশন শিল্ড অ্যান্ড অ্যারো’ নামের বিমান হামলাটি তিনজন ফিলিস্তিনি ইসলামিক জিহাদ সদস্যকে লক্ষ্য করে পরিচালনা করা হয়েছিল। তারা ইসরায়েলের সাম্প্রতিক রকেট হামলার জন্য দায়ী।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজ মহান মে দিবস: শ্রমিকের মজুরি মূল্যস্ফীতির নাগাল পায় না

পাতাখালি ফাউন্ডেশনের উদ্যোগে মৃত ব্যক্তির দাফন ও গোসলের প্রয়োজনীয় সামগ্রী বিতরণ

দেবহাটায় কেমিক্যাল দিয়ে পাকানো ৪৮ ক্যারেট আম বিনষ্ট

ভ্যান চুরি করতে গিয়ে হাতেনাতে দুই যুবক আটক

শ্যামনগরে ৭৭টি পানির ট্যাংক ও সেটিং উপকরণ বিতরণ

দেবহাটায় দক্ষতা বৃদ্ধির তিন মাসব্যাপী প্রশিক্ষণ শুরু

মানহানির প্রতিবাদে বুধহাটা দারুল উলুম মাদ্রাসার মুহতামিমের সংবাদ সম্মেলন

কবে দেশে ফিরছেন জানালেন সাকিব

খোলা ভোজ্য তেল স্বাস্থ্যের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ

আশাশুনিতে আইন-শৃঙ্খলা কমিটির সভা

১০

খুলনা প্রেসক্লাবের সভাপতি মোস্তফা, সম্পাদক তরিকুল

১১

আশাশুনিতে নদী ভাঙনের ভয়াবহতা স্বচক্ষে দেখলেন পাউবোর নির্বাহী প্রকৌশলী তাজকিয়া

১২

৯ মে লন্ডন যাচ্ছেন রাষ্ট্রপতি

১৩

প্রাইজবন্ডের ১২৩তম ড্র অনুষ্ঠিত, পুরস্কার পেল যেসব নম্বর

১৪

আশাশুনিতে বজ্রাঘাতে ঘের ব্যবসায়ীর মৃত্যু!

১৫

‘৭১-এর ভুল স্বীকারে বাধা কোথায়?’ জামায়াতকে গয়েশ্বর

১৬

কালিগঞ্জে পানি নিষ্কাশনের পথ বন্ধের অভিযোগ, জলাবদ্ধতা

১৭

নতুন কর্মসূচি ঘোষণা দিল বিএনপি

১৮

প্রথমবার ঢাকায় একসঙ্গে নারী ডিসি ও এসপি নিয়োগ

১৯

দেশের কোথায় কখন কালবৈশাখী তাণ্ডব চালাবে, জানালেন আবহাওয়াবিদ

২০
error: Content is protected !!
Deprecated: htmlspecialchars(): Passing null to parameter #1 ($string) of type string is deprecated in /home/bcglobal/te.bcgloballtd.com/wp-includes/formatting.php on line 4705