বাংলাদেশ, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬
২১ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
২২ সেপ্টেম্বর ২০২৪, ৯:০৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সাতক্ষীরা সরকারি পলিটেকনিকের ১৩ শিক্ষক বেতন পান না ৫০ মাস

ডেস্ক রিপোর্ট: দীর্ঘ ৫০ মাস যাবৎ সাতক্ষীরা পলিটেকনিক ইনস্টিটিউটের ১৩ জন শিক্ষক বেতন-ভাতা না পেয়ে মানবেতর জীবনযাপন করছেন।

রোববার (২২ সেপ্টেম্বর) প্রতিষ্ঠানের প্রধান ফটকে অবস্থান নিয়ে সদ্য সমাপ্ত স্টেপ প্রকল্পের শিক্ষকদের বেতন-ভাতা দ্রুত রাজস্ব খাতে স্থানান্তরের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ভুক্তভোগী শিক্ষক ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।

মানববন্ধন চলাকালে বক্তব্য দেন সাতক্ষীরা পলিটেকনিক ইনস্টিটিউটের জুনিয়র ইন্সট্রাক্টর (ট্রেক) মো. তরিকুল ইসলাম, জুনিয়র ইন্সট্রাক্টর মো. মোসফেক আলী, প্রতিষ্ঠানটির বৈষম্য বিরোধী ছাত্র সমন্বয়ক মো.রায়হান কবির রনি, মো. মুমিনুল ইসলাম, নিশিতা তাছনিম প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, কোনো বেতন ছাড়াই ১৩ জন শিক্ষক ৫০ মাস ক্লাস নিয়েছেন। এতে করে পিঠ দেয়ালে ঠেকে গেছে। অনেক শিক্ষকের শিশুসন্তানের দুধ কেনারও পয়সা নেই।

বক্তারা আরও বলেন, বেতন বকেয়া ও বন্ধ থাকার কারণে শিক্ষকরা বর্তমানে মানবেতর জীবনযাপন করছেন। দ্রুততার সাথে শিক্ষকদের বেতন-ভাতা রাজস্ব খাতে স্থানান্তরে প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করেছেন তারা।

প্রসঙ্গত, কারিগরি শিক্ষা অধিদপ্তরের স্কিলস অ্যান্ড ট্রেনিং এনহ্যান্সমেন্ট প্রকল্পের (স্টেপ) মেয়াদ শেষ হওয়ার পর সরকার প্রকল্পভুক্ত শিক্ষকদের চাকরি রাজস্ব খাতে স্থানান্তরের সিদ্ধান্ত নেয়। কিন্তু স্থানান্তর না হওয়ায় ২০২০ সালের জুলাই থেকে তাঁরা বেতন-ভাতা পাচ্ছেন না।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের সব নাগরিকের নিরাপদ বাসস্থান নিশ্চিতে কাজ করছে সরকার

১

লড়াই আর নেতৃত্বের প্রতীক মাশরাফির জন্মদিন আজ

২

প্রস্তুতি ম্যাচে সৌম্য-সাদমানের ব্যাটে বাংলাদেশের লড়াই

৩

বাংলাদেশে প্রথম ছোট আকৃতির পরমাণু বিদ্যুৎকেন্দ্র স্থাপনে সম্ভাব্য স্থান পরিদর্শনে চীন

৪

রোনালদোকে ছাড়াই নরওয়েকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে পর্তুগাল

৫

হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র, যুদ্ধের ছক কষে প্রস্তুতি নিচ্ছে কানাডা

৬

তালায় মাদক কারবারীদের ধরতে গিয়ে মব’র শিকার পুলিশ, আটক ৩

৭

লালন আখড়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা, গাড়ি ভাঙচুর

৮

জবি ইতিহাস বিভাগের নবীন বরণ ও বিদায় অনুষ্ঠান

৯

সাতক্ষীরা জেলা মটর শ্রমিক ইউনিয়নের নির্বাচন: টিটু সভাপতি, মামুন সম্পাদক

১০

সাতক্ষীরা তায়কোয়ানডো ক্লাবের তিন স্বর্ণ ও এক রৌপ্য জয়

১১

জাকারিয়া হত্যাকাণ্ডে কিশোর গ্যাঙ লিডার নাহিদ হাসানসহ ১২ জনের নামে মামলা

১২

মা হারালেন সাংবাদিক এম শাহীন গোলদার, সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের শোক

১৩

সাংবাদিক এম শাহীন গোলদারের মা আর নেই, সাতক্ষীরা প্রেসক্লাবের শোক

১৪

সাতক্ষীরায় শিখো–প্রথম আলো জিপিএ-৫ প্রাপ্ত কৃতি সংবর্ধনা: মাদক, মিথ্যা ও মুখস্থকে ‘না’ বলার শপথ

১৫

ঘেরের বেড়িতে গাঁজা চাষ, আটক ১

১৬

দেবহাটায় পোল্ট্রি খামারে হামলা-লুটের মূলহোতা গ্রেপ্তার

১৭

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২০৮৯

১৮

না জানিয়ে অন্য শহরে ভ্রমণ, বড় শাস্তি পাচ্ছেন বাংলাদেশের ৩ ক্রিকেটার

১৯

এক লাফে ২৫২ টাকা বাড়ল এলপিজির দাম

২০