বাংলাদেশ, শনিবার, ১৩ জুন ২০২৬
৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ | সময়:
admin
১৮ ফেব্রুয়ারি ২০২৫, ৫:৫৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বাঁধাকপি দিয়ে রাঁধুন গরুর মাংস

লাইফস্টাইল ডেস্ক: বাঁধাকপি দিয়ে রাঁধুন গরুর মাংসএক বাটি লোভনীয় স্বাদে বাঁধাকপি দিয়ে গরুর মাংস।
শীত মৌসুম শেষের দিকে। এ সময়ে বাঁধাকপির বিদায়ের পালা।

তাই প্রিয় সবজিকে ফেয়ার ওয়েল দেওয়ার আগে, হয়ে যাক বাঁধাকপি দিয়ে গরুর মাংস। তবে ছুটির দিনে ঘরের সবার সঙ্গে সবচেয়ে সহজভাবে এই রান্নাটিই করা যায়। এটি খেতে যেমন সুস্বাদু, তেমনি রান্না করাও বেশ সহজ। তাহলে চলুন বাঁধাকপি দিয়ে গরুর মাংসের রেসিপি জানি:
যা যা লাগবে:

গরুর মাংস নেবেন ১ কেজি। একটি ছোট সাইজের বাঁধাকপি নিয়ে বড় বড় আকারে কেটে ধুয়ে নিন।

এবার আসা যাক মাংসের মসলা মেখে নেওয়ার পালা:

দেড় টেবিল চামচ আদা বাটা, দেড় টেবিল চামচ রসুন বাটা, ৫ টেবিল চামচ পেঁয়াজ বাটা, ৪ টেবিল চামচ টকদই, স্বাদমতো মরিচের গুঁড়া, আধা চা চামচ হলুদের গুঁড়া দিন। এক চা চামচ করে ধনিয়া-জিরার গুঁড়া ও টমেটো কেচাপ দিন। স্বাদমতো লবণ দিয়ে সবকিছু ভালোভাবে মেখে রাখুন ১ ঘণ্টার জন্য।

যেভাবে রাঁধবেন:

মসলা মাখানোর এক ঘণ্টা শেষ হলে রান্নার জন্য হাঁড়িতে পরিমাণমতো তেল দিন। এরপর তেজপাতা দিন দুটি। তাতে দিন লবঙ্গ, দারুচিনি, এলাচ ও শুকনা মরিচ। এরপর একটু ভেজে নিন তেলে। পেঁয়াজ দিয়ে নাড়তে থাকুন। পেঁয়াজ নরম হলে মসলাসহ মাংস দিন। চুলার জ্বাল কম রাখবেন। একটু পরপর নেড়েচেড়ে কষিয়ে নিন মাংস। কিছুটা কষানো হলে অল্প গরম পানি দিন।

মাংস সিদ্ধ না হওয়া পর্যন্ত বার বার অল্প অল্প করে গরম পানি দিয়ে অপেক্ষা করুন। ঝোল ঘন হলে বাঁধাকপি দিয়ে নেড়ে ঢেকে দিন। অল্প আঁচে রান্না করুন। এবার তাতে পরিমাণমতো কাচা মরিচ ফালি দিয়ে আরও কিছুক্ষণ রেখে মাখা মাখা হলে নামিয়ে নিন। ব্যস! হয়ে গেল লোভনীয় স্বাদে বাঁধাকপি দিয়ে গরুর মাংস রান্না। এরপর গরম গরম ভাত বা পোলাওয়ের সঙ্গে খেয়ে নিন জলদি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গরুর মাংস যেভাবে খেলে ঝুঁকি কম

বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখনন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

৩০ বছর পর উত্তোলন হবে সালমানের দেহাবশেষ; কঙ্কালে মিলবে কি মৃত্যুর প্রকৃত রহস্য?

প্যারাগুয়েকে ৪-১ গোলের ব্যবধানে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত শুরু যুক্তরাষ্ট্রের

কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

জাতীয় দলের ক্রিকেটার নাঈমকে মারধরের অভিযোগ, এসআইসহ তিনজন প্রত্যাহার

মিঠাপানি সংকটে উপকূলের ভবিষ্যৎ: সমাধানের খোঁজে কর্মশালা

বহিষ্কারাদেশ প্রত্যাহারের পরই সাক্ষীকে হুমকি যুবদল নেতার

কয়রায় স্টার্টআপ সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম

নিষেধাজ্ঞার মধ্যেও সুন্দরবনে মধু আহরণ, ১ হাজার কেজি মধুসহ ১১ মৌয়াল আটক

১০

বাংলাদেশের নতুন সরকারের সাথে ভারতের সম্পর্ক আরো গভীর হবে: দীনেশ ত্রিবেদী

১১

ভোমরায় ১১ দলীয় জোটের বিক্ষোভ সমাবেশ

১২

আশাশুনিতে স্টার্টআপ সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম

১৩

কেশবপুরে বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনী: তরুণদের মেধা বিকাশে জোর

১৪

বড় বিভ্রাটের কবলে ফেসবুক

১৫

খুলনায় বাড়ির পাশে বিএনপিকর্মীকে গুলি করে হত্যা

১৬

অবাস্তব ভিত্তির গতানুগতিক বাজেট: সিপিডি

১৭

মেধা ও উদ্ভাবনে খুদে বিজ্ঞানীদের চমক: সাতক্ষীরায় বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী প্রদর্শনী

১৮

তালায় স্টার্টআপ বিজ্ঞান প্রকল্প এবং উদ্ভাবনী ধারণা প্রদর্শন

১৯

সম্পদ-বিবরণী প্রকাশ না করলে মিলবে না পে-স্কেল শর্ত চায় টিআইবি

২০