বাংলাদেশ, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
৩ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
২৮ এপ্রিল ২০২৩, ১০:২৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ভারতীয় পুলিশ হেফাজত থেকে ৩ মাস পর দেশে ফিরল ৯ বাংলাদেশি নাবিক

সিনিয়র করেসপন্ডেন্ট: ভারতের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার হেমনগর কোস্টাল পুলিশের হেফাজতে থাকা ৯ বাংলাদেশি নাবিক দেশে ফিরেছে।

শুক্রবার (২৮ এপ্রিল) বিকালে বিজিবি ও বিএসএফ’র মধ্যস্থতায় সাতক্ষীরার শ্যামনগরের সুন্দরবন সংলগ্ন কাচিকাঠি খাল দিয়ে তাদের দেশে ফিরিয়ে আনা হয়। একই সাথে ফিরিয়ে আনা হয় প্রত্যাবাসনকৃত নাবিকদের নিয়ে দুর্ঘটনার শিকার নৌযান এমভি রাফসান হাবিব-৬।

প্রত্যাবাসনকৃত নাবিকরা হলেন, চট্টগ্রামের মীরসরাই থানার বাঁশখালী গ্রাামের মোঃ মোস্তফার ছেলে মোহাম্মদ আবুল কাশেম, মোক্তার হোসেনের ছেলে মোহাম্মদ সাজ্জাদ হোসেন অপু, মোহাম্মদ শামশেদ আলমের ছেলে আজমির হোসেন মুন্না, লুদ্ধাখালী গ্রামের মোঃ সাইফুল্লাহর ছেলে মোহাম্মদ ইউসুফ, মধিয়াম শালারাত গ্রামের মোঃ মফিজ মিয়ার ছেলে মোহাম্মদ বেলাল হোসেন, সীতাকুন্ড থানার পূর্ব সৈয়দপুর গ্রামের মোঃ ওয়াসিমের ছেলে মোহাম্মদ তাবাসসুম ইউসুফ, ঝালকাঠি জেলার নলছিটি থানার মালোয়ারা গ্রামের কাদের হাওলাদার ছেলে জাকির হোসেন হাওলাদার, ফরিদপুরের আলফাডাঙ্গা থানার গোপালপুর গ্রামের মোঃ মিন্টু খানের ছেলে মোহাম্মদ ফাহিম খান, নড়াইলের চরদিঘলিয়া গ্রামের অলিয়ার রহমান শেখের ছেলে মোহাম্মদ জাহাঙ্গীর শেখ।

ফিরে আসা নাবিকরা জানান, বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার সময় গত ২৪ ফেব্রুয়ারি তাদের বহনকৃত নৌযানটি ভারতীয় জলসীমায় দুর্ঘটনায় পড়ে। এঘটনার পর থেকে বাংলাদেশি নয় নাবিককে ভারতের হেমনগর কোস্টাল পুলিশ নিজেদের হেফাজতে রেখে দেয়। এছাড়া দুর্ঘটনা কবলিত নৌযানসহ এমভি রাফসান হাবিব-৬ (এম নং ০১-১২৮০) সেখানকার পুলিশের দায়িত্বে ছিল। আটকে পড়া নাবিকদের পরিবারসহ অপরাপর বিভিন্ন সূত্রে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) বিষয়টি জানতে পেরে তাদের উদ্ধারে তৎপরতা শুরু করে। এক পর্যায়ে বর্ডার গার্ড বাংলাদেশের সদর দপ্তরের নির্দেশনায় নীলডুমুর ব্যাটালিয়ন (১৭ বিজিবি) এর সহায়তায় ভারতীয় পুলিশের হেফাজতে থাকা নাবিকদের উদ্ধারে প্রত্যাবাসন প্রক্রিয়া শুরু করে।

শুক্রবার বিকালে বাংলাদেশি নয় নাবিকসহ দুর্ঘটনা কবলিত নৌযানের প্রত্যাবাসনকালে অন্যান্যের মধ্যে বিজিবি-১৭ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ কামরুল আহসানসহ দু’দেশের সীমান্তরক্ষী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, পুলিশসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাকিস্তানে মসজিদে বোমা হামলায় মৃত্যু বেড়ে ২৭, আহত ৭০

মেলায় ঘুরতে যাওয়ার সুযোগে ব্যবসায়ীর ফাঁকা বাড়িতে দুর্ধর্ষ চুরি

জুনিয়র রাইডার্স ৮ দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টে কাটিয়া ফ্যালকন চ্যাম্পিয়ন

ফার্মগেটে মসজিদে গোপন বৈঠক, আটক ২৩

বেনাপোলে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার, স্থানীয়দের উদ্যোগে দাফন

আশাশুনির ফটিকখালীতে জমি দখলের পাঁয়তারার অভিযোগে মানববন্ধন

আশাশুনির কাদাকাটি ও ঝাউবুনিয়া বিলে রাতের আঁধারে মাছ চুরি, ঘের মালিকদের উদ্বেগ

আশাশুনি সদর ইউনিয়নে জামায়াতের গণসংযোগ

পরিবেশ সুরক্ষায় সুন্দরবন সেবা কল্যাণ ফাউন্ডেশনের বৃক্ষরোপণ

গুড়পুকুরপাড়ে মনসা পূজায় পুণ্যার্থীদের ঢল, হচ্ছে না মেলা

১০

শ্যামনগরে ইসলামী আন্দোলনের পৌর কমিটি ঘোষণা

১১

সাতক্ষীরায় সুকান্ত জন্মশতবর্ষ উদযাপন

১২

কা‌লিগ‌ঞ্জে পুকুরে ডু‌বে দুই শিশুর মৃত্যু

১৩

ক্যান্টনমেন্ট থানার ওসি ক্লোজড

১৪

উপনির্বাচনে সেনা মোতায়েন, জুনের আগেই ইউপি নির্বাচন : ইসি

১৫

রাষ্ট্রপতির সঙ্গে কাদের সিদ্দিকীর সাক্ষাৎ

১৬

শ্যামনগরে জাল টাকা দিয়ে পণ্য কেনার সময় কিশোর আটক

১৭

দেবহাটায় জিআইএসভিত্তিক গ্রামীণ সড়কের মাস্টারপ্ল্যান প্রণয়নে কর্মশালা

১৮

দেবহাটায় শিশুশ্রম প্রতিরোধে সভা, শিক্ষায় ফিরেছে ৮৭ শিশু

১৯

বেনাপোল স্থলবন্দর পরিদর্শনে বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মানজারুল মান্নান

২০
error: Content is protected !!