বাংলাদেশ, রবিবার, ১০ মে ২০২৬
২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ | সময়:
admin
২৪ আগস্ট ২০২৪, ৬:৪৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সাকিবকে জাতীয় দল থেকে বাদ দিয়ে দেশে ফেরাতে বিসিবিকে আইনি নোটিশ

ক্রীড়া ডেস্ক: হত্যা মামলায় নাম আসা তারকা ক্রিকেটার সাকিব আল হাসানকে জাতীয় দল থেকে বাদ দিয়ে মামলার তদন্তের স্বার্থে তাঁকে দেশে ফিরিয়ে আনতে আইনি নোটিশ পাঠানো হয়েছে। আজ বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বরাবর আইনজীবী মোহাম্মদ রাফিনুর রহমানের পক্ষ থেকে এ নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সজীব মাহমুদ আলম।

এদিকে আজ দুপুরে বিসিবি কার্যালয়ে বোর্ড সভাপতি ফারুক আহমেদসহ কয়েকজন পরিচালক বৈঠকে বসেছেন। যে কারণে এ ব্যাপারে বিসিবির কোনো বক্তব্য পাওয়া যায়নি।
নোটিশ প্রদানকারী আইনজীবী এ ব্যাপারে প্রথম আলোকে জানিয়েছেন, সাকিব আল হাসানের নামে এর আগেও অনেক রকমের অভিযোগ ছিল। এখন তাঁর নামে একটি হত্যা মামলা হয়েছে।

ওই আইনজীবীর কথা—আইসিসি ও বিসিবির দুর্নীতিবিরোধী কোডে বলা আছে, যখন পুলিশ কোনো অভিযোগ গ্রহণ করবে বা যখন কোনো ফৌজদারি অভিযোগ আসবে, তখন সে বিষয়টি সংশ্লিষ্ট বোর্ড বিবেচনা করে তাঁকে সাময়িকভাবে অপসারণ করতে পারে। যেহেতু এটা তদন্তাধীন একটি বিষয়, তাঁকে খেলা থেকে বাদ দিলেই হবে না, তাঁকে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করতে হবে। তদন্তের প্রয়োজনে তাঁর কাছে প্রশ্ন থাকতে পারে। আমি একজন আইনজীবী হিসেবে নিয়ম অনুযায়ী যা করা যায়, সে দাবি জানাচ্ছি।

৫ আগস্ট আদাবরে পোশাক কারখানার কর্মী মো. রুবেল হত্যার ঘটনায় তাঁর বাবা রফিকুল ইসলামের করা মামলায় সাকিবকে আসামি করা হয়। কোটা সংস্কার আন্দোলন ও পরে সরকার পতনের দাবিতে সংঘর্ষ চলাকালে ৫ আগস্ট পোশাক কারখানার কর্মী রুবেল গুলিবিদ্ধ হন। পরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

হত্যার নির্দেশদাতা হিসেবে এ মামলায় সাবেক সংসদ সদস্য সাকিবসহ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ ১৫৬ জনকে আসামি করা হয়েছে। এতে অজ্ঞাতনামা আরও ৪০০-৫০০ জনকে আসামি করা হয়।

মামলার এজাহারে বাদীর অভিযোগ, ৫ আগস্ট রুবেল আদাবরের রিং রোডে মিছিলে অংশ নেন। এ সময় আসামিদের প্রত্যক্ষ ও পরোক্ষ নির্দেশ, প্ররোচনা, সাহায্য, সহযোগিতা ও মদদে মিছিলে গুলি ছোড়া হয়। গুলিবিদ্ধ অবস্থায় রুবেলকে হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় ৭ আগস্ট তিনি মারা যান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অধিকাল ভাতা চালুর দাবিতে ভোমরা ও বেনাপোল স্থলবন্দরে মানববন্ধন

সাতক্ষীরা জেলা আইনশৃঙ্খলা বিষয়ক সভায় আলোচনা হলো যেসব বিষয়ে

হাম ও উপসর্গে প্রাণ গেল আরও ১১ শিশুর

কালিগঞ্জ থানার ওসির বিরুদ্ধে একাধিক অভিযোগে পৃথক সংবাদ সম্মেলন

ঘুষের টাকা ফেরত চেয়ে খুলনা জেলা পরিষদের মজুদ সহকারী কাকুলীর বিরুদ্ধে আইনি নোটিশ

স্বতন্ত্র পে-স্কেল, ঝুঁকি ও ওভারটাইম ভাতা চায় পুলিশ

কেশবপুরে অবৈধ ২ ক্লিনিক সিলগালা

সাতক্ষীরায় নতুন কুঁড়ি স্পোর্টসের পুরস্কার বিতরণ

মিরাজের ৫ উইকেটে বাংলাদেশের লিড, ৩৮৬ রানে অলআউট পাকিস্তান

কালিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল ঘের কর্মচারীর

১০

শপথ নিয়েই ২০০ ইউনিট ফ্রি বিদ্যুতের ঘোষণা বিজয়ের

১১

গুমের মামলা দিয়ে হয়রানির অভিযোগ

১২

কেশবপুরে পাকা ধান নিয়ে দুশ্চিন্তায় কৃষক

১৩

কয়রায় সুপেয় পানির দাবিতে মানববন্ধন

১৪

গোল-অ্যাসিস্টে জাদু দেখিয়ে ‘সেঞ্চুরি’ করলেন মেসি

১৫

বিশ্ব মা দিবস আজ

১৬

ভোরে উঠুন, সুস্থ থাকুন

১৭

প্রতিশ্রুতি বাস্তবায়নে নেতাকর্মীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

১৮

সকালে শুরু পুলিশ সপ্তাহ, শেষ মুহূর্তে পদক প্রদান স্থগিত

১৯

হাসনাত আবদুল্লাহ মব করে শেখ মুজিবের বাড়ি ভেঙেছে : সাঈদ খান

২০
error: Content is protected !!
Deprecated: htmlspecialchars(): Passing null to parameter #1 ($string) of type string is deprecated in /home/bcglobal/te.bcgloballtd.com/wp-includes/formatting.php on line 4705