বাংলাদেশ, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬
২২ কার্তিক ১৪৩৩ | সময়:
admin
৯ এপ্রিল ২০২৪, ৯:০৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে ভিবিডির মেহেদি উৎসব

ডেস্ক রিপোর্ট: ঈদকে ঘিরে আগ্রহের শেষ থাকে না শিশুদের। তাদের বায়না মেটাতে সাধ্যমতো চেষ্টা করেন অভিভাবকরাও। তবুও বঞ্চিত থেকে যায় সমাজের সুবিধাবঞ্চিত শিশুরা। সুবিধাবঞ্চিত এই শিশুদের ঈদের রঙে রাঙাতে মেহেদি উৎসবের আয়োজন করে স্বেচ্ছাসেবী সংগঠন ভলেন্টিয়ার ফর বাংলাদেশ (ভিবিডি) সাতক্ষীরার সদস্যরা।

মঙ্গলবার (৯ এপ্রিল) সাতক্ষীরা শহরের পুরাতন সাতক্ষীরা ঘোষ পাড়া এলাকার সুবিধা বঞ্চিত শিশুদের অংশগ্রহণে এই মেহেদি উৎসব অনুষ্ঠিত হয়। এতে ছোট ছোট শিশুদের হাত মেহেদির রঙে রাঙিয়ে দেন সংগঠনের সদস্য খুশবু আক্তার, আফসানা মিমি, সুমাইয়া ইয়াসমিন রিফা, ফারজানা আক্তার তন্নি, ফাতেমা খাতুন পিয়া, তাবাচ্ছুম তনয়া, করিমুন্নেছা শান্তা প্রমুখ।

স্বেচ্ছাসেবীরা বলেন, ঈদের আনন্দ কয়েক গুণ বেড়ে যায়, যখন হাত মেহেদির রঙে রঙিন হয়ে ওঠে। কিন্তু এই শিশুগুলো যেখানে শক্ত হাতে জীবন সামলাতে ব্যস্ত, সেখানে মেহেদি হাতে লাগানো অনেকটা বিলাসিতা। হাতভর্তি মেহেদি দিয়ে ঈদ উদযাপন করা তাদের কাছে যেন স্বপ্ন। আর এই স্বপ্ন বাস্তবায়নে ভিবিডি সাতক্ষীরার এ উদ্যোগ।

মেহেদি উৎসবে আরো উপস্থিত ছিলেন ভিবিডি সাতক্ষীরা’র সভাপতি মো. হোসেন আলী, সহ-সভাপতি তরিকুল ইসলাম অন্তর, হিউম্যান রিসোর্স অফিসার শোভা আশা হালদার, ট্রেজারার শরিফুল ইসলাম, প্রজেক্ট অফিসার সাজিদুল ইসলাম, পাবলিক রিলেশন অফিসার ওয়াসিউল ইসলাম প্রমুখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াতকে রুখে দিতে না পারলে দেশে আরও একটি বিপর্যয় হবে: নুর

১

জামায়াতে ইসলামীর ইসলাম আমাদের ইসলাম নয়: হেফাজত আমির

২

রাজধানীর ভাটারায় বাসে আগুন

৩

রূপগঞ্জে পুলিশের রগ কাটল মাদক কারবারিরা

৪

শ্যামনগরে নিষিদ্ধ যুবলীগের ঝটিকা মশাল মিছিল

৫

শার্শায় ধান ক্ষেত থেকে দেশীয় আগ্নেয়াস্ত্র উদ্ধার

৬

তালার শালিখা নদী থেকে অজ্ঞাত যুবকের লা/শ উদ্ধার

৭

‎খেজুর রসের মিষ্টি সুবাস ও শীতের স্নিগ্ধ পরশ || ‎তারিক ইসলাম

৮

সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের মাগফিরাত কামনায় সাতক্ষীরায় দোয়া

৯

জয় বাংলা ও জাতীয় চার নেতার নামে থাকা কোস্টগার্ডের ৫ জাহাজের নাম বদল

১০

বিষের ছোবলে বিপন্ন সুন্দরবনের জলজ প্রাণ

১১

আর কত শিশুর শৈশব নষ্ট হলে আমাদের বিবেক জাগবে? || সুরভী সাদিয়া লিমা

১২

কপ৩১-এ অংশ নিতে তুরস্কের পথে সাতক্ষীরার শিশু নওশীন ও নুর

১৩

জলবায়ু ঝুঁকিতে বাংলাদেশসহ বিশ্বের ৯ কোটি বাস্তুচ্যুত মানুষ

১৪

মরিশাসে কাচের ভারী বাক্স চাপা পড়ে তিন বাংলাদেশি শ্রমিকের মৃত্যু

১৫

টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে গো/লাগু/লি, সেনাসদস্যের মৃ/ত্যু

১৬

সড়ক দুর্ঘটনায় ৫ লাখ টাকা পর্যন্ত সহায়তা, আবেদন যেভাবে

১৭

নতুন দায়িত্বে ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী

১৮

মাদক ইভটিজিং জুয়া ও বাল্যবিবাহ প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

১৯

পঞ্চম বর্ষে পদার্পণ অনুষ্ঠানে প্রত্যাশা: বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় এগিয়ে যাক হৃদয় বার্তা

২০