বাংলাদেশ, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
২৬ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
৮ ফেব্রুয়ারি ২০২৪, ২:৫৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ইরানের স্বপ্ন ভেঙে এশিয়ান কাপের ফাইনালে কাতার

স্পোর্টস ডেস্ক: ইরানের শুরুটা হয়েছিল দারুণ। এগিয়েও যায় তারা।
কিন্তু ঘুরে দাঁড়িয়ে দলটির স্বপ্ন ভেঙে দেয় কাতার। লড়াই করে তিনবারের চ্যাম্পিয়নদের হারিয়ে এশিয়ান কাপের ফাইনালে জায়গা করে নিল বর্তমান চ্যাম্পিয়নরা।

দোহার আল থুমামা স্টেডিয়ামে গতকাল রাতে এশিয়ান কাপের দ্বিতীয় সেমিফাইনালে ৩-২ ব্যবধানে জিতে কাতার। শুরুতেই ইরানকে এগিয়ে নেন সর্দার আজমাউন। কিছুক্ষণ পর কাতারকে আব্দুলসালাম সমতায় ফেরানোর পর প্রথমার্ধের একটু আগে আকরাম আফিফের গোলে এগিয়ে যায় তারা। বিরতির পর ইরান আলিরেজা জাহানবাখশের গোলে সমতায় ফিরলেও শেষদিকে গোল করে দলের জয় নিশ্চিত করেন আলমোয়েজ আলি।

প্রতিপক্ষের মাঠে চতুর্থ মিনিটেই এগিয়ে যায় ইরান। দারুণ এক বাইসাইকেল কিকে জাল খুঁজে নেন আজমাউন। সপ্তদশ মিনিটে সমতায় ফেরে কাতার। সতীর্থের পাওয়া বল দারুণ এক শটে লক্ষ্যভেদ করেন জাবের আবদুলসালাম। ৪৩তম মিনিটে কাতারকে এগিয়ে নিয়ে যান আফিফ। ৫১তম মিনিটে হ্যান্ডবলের কারণে পেনাল্টি পায় ইরান। সেখান থেকে সফল স্পট কিকে সমতা নিয়ে আসেন জাহানবাখশ।

৮২তম মিনিটে গিয়ে কাতার আবারও এগিয়ে যায়। আলমোয়েজ আলি গোলটি করার পর আরও এক ধাক্কা খায় ইরান। যোগ করা সময়ের তৃতীয় মিনিটে ভিএআর মনিটরে দেখে ইরানের খলিলজাদেহকে লাল কার্ড দেখান রেফারি। তবুও লড়াই থামায়নি তারা। তবে শেষ পর্যন্ত আর গোলের দেখা পায়নি দলটি।

আগামী শনিবার (১০ ফেব্রুয়ারি) জর্ডানের শিরোপা লড়াইয়ে মাঠে নামবে কাতার।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুশুলিয়া ইউপি নির্বাচনের সম্ভাব্য প্রার্থী ডা. শফিকুল ইসলাম বাবুর গণসংযোগ

নলতা ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন

সাতক্ষীরা পৌরসভায় ২৫টি মুভেবল স্কিপ বিন ও ৪টি বর্জ্য সংগ্রহ ভ্যান হস্তান্তর

বাঁশ বেতে ঐতিহ্য, বাঁশ বেতেই জীবিকা

কয়রায় মুন্ডা ও মাহতো সম্প্রদায়ের জীবনমান উন্নয়নে কাজ করছে ‘সাউস’

জবি ক্যাফেটেরিয়া ও হলের ক্যান্টিন নিয়ে ছাত্রশক্তির ৫ দফা দাবি

আশাশুনিতে ২ সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার ৪

শিক্ষক দীপক চন্দ্র সরকারের দ্বৈত নাগরিকত্ব নিয়ে ভারতীয় হাইকমিশনের জবাবের অপেক্ষা

কলারোয়ায় এক হাজার শিক্ষার্থীর মাঝে গাছের চারা বিতরণ

বাংলাদেশ-ভারত মর্যাদার লড়াই : কখন কোথায় কিভাবে ‘লাইভ’ দেখবেন

১০

তালায় একই বিদ্যালয়ের ১৩ ছাত্রীর বাল্যবিবাহ, ক্লাসে ফেরানোর চেষ্টা

১১

সুন্দরবনের ‘নানা ভাই’ বাহিনীর প্রধানসহ ১২ জনের আত্মসমর্পণ

১২

রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

১৩

র‍্যাব বিলুপ্ত করে সংসদে এসআরবি বিল পাস

১৪

স্থানীয় সরকার নির্বাচনে একক প্রার্থীকে সমর্থন দেবে বিএনপি

১৫

মির্জা ফখরুলের ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

১৬

এসএসসির পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, ফেল থেকে পাস ৪৫৮৫

১৭

৬৬৬ কোটি টাকা কর দিতে হবে ড. মুহাম্মদ ইউনূসের গ্রামীণ কল্যাণকে: হাইকোর্টের রায়

১৮

ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি নতুন রোগী ১৪৯২

১৯

হাম উপসর্গে সাতজনের মৃত্যু, নতুন রোগী ১১৯৪

২০
error: Content is protected !!