বাংলাদেশ, সোমবার, ১৫ জুন ২০২৬
১ আষাঢ় ১৪৩৩ | সময়:
admin
১৬ সেপ্টেম্বর ২০২৩, ১১:৫৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

নিউজিল্যান্ড সিরিজে দলে ফিরলেন তামিম-মাহমুদউল্লাহ-সৌম্য সরকার

ক্রীড়া ডেস্ক: নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠের ওয়ানডে সিরিজের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তিন ম্যাচ সিরিজের প্রথম দুই ওয়ানডের জন্য আজ ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি।

তামিম ইকবালের সঙ্গে দলে ফিরেছেন মাহমুদউল্লাহ রিয়াদ। এশিয়া কাপে না রাখায় অভিজ্ঞ ব্যাটার মাহমুদউল্লাহকে নিয়ে গত কিছুদিন অনেক আলোচনা–সমালোচনা হয়েছে। এবার তাঁকে রেখেই দল ঘোষণা করেছে বিসিবি। এটি তাঁর ক্যারিয়ারের শেষ সুযোগ হতে পারে। চোট কাটিয়ে দলে ফিরেছেন ওপেনার তামিম।

তামিম–মাহমুদউল্লাহর সঙ্গে দলে ফিরেছেন সৌম্য সরকার ও নুরুল হাসানও। মাঝে দুজনই অনেক দিন ধরে দলের বাইরে ছিলেন। অন্যদিকে প্রথমবারের মতো ওয়ানডেতে অভিষেকের সুযোগ পেয়েছেন তিন ক্রিকেটার। তারা হচ্ছেন—জাকির হাসান, খালেদ আহমেদ ও রিশাদ হাসান। অবশ্য তিনজনেরই আগেই আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছে। উইকেটরক্ষক ব্যাটার জাকির ও পেসার খালেদের ক্যারিয়ার শুরু হয়েছে টেস্ট ক্রিকেট দিয়ে। অন্যদিকে টি–টোয়েন্টি দিয়ে ক্যারিয়ার শুরু হয়েছে লেগ স্পিনার রিশাদের।

তবে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে সাকিব আল হাসানকে। নিয়মিত অধিনায়কের সঙ্গে এশিয়া কাপে খেলা মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজের সঙ্গে বিশ্রাম দেওয়া হয়েছে তিন পেসার তাসকিন আহমেদ, হাসান মাহমুদ ও শরিফুল ইসলামকে। সাকিব না থাকায় দলকে নেতৃত্ব দেবেন লিটন দাস।

নিউজিল্যান্ডের বিপক্ষে দল ঘোষণা নিয়ে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বলেছেন,‘ক্রিকেটারদের মানসিক ও শারীরিক কথা বিবেচনা করেই কয়েকজনকে বিশ্রাম দেওয়া হয়েছে। কেননা ভারতে লম্বা সময়ের জন্য বিশ্বকাপ হবে। বড় টুর্নামেন্টের আগে নিউজিল্যান্ডের বিপক্ষে অন্যদের দেখারও সুযোগ এই সিরিজ।’

অন্যদিকে এশিয়া কাপে ভালো না করায় বাদ পড়েছেন নাঈম শেখ, আফিফ হোসেন ও শামীম হোসেন। নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের তিনটি ম্যাচই হবে মিরপুরে। প্রথম ম্যাচ হবে আগামী ২১ সেপ্টেম্বর। বাকি দুটি ম্যাচ হবে ২৩ ও ২৬ সেপ্টেম্বর। এই সিরিজ শেষেই বিশ্বকাপ খেলতে ভারতে যাবে বাংলাদেশ দল। এর আগে কিউইরা ১৫ সদস্যের দল ঘোষণা করেছে। দ্বিতীয় সারির দল নিয়ে এবার বাংলাদেশ সফরে আসছে সফরকারীরা। আজ রাতে নিউজিল্যান্ড দলের একাংশ ঢাকা বিমানবন্দরে নামবে।

নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ দল:
লিটন দাস (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, এনামুল হক, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ, নুরুল হাসান, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান, তানজিদ হাসান, জাকির হাসান, রিশাদ হোসেন, খালেদ আহমেদ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ সব পরিচালকের নিয়োগ বাতিল, প্রশাসক নিয়োগ

মধ্যকাটিয়ায় জনগুরুত্বপূর্ণ রাস্তা যেন নর্দমা, চরম ভোগান্তিতে এলাকাবাসী

জলবায়ু ন্যায়বিচার, অভিযোজন ও স্থিতিস্থাপকতা জোরদারে স্থানীয় গণমাধ্যমের ভূমিকা নিয়ে বৈঠক

জয় দিয়ে বিশ্বকাপ মিশন শুরু বাংলাদেশের

রক্তদান হোক সামাজিক ফ্যাশন || ‎তারিক ইসলাম

কেশবপুরে অজ্ঞান করে ৭ ভরি স্বর্ণ ও নগদ টাকা লুট

সাতক্ষীরা জেলা আইন-শৃঙ্খলা বিষয়ক মাসিক সভা

এবার নতুন মামলায় গ্রেপ্তার দেখানো হলো সাবেক এমপি সেঁজুতিকে

হাম উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু

প্রাথমিক শিক্ষকদের বদলি নিয়ে নতুন ঘোষণা

১০

স্থায়ী জামিন পেলেন আমির হামজা

১১

অতি দ্রুতই বেনজীরকে দেশে ফিরিয়ে আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

১২

জুলাই আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার পূর্ণাঙ্গ রায় প্রকাশ

১৩

ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১৩৫

১৪

মরক্কোর হাকিমির সঙ্গে প্রেম করছেন নোরা ফাতেহি?

১৫

হোয়াইটওয়াশের ম্যাচে ২৭৪ রান বাংলাদেশের

১৬

সাবেক আইজিপি বেনজীর আহমেদ গ্রেপ্তার

১৭

সাংবাদিকদের উপর হামলা-মামলা-হুমকির প্রতিবাদে শ্যামনগরে মানববন্ধন

১৮

খোলপেটুয়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন, দুটি কার্গোসহ ৫জন আটক

১৯

জলাবদ্ধতা মোকাবেলায় টিআরএম বইয়ের মোড়ক উন্মোচন

২০