বাংলাদেশ, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
১২ বৈশাখ ১৪৩৩ | সময়:
admin
২ জুন ২০২৪, ৪:৩০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

টেকসই বেড়িবাঁধ স্যানিটেশন ও সুপেয় পানির ব্যবস্থা করা হবে: নাসিম

আশরাফুল ইসলাম সবুজ, পাইকগাছা: বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাসিম বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুধু স্বপ্ন দেখান না, বাস্তবায়ন করেন। যে দেশের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সে দেশে টেকসই বেড়িবাঁধের জন্য চিন্তা করতে হবে না। আওয়ামী লীগ গণমানুষের দল। যেকোন দুর্যোগে, দুঃসময়ে আ’লীগের প্রতিটি নেতা-কর্মী জনগণের পাশে ছিলো, আছে এবং ভবিষ্যতেও থাকবে।

রোববার সকালে ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত পাইকগাছা উপজেলার দেলুটি ও গড়ইখালী ইউনিয়নে বাংলাদেশ আ’লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ উপ-কমিটির উদ্যোগে ত্রাণ বিতরণকালে তিনি এসব কথা বলেন।

এসময় তিনি আরো বলেন, এ এলাকায় টেকসই বেড়িবাঁধ, স্যানিটাইজেশন ও সুপেয় পানির সু-ব্যবস্থা করা হবে। ইতোমধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রিমালে ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন। প্রধানমন্ত্রী টেকসই বেড়িবাঁধ ও ক্ষতিগ্রস্ত এলাকায় বাঁধ নির্মাণে নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছেন।

দেলুটি ফুলবাড়ী ও গড়ইখালীর কুমখালীতে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে পাইকগাছা-কয়রার সংসদ সদস্য মোঃ রশীদুজ্জামানের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক আমিনুল ইসলাম আমিন, কেন্দ্রীয় কমিটির সদস্য সাবেক এমপি অ্যাড. গ্লোরিয়া সরকার ঝর্না, জেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি ও সাবেক এমপি অ্যাড.সোহরাব আলী সানা, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক খায়রুল হাসান জুয়েল, জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি শেখ আবু হানিফ, সম্পাদক এম এম আজিজুর রহমান রাসেল, দপ্তর সম্পাদক আবু সাঈদ খান, ইউপি চেয়ারম্যান রিপন কুমার মন্ডল, সাবেক ইউপি চেয়ারম্যান রুহুল আমিন বিশ্বাস, গড়ইখালী ইউনিয়ন আ’লীগের সম্পাদক এস এম আয়ুব আলী, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি তৃপ্তি রঞ্জন সেন, সম্পাদক কাজী জাহাঙ্গীর হোসেন,জেলা ছাত্রলীগের যুগ্ম-সম্পাদক মৃনাল কান্তি বাছাড়, উপজেলা ছাত্রলীগের সভাপতি পার্থ প্রতীম চক্রবর্তী, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের হাবিবুর রহমান, রাজিকুজ্জামান সুমন, শংকর ঢালী, প্রসেনজিৎ মিঠু, সোহাগ হোসেন বাবু, জাহিদ হাসান প্রমুখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেত্রকোনায় জামায়াত এমপির গাড়িতে হামলা-ভাঙচুর

হাম ও হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু

তালার প্রয়াত সাংবাদিকদের রুহের মাগফেরাত কামনায় আলোচনা

টিকার অভাবে হামের উচ্চ ঝুঁকিতে বাংলাদেশ: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

কালিগঞ্জে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হা-ডু-ডু

তেহরানের খোমেনি বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট পুনরায় চালু হচ্ছে!

সাতক্ষীরায় ২টি স্বর্ণের বারসহ নারী আটক

যশোরেশ্বরী মন্দিরে মোদীর দেওয়া মুকুট চুরি: ১৮ মাস পর চার্জশিট, মূল আসামি অধরা

ওয়াসিম-বোল্টের রেকর্ডে ভাগ বসালেন মুস্তাফিজ, সামনে কেবল স্টার্ক

সুখী দাম্পত্যের রহস্য: স্ত্রীকে প্রতিদিন তিন বার ‘সরি’ বলেন অভিষেক!

১০

জুলাই সনদের কিছু অংশে প্রতারণার আশ্রয় নেওয়া হয়েছে : আইনমন্ত্রী

১১

হরমুজ প্রণালিতে ‘বন্ধুপ্রতিম’ দেশগুলোর জন্য ফি মওকুফ করলো ইরান

১২

কালিগঞ্জে রাসায়নিক মিশ্রিত ৩৩৬০ কেজি গোবিন্দভোগ আম জব্দ

১৩

সাতক্ষীরা জেলা আইনজীবী সহকারী সমিতি: বাবলু সভাপতি ও বাবু সম্পাদক নির্বাচিত

১৪

আশাশুনিতে ভুল বালাইনাশক ব্যবহার করে ৮০ লক্ষাধিক টাকা ক্ষতির মুখে তরমুজ চাষী

১৫

রাতের আধারে বাড়ির গেটে ঝুলিয়ে রাখা হলো ‘বোমা সদৃশ’ ৩ বস্তু, আতঙ্ক

১৬

শার্শায় পুরাতন সিলেবাসে পরীক্ষা, বিপাকে ১২ শিক্ষার্থী

১৭

কালিগঞ্জে ছেলেধরা গুজব, শেষ পর্যন্ত যা জানা গেল

১৮

ভার্চুয়াল কোর্ট বন্ধের দাবিতে সুপ্রিম কোর্টে আইনজীবীদের কালো পতাকা মিছিল

১৯

কালিগঞ্জে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু

২০
Deprecated: htmlspecialchars(): Passing null to parameter #1 ($string) of type string is deprecated in /home/bcglobal/te.bcgloballtd.com/wp-includes/formatting.php on line 4705