বাংলাদেশ, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
৩০ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
১৬ সেপ্টেম্বর ২০২৩, ৪:১৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ভোমরা সিঅ্যান্ডএফের সম্পাদক গ্রেপ্তার: ব্যবসায়ীকে নির্যাতনের অভিযোগ নিয়ে ‘রহস্য’

ডেস্ক রিপোর্ট: চট্টগ্রামের এক ব্যবসায়ীকে আটকে রেখে নির্যাতনের অভিযোগে করা মামলায় সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মাকসুদ খানকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১৬ সেপ্টেম্বর) সকালে সাতক্ষীরা সদর থানা সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

চট্টগ্রামের ব্যবসায়ী সাউদ সাদাত শনিবার সকালে মাকসুদ খাঁন ও তার ম্যানেজার মহসিন আলীসহ পাঁচজনকে আসামি করে সদর থানায় মামলাটি দায়ের করেন।

এদিকে, ব্যবসায়ীকে নির্যাতন, মামলা ও মাকসুদ খানকে গ্রেপ্তারের বিষয়ে বেশ রহস্যের সৃষ্টি হয়েছে।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিদুল ইসলাম জানান, চট্টগ্রামের ব্যবসায়ী সাউদ সাদাতকে ভোমরায় এক বাড়িতে আটকে রেখে ১৩ দিন নির্যাতনের অভিযোগ উঠে মাকসুদ খানের বিরুদ্ধে। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সন্ধ্যায় সাউদ সাদাতকে উদ্ধার করা হয়। এসময় আটক করা হয় মাকসুদ খানের ম্যানেজার মহসিন আলীকে। শনিবার সকালে সাউদ সাদাত বাদী হয়ে ১৬৫ ধারায় সাতক্ষীরা সদর থানায় মাকসুদ খাঁন ও ম্যানেজার মহসিন আলী, কর্মচারী আকাশ হোসেন, রাকিব হোসেন ও আজিজুল ইসলাম টপিকে আসামি করে একটি মামলা করেন। মামলার প্রেক্ষিতে মাকসুদ খাঁনকে গ্রেপ্তার করা হয়েছে।

তবে শুক্রবার রাতে ম্যানেজার মহসিন আলীকে গ্রেপ্তারের পর ভোমরা সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মাকসুদ খান গণমাধ্যমকে জানান, সাউদ সাদাতের সাথে তার চার মাস ধরে ব্যবসা চলছিল। লেনদেনও ভালো ছিল। তবে কোরবানি ঈদের দশদিন আগে তার কাছ থেকে এক কোটি ২৩ লাখ টাকার শুকনা মরিচ, রসুন, পেয়াজ নিয়ে আর টাকা দেননি সাউদ সাদাত।

মাকসুদ খান আরো জানান, গত ২৫ জুন তিনি চট্টগ্রামের হাটহাজারীতে ওই ব্যবসায়ীর বাড়িতে যান। সে সময় তাকে দুটি চেক প্রদান করা হয়। গত ১২ জুলাই তিনি একটি চেক ব্যাংকে জমা দিলে টাকা না থাকায় সেটি প্রত্যাখান হয়। পরবর্তীতে তার সাথে যোগাযোগ করতে ব্যর্থ হয়ে ৮ আগস্ট পুনরায় চট্টগ্রামের হাটহাজারী যান এবং সাউদ সাদাতের বাড়িতে যেয়ে পাওনা টাকা পরিশোধের কথা বললে তাকে হুমকি ধামকি প্রদান করা হয়। তখন তিনি হাটহাজারী থানায় বিষয়টি উল্লেখ করে একটি সাধারণ ডায়েরি করেন।

মাকসুদ খান জানান, সাউদ সাদাত সম্প্রতি সাতক্ষীরায় আসেন এবং গত সপ্তাহে তাকে ৩ লাখ ৮০ টাকা পরিশোধ করেন এবং বাকি টাকা ১৭ সেপ্টেম্বর পরিশোধ করবেন বলে জানান। সেই থেকে তিনি ভোমরায় তার (মাকসুদ খানের) অফিসে অবস্থান করছিলেন। সেখানে দেশের বিভিন্ন জেলার ব্যবসায়ীরা এসে থাকেন।

তাকে আটকে রাখার বিষয়টি অস্বীকার করে মাকসুদ খান বলেন, সাউদ সাদাত আমার ম্যানেজারের সাথে একসাথে একরুমে থাকতেন, খাওয়া-দাওয়া করতেন। ১৭ সেপ্টেম্বর তার পাওনা টাকা দেয়ার কথা ছিল। কিন্তু সেটা যাতে না দিতে হয় সেজন্য তিনি এই অপহরণের নাটক তৈরী করেছেন।

মাকসুদ খানের দাবি, সাউদ সাদাত আমার অফিসে অন্যান্য ব্যবসায়ীদের মতোই থেকেছেন, নিয়মিত মোবাইলে তার পরিবারসহ অন্যান্যদের সাথে কথা বলেছেন, ভোমরায় হোটেলে খাওয়া দাওয়া করেছেন এবং ভোমরায় ঘুরে বেড়িয়েছেন। এসময়ের মধ্যে তিনি ভোমরা থেকে চট্টগ্রামে মালামালও পাঠিয়েছেন।

তখন মাকসুদ খান বলেন, টাকা পরিশোধের ওয়াদা খেলাপ করতেই তাকে নির্যাতনের নাটক সাজানোর চেষ্টা করা হচ্ছে।

এদিকে, শনিবার সকালে ভোমরা স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মাকসুদ খানকে গ্রেপ্তারের পর তার কর্মচারীরা বিষয়টির সুষ্ঠু তদন্ত দাবি করেছেন।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

একদিনের সফরে সিলেট যাচ্ছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

দুই মামলায় শেখ হাসিনাসহ ৬৩ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

লঙ্কানদের উড়িয়ে এশিয়া কাপ ভারতের

ব্যাটে-বলে মিরাজের নৈপুণ্য, তবুও হারল গায়ানা

আসিফ নজরুলের গ্রেপ্তার চাইলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

ইসলামী আইনে সম্পত্তির মালিকানা হস্তান্তরের পদ্ধতি

অভিষেক ঝড়ে প্রথম টি-টোয়েন্টিতে উড়ে গেল আফগানিস্তান

ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা এনসিপির

কয়রায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের বিদায় সংবর্ধনা

‘সাতক্ষীরার ৪টি আসনে দলীয় প্রার্থীদের হারাতে কিছু নেতা রাতে বৈঠক করেছিলেন’

১০

নারী ব্যাংক কর্মকর্তাকে হেনস্তার প্রতিবাদে সাতক্ষীরায় ব্যাংকারদের মানববন্ধন

১১

আসিফ মাহমুদের বিরুদ্ধে ১৩ হাজার কোটি টাকা দুর্নীতির অনুসন্ধানে দুদক

১২

সৌদি আরবে একের পর এক হামলা, মক্কা চুক্তি কি এবার কার্যকর হবে?

১৩

মোশাররফ করিমের কাছ থেকে অভিনয় শেখার সুযোগ

১৪

রামপালের দ্বিতীয় ইউনিটের বিদ্যুৎ উৎপাদন বন্ধ

১৫

জাতিসংঘ অধিবেশন: ২১ সেপ্টেম্বর নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

১৬

জবিতে ডেঙ্গু প্রতিরোধে ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান

১৭

‘বর্তমান প্রেক্ষাপটেও খানবাহাদুর আহ্ছানউল্লার দর্শন অত্যন্ত প্রাসঙ্গিক’

১৮

সাতক্ষীরা প্রি-ক্যাডেট স্কুলে বিজ্ঞান মেলা

১৯

জাবিতে সাতক্ষীরা জেলা ছাত্রকল্যাণ সমিতির কমিটি: মুন্না সভাপতি, শরিফুল সম্পাদক

২০
error: Content is protected !!