
মেহেদী হাসান শিমুল: সাতক্ষীরা সদর উপজেলার ভালুকা চাঁদপুর বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে। এসময় মেয়াদ উত্তীর্ণ ঔষধ রাখার দায়ে মেসার্স আরিশা ফার্মেসির মো. শিমুল চৌধুরীকে চার হাজার টাকা এবং মুদি ব্যবসায়ী আশুতোষ সাধুকে ভেজাল পণ্য বিক্রয়রে দায়ে এক হাজার টাকা জরিমানা করা হয়।
মঙ্গলবার নিরাপদ খাদ্য অধিদপ্তরের সহকারী পরিচালক মো. নাজমুল হাসানের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা সেনেটারি ইন্সপেক্টর মো. আবুল কাশেম।
মন্তব্য করুন