বাংলাদেশ, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬
২৩ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
২ জুন ২০২৪, ৭:১৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শাকিবের নায়িকা হচ্ছেন ‘হাওয়া’র তুষি?

বিনোদন ডেস্ক: শাকিব খানের নায়িকা হচ্ছেন ‘হাওয়া’ সিনেমার অভিনেত্রী নাজিফা তুষি! সম্প্রতি এমন কথা রটেছে মিডিয়া পাড়ায়। আরও শোনা যাচ্ছে, তাদের নিয়ে সিনেমা নির্মাণ করবেন ‘প্রিয়তমা’, ‘রাজকুমার’র প্রযোজক আরশাদ আদনান।

শুধু তাই নয়, এটি দিয়েই নাকি পরিচালক হিসেবে নাম লিখাতে যাচ্ছেন ভার্সেটাইল মিডিয়ার এই প্রযোজক।

তবে খবরটি ‘সত্য নয়’ দাবি তুষির। তার ভাষ্য, আমি শাকিব খানের সঙ্গে জুটি বাঁধতে চলেছি অথচ আমিই জানি না। খবরটি সত্য নয়। সূত্র ধরে একটা কিছু লিখে দেওয়া আসলে কী ঠিক? আমার সঙ্গে শাকিব খান বা ভার্সেটাইল মিডিয়ার কারো সঙ্গেই এ বিষয়ে কোনো কথাই হয়নি।

বক্তব্য না নিয়ে এমন খবর প্রকাশ করায় বেজায় চটেছেন তিনি। বলেন, সূত্র ধরে হুট করে এমন গুঞ্জন ছড়ানোর কোনো মানে হয় না। আমি কাজেই আছি তবে অন্য কিছু নিয়ে। এসব নিয়ে গুঞ্জন না ছড়ালে খুশি হব। নতুন কাজের খবর আমিই জানাব।

নির্মাতা রেদওয়ান রনির ‘আইসক্রিম’ সিনেমার মধ্য দিয়ে বড় পর্দায় অভিষেক হয় অভিনেত্রী নাজিফা তুষির। এর মধ্যে তিনি ‘নেটওয়ার্কের বাইরে’ওয়েব ফিল্মে কাজ করে প্রশংসিত হয়েছেন। তবে আলোচিত সিনেমা ‘হাওয়া’র সফলতা ক্যারিয়ারে অনেকটা এগিয়ে দিয়েছে তাকে। এই সিনেমায় ‘গুলতি’ চরিত্রে অভিনয় করে দর্শকের মন জয় করে নিয়েছেন তিনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এক লাখ টাকা করে পুরস্কার পাবেন ১০০ শিক্ষক

খোলপেটুয়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন, জরিমানা

শ্যামনগর মহসীন কলেজে আইসিটি ল্যাব উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ

প্রিয় নবীজি (সা.)-এর অনন্য ১০ বৈশিষ্ট্য

‘মিস ওয়ার্ল্ড ২০২৬’-এর মুকুট জিতলেন জোহেইরি মোলা

মাথাপিছু ঋণ ১ লাখ ২৯ হাজার ২৩৯ টাকা

আবারও আর্জেন্টিনার জার্সিতে দেখা যেতে পারে মেসিকে

হাম: ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু

ঠাকুরগাঁওয়ে পৌঁছেছেন রাষ্ট্রপতি

১০

সাতক্ষীরায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

১১

কালিগঞ্জে ২০ কৃষকের মাঝে বিনামূল্যে লেবুর চারা ও সার বিতরণ

১২

সাতক্ষীরা ও শ্যামনগরে পৃথক ঘটনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুইজনের মৃত্যু

১৩

কলারোয়ায় পৌঁছালো লেবাননে নিহত শুভ দাসের মরদেহ, স্বজনদের আজাহারী

১৪

নতুন বিশ্ব মানচিত্র গ্রহণে জাতিসংঘের ভোট

১৫

সাজাভোগ করে ভারত থেকে দেশে ফিরল শিশুসহ ৯ বাংলাদেশি

১৬

অসুস্থ গরু জবাই ও বাইরে থেকে মাংস আনার প্রতিবাদে মানববন্ধন

১৭

স্বামী হারিয়েও থামেননি, জীবিকার লড়াইয়ে ঘুরে দাঁড়াচ্ছেন বাঘ বিধবারা

১৮

সাতক্ষীরায় মুফাসসির সম্মেলন: মনিরুল বেলালী সভাপতি, মনিরুল ফারুকী সেক্রেটারি

১৯

স্থানীয় নির্বাচন: মিছিল, পোস্টার, এআই কনটেন্টে নিষেধাজ্ঞা ইসির

২০
error: Content is protected !!