বাংলাদেশ, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
১০ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
১৫ জুন ২০২৩, ১০:৪১ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

সুদানে আঞ্চলিক গভর্নরকে অপহরণ করে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক: সুদানে এক আঞ্চলিক গভর্নরকে প্রকাশ্যে হত্যা করেছে র‍্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ)। তার নাম খামিস আবাকার।
তিনি সুদানের পূর্ব দারফুরের আঞ্চলিক গভর্নর ছিলেন।

বুধবার (১৪ জুন) দারফুরের জেনেইনাতে তাকে হত্যা করা হয়। খবর আল জাজিরা।

খামিস আবাকারকে হত্যার বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। তবে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, দুটি সরকারি সূত্র জানিয়েছে যে, এই হত্যার জন্য আরএসএফ দায়ী।

এদিকে সুদানের সেনাবাহিনীও সোশ্যাল মিডিয়ায় আরএসএফের বিরুদ্ধে গভর্নরকে ‘অপহরণ ও হত্যা’ করার অভিযোগ এনেছে।

সেনাবাহিনী বলেছে, এ হত্যাকাণ্ডটি আরএসএফের ‘বর্বর অপরাধের একটি নতুন অধ্যায়’ যোগ করেছে। তারা ঘটনাটিকে ‘নৃশংস কাজ’ বলে অভিহিত করেছে।

এ বিষয়ে আরএসএফ তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।

দারফুর অঞ্চলের গভর্নর মিনি আরকো মিনাউই বলেছেন, একটি টেলিভিশন স্টেশনে সাক্ষাৎকার দেওয়ার কয়েক ঘণ্টা পর খামিস আবাকারকে অপহরণ করে হত্যা করা হয়।

এর আগে বুধবার আল হাদাথ টিভিকে আবাকার বলেছিলেন যে, বেসামরিক নাগরিকদের হত্যা করা হচ্ছে। আন্তর্জাতিক হস্তক্ষেপ প্রয়োজন।

তিনি বলেন, ‘বেসামরিক মানুষ এলোমেলোভাবে এবং বিপুল সংখ্যায় নিহত হচ্ছে’।

বুধবার গভীর রাতে সোশ্যাল মিডিয়ায় প্রচারিত ভিডিও ফুটেজে দেখা গেছে, আরএসএফের ইউনিফর্ম পরা সশস্ত্র কয়েকজন ব্যক্তি আবাকারকে আটক করছে। অন্য ক্লিপগুলোতে গভর্নরকে ঘাড়ে এবং মুখে ক্ষতসহ মাটিতে পড়ে থাকতে দেখা গেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরায় আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার

১

একই জায়গায় আটকে থাকতে চাই না

২

চলন্ত স্লিপার বাসে আগুন, ঘুমের মধ্যেই পুড়ে মরল ৯ যাত্রী

৩

বোয়িংয়ের সঙ্গে আরও ১১টি নতুন বিমান কেনার চুক্তি

৪

এশিয়ান গেমসে শ্রীলঙ্কাকে ৫-১ গোলে উড়িয়ে দিল বাংলাদেশ

৫

বিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ বিশ্ব গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

৬

দুপুরের মধ্যে ১১ অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস

৭

আশাশুনির নয়াবাদে স্বামীর নির্মম নির্যাতনে হাসপাতালে স্ত্রী

৮

কালিগঞ্জ সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভা

৯

কালিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স ও ভূমি অফিস পরিদর্শনে এমপি রবিউল বাশার

১০

ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ

১১

পাইকগাছায় কৃষকদলের বিক্ষোভ মিছিল

১২

কালিগঞ্জে যুবদলের আনন্দ মিছিল

১৩

চাঁদা না পেয়ে নির্মাণাধীন বাড়ি ভাঙচুর ও মারপিটের অভিযোগে সংবাদ সম্মেলন

১৪

সাতক্ষীরায় এবি পার্টির কমিটি গঠন: আহ্বায়ক শাকিল, সদস্য সচিব শাহীন

১৫

সাতক্ষীরা জেলা শহীদ জিয়া স্মৃতি সংসদের কমিটি গঠন: সভাপতি রাসেল, সম্পাদক গাজী বাবু

১৬

গাছের ডালে ঝুলছিল ১১ ফুটের অজগর, উদ্ধারের পর সুন্দরবনে অবমুক্ত

১৭

৬ লাখ মানুষের জলাবদ্ধতা নিরসনে টিআরএম চান সাতক্ষীরার যুবরা

১৮

দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে সাতক্ষীরায় স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল

১৯

সাতক্ষীরায় মানবাধিকার সাংবাদিক নেটওয়ার্ক’র সভা

২০