বাংলাদেশ, বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬
৫ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
৫ মে ২০২৪, ১:০২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সাত ম্যাচে তৃতীয় হ্যাটট্রিক করলেন রোনালদো

স্পোর্টস ডেস্ক: আল-নাসরের জার্সিতে রীতিমতো উড়ছেন পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো। আগের ম্যাচ জোড়া গোল করে তিনি দলটিকে কিংস কাপের ফাইনালে তুলেছিলেন। এবার সৌদি প্রো লিগের ম্যাচেও নেমেও করলেন হ্যাটট্রিক। কেবল এই বাক্যে তার সাম্প্রতিক পারফরম্যান্স জানান দেওয়া সম্ভব নয়। সর্বশেষ সাত ম্যাচের তিনটিতেই যে হ্যাটট্রিক করেছেন সিআরসেভেন। তার তৃতীয় হ্যাটট্রিকে আল-নাসর ৬-০ গোলে উড়িয়ে দিয়েছে আল ওয়েহদাকে।

গতকাল (শনিবার) রাতে নিজেদের মাঠে প্রতিপক্ষ দলটিকে আতিথ্য দেন রোনালদো-সাদিও মানেরা। স্বাগতিকদের কাছে কোনো পাত্তাই পায়নি ওয়েহদা। বল দখল থেকে শট সবখানেই দাপট দেখিয়েছে আল-নাসর। রোনালদো ছাড়াও তাদের হয়ে একটি করে গোল করেছেন ওতাভিও এডমিলসন, সাদিও মানে ও মোহাম্মেদ আল-ফাতিল।

এ নিয়ে বর্ণাঢ্য ফুটবল ক্যারিয়ারের ৬৬তম হ্যাটট্রিক পূর্ণ করেছেন রোনালদো। বয়স ৩০ হওয়ার আগেই করেছিলেন ৩০টি হ্যাটট্রিক। আর সেই সীমা পেরিয়ে একই কীর্তি গড়লেন ৩৬ বার। পর্তুগাল জাতীয় দল ও ইউরোপের সব ক্লাবের হয়েই করেছেন ৫৫ হ্যাটট্রিক। আল-নাসরের জার্সিতে রোনালদোর হ্যাটট্রিক দাঁড়াল ছয়টিতে। এর আগে ২০২২ সালের ডিসেম্বরে তিনি সৌদি আরবের ক্লাবটিতে যোগ দিয়েছিলেন।

এদিন গোলের শুরুটাও করেন পর্তুগিজ তারকা। পঞ্চম মিনিটেই ডান পায়ের শটে তিনি আল-নাসরের লিড এনে দেন। সাত মিনিট পর মার্সেলো ব্রোজোভিচের ক্রসে লাফিয়ে হেড দিয়ে ব্যবধান দ্বিগুণ করেন তিনি। মানের অ্যাসিস্টে ওতাভিও অষ্টাদশ মিনিটে ও ওতাভিওর অ্যাসিস্টে মানে ৪৫তম মিনিটে গোল করলে স্বাগতিকদের জয় একরকম নিশ্চিত হয়ে পড়ে। বিরতির আগেই ৩-০ ব্যবধানে এগিয়ে যায় আল-নাসর।

দ্বিতীয়ার্ধে নেমেই বাঁ-পায়ের শটে রোনালদো নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন। এ নিয়ে চলতি মৌসুমে সবমিলিয়ে ৫২ ম্যাচে ৫২তম গোল করে ফেললেন সিআরসেভেন। এছাড়া সৌদি প্রো লিগের চলতি মৌসুমের গোলদাতাদের তালিকায়ও তার শীর্ষস্থান আর মজবুত হলো। ২৭ ম্যাচে রোনালদোর নামের পাশে চারটি হ্যাটট্রিকসহ মোট ৩২ গোল রয়েছে। পাশাপাশি অ্যাসিস্ট করেছেন ১০ গোলে।

ম্যাচ শেষ হওয়ার নির্ধারিত সময়ের দুই মিনিট আগে নাসরের ষষ্ঠ গোলটি করেন আল-ফাতিল। তাতেই আল ওয়েহদার কফিনে শেষ পেরেকটি ঠোকা হয়ে যায়। যদিও এই জয় কেবল প্রো লিগের শীর্ষে থাকা আল-হিলালের সঙ্গে নাসরের ব্যবধান কমিয়েছে। ফলে রোনালদোদের এবারও প্রো লিগের শিরোপা জেতার সম্ভাবনা নেই বললেই চলে। ২৯ ম্যাচে তাদের অর্জন ৮৩ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে নেইমার জুনিয়রবিহীন আল-হিলাল। তার চেয়ে এক ম্যাচ বেশি খেলে ৭৪ পয়েন্ট নিয়ে দুইয়ে আল-নাসর।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালিগঞ্জে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সাংগঠনিক সভা

কালিগঞ্জে ১২১ পিস ইয়াবাসহ যুবক আটক

কালিগঞ্জে প্লাস্টিক-পলিথিন দূষণ রোধে অভিজ্ঞতা বিনিময় কর্মশালা

শ্যামনগরে কৃষকের ২টি পাওয়ার ট্রিলার পুকুরে ফেলে দেওয়ার অভিযোগ

আশাশুনিতে ভোক্তা অধিকারের অভিযান, দুই দোকানীকে জরিমানা

আশাশুনি থানার নতুন ওসি মোঃ জাহাঙ্গীর আরিফ

জেলা প্রশাসক কাপ ফুটবলে আশাশুনি উপজেলার দুর্দান্ত জয়

পাইকগাছা-কয়রার মানুষের সেবা নিশ্চিত করাই আমার লক্ষ্য: মনিরুল হাসান বাপ্পি

‎জলবায়ু ঝুঁকি মোকাবেলায় স্থানীয় অভিযোজন পরিকল্পনা প্রণয়নে কর্মশালা

অচাষকৃত উদ্ভিদ বৈচিত্র্য সংরক্ষণে কুড়িয়ে পাওয়া শাকের মেলা

১০

পাইকগাছায় জলাবদ্ধতার ভোগান্তি ও প্রতিকারে গণতান্ত্রিক সংলাপ

১১

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী

১২

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি যে ৬ এমপি

১৩

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

১৪

সাতক্ষীরায় বস্তিবাসীদের আবাসন সংকট সমাধানে সংলাপ, ৮ দফা সুপারিশ

১৫

কালিগঞ্জে নিজের ঘেরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৎস্য চাষীর মৃত্যু

১৬

কেশবপুরে বসতবাড়িতে ঢুকে পড়লো গ্যাসবাহী ট্যাংকার, অল্পের জন্য রক্ষা পেল ঘুমন্ত পরিবার

১৭

দুই পেসারের ৫ উইকেট: বল কেটে ভাগ করে নিলেন রবিনসন-টাং

১৮

কলকাতায় নিহত কালিগঞ্জের দু’জনই ভারতে গিয়েছিলেন চিকিৎসার জন্য

১৯

কলকাতায় অগ্নিকাণ্ডে নিহতদের মধ্যে দুজন কালিগঞ্জের

২০
error: Content is protected !!