বাংলাদেশ, বুধবার, ১৫ জুলাই ২০২৬
৩১ আষাঢ় ১৪৩৩ | সময়:
admin
১৫ জুন ২০২৪, ৭:৪৭ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

সাংবাদিক নিপীড়ক হিসেবে আলোচিত নাজিম উদ্দিনকে অবেশেষে ভোলায় বদলি

ডেস্ক রিপোর্ট: সাংবাদিক নিপীড়ক হিসেবে আলোচিত সাতক্ষীরা পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নাজিম উদ্দিনকে অবেশেষে ভোলায় বদলি করা হয়েছে। এতে স্বস্তির নিঃশ্বাস ফেলেছে সাতক্ষীরাবাসী।

বৃহস্পতিবার (১৩ জুন) রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব জেতী প্রু স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে বদলি করা হয়।

এর আগে ২০২০ সালে কুড়িগ্রামে সাংবাদিক নির্যাতনের ঘটনাকে কেন্দ্র করে আলোচনায় আসা সিনিয়র সহকারী সচিব (তৎকালীন আরডিসি) নাজিম উদ্দিন সাতক্ষীরায় যোগদানের পর তার অপকর্মে অতিষ্ঠ হয়ে উঠেছিল সাতক্ষীরাবাসী।

সম্প্রতি সাতক্ষীরার এক স্থানীয় পত্রিকার সাংবাদিককে লাঞ্ছিত করার ঘটনায় তার বিরুদ্ধে সোচ্চার হয়ে ওঠে সাংবাদিক সমাজ। গত ৪ জুন সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে তাকে অপসারণের দাবি জানান স্থানীয় সাংবাদিক, বীর মুক্তিযোদ্ধা, সাংস্কৃতিক কর্মী ও নাগরিক নেতৃবৃন্দ।

প্রসঙ্গত, ঘুষ বাণিজ্য, কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে অশালীন আচরণ, ক্রসফায়ারের হুমকি, নির্বাহী আদালত বসিয়ে জেল-জরিমানার হুমকি, চাকরি থেকে অব্যাহতির হুমকি, সরকারি গাড়ি ব্যবহার করে মাদক বহন ও সেবন, নিয়ম বহির্ভূতভাবে ছুটি কাটানোসহ একাধিক অভিযোগ রয়েছে সাতক্ষীরা পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নাজিম উদ্দিনের বিরুদ্ধে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সচিবালয় অভিমুখে এইচএসসি পরীক্ষার্থীদের লং মার্চ

0ne million seeds campaign launched for coastal restoration

যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা চুক্তি থেকে বেরিয়ে গেল ইরান

শার্শা উপজেলা সাংবাদিক ঐক্য পরিষদের সাধারণ সভা

কালিগঞ্জের বাজারগ্রামে ড্রেন সংস্কার কাজ উদ্বোধন

শ্যামনগরে পরিত্যক্ত ভবন ভাঙতে গিয়ে ছাদ ধসে পড়ে ৫ শ্রমিক আহত

খুলনায় সাংবাদিকদের লক্ষ্য করে গুলি: সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের উদ্বেগ, নিরাপত্তা নিশ্চিতের দাবি

নোরা ফাতেহির ভিডিও ফাঁস, মূহুর্তেই ভাইরাল!

ফাইনালে আর্জেন্টিনা না ইংল্যান্ড, পছন্দের প্রতিপক্ষ জানালেন স্পেন কোচ

মালদ্বীপে অন্য রূপে কেয়া পায়েল

১০

বিশ্বকাপের ফাইনাল অনুষ্ঠানে পারফর্ম করবেন কারা, যেভাবে দেখবেন

১১

দুপুরের মধ্যে ঢাকাসহ ৫ জেলায় ঝড়ের আভাস

১২

রাজধানীতে সেলুনে এসি বিস্ফোরণে দগ্ধ ১০

১৩

খুলনায় সাংবাদিকদের লক্ষ্য করে গুলি

১৪

কুয়েত-বাহরাইনে ইরানের হামলা, বাজছে সাইরেন

১৫

ইউক্রেনের প্রধানমন্ত্রীর পদত্যাগ

১৬

ফ্রান্সকে বিদায় করে ফাইনালে স্পেন

১৭

চট্টগ্রামে পদার্থবিজ্ঞান, হিসাব বিজ্ঞান ও যুক্তিবিদ্যা পরীক্ষা আবার হবে: শিক্ষামন্ত্রী

১৮

তালায় হুসেইন মুহম্মদ এরশাদের ৭ম মৃত্যুবার্ষিকী পালিত

১৯

স্টেডিয়াম পরিদর্শনে গিয়ে অসুস্থ হয়ে পড়লেন তালার বিএনপি নেতা মৃনাল কান্তি

২০
error: Content is protected !!