বাংলাদেশ, সোমবার, ২৯ জুন ২০২৬
১৫ আষাঢ় ১৪৩৩ | সময়:
admin
২৯ সেপ্টেম্বর ২০২৪, ১১:৩৭ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

জামিন নামঞ্জুর, কারাগারে মাহমুদুর রহমান

ডেস্ক রিপোর্ট: সজীব ওয়াজেদ জয়কে অপহরণ করে হত্যার ষড়যন্ত্রের অভিযোগে করা মামলায় দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

রোববার (২৯ সেপ্টেম্বর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুল হকের আদালতে তিনি আত্মসমর্পণ জামিন আবেদন করেন। বিচারক তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে প্রায় সাড়ে ৫ বছর প্রবাসে নির্বাসিত জীবন কাটিয়ে দেশে ফিরেন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান।

গত শুক্রবার সকাল ৯টা ২০ মিনিটে কাতার এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তুরস্ক থেকে ঢাকার হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি।

বিমানবন্দরে ফেডারেল সাংবাদিক ইউনিয়ন, ঢাকা সাংবাদিক ইউনিয়নসহ সম্মিলিত পেশাজীবী পরিষদের নেতারা তাকে অভ্যর্থনা জানান।

এ ছাড়া শুভেচ্ছা জানাতে বিমানবন্দরের বাইরে সমবেত হয় সহস্রাধিক ছাত্র-জনতা। তিনি বিমানবন্দর থেকে বেরিয়ে গাড়িতে খোলা ছাদে দাঁড়িয়ে সমর্থক-শুভাকাঙ্ক্ষীদের হাত নেড়ে শুভেচ্ছা জানান।

তিনি বলেন, ১৬ বছর ধরে ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে আমি আমার মতো করে ব্যক্তিগত পর্যায় থেকে লড়াই করে গেছি। ‘আমার দেশ’ পরিবারকে সঙ্গে নিয়ে। আমার লড়াই ছিল বুদ্ধিবৃত্তির লড়াই, কালচারের লড়াই।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্কুল ম্যানেজিং কমিটি গঠন নিয়ে শিক্ষা অফিসে সংঘর্ষ, এটিওসহ আহত ৯

সাবেক এমপি লায়লা পারভীন সেঁজুতি নতুন হত্যা মামলায় গ্রেপ্তার, জামিন না’মঞ্জুর

কয়রায় প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ সার ও গাছের চারা বিতরণ

যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতিতে বাংলাদেশিদের জন্য কড়াকড়ি

আইন সহায়তাপ্রাপ্তদের নিয়ে স্বদেশ’র ক্লায়েন্ট ওয়ার্কশপ

জার্মানিতে বন্দুকধারীর গুলিতে নিহত ৫, সন্দেহভাজন আটক

ডি.বি ইউনাইটেড হাইস্কুলে বৃক্ষরোপণ ও আলোচনা

বাজেটে স্বপ্ন দেখলেও বছরজুড়ে স্বপ্নভঙ্গের খেসারত দিতে হয়: রুমিন ফারহানা

জলবায়ু সচেতনতায় বৃক্ষরোপণ উৎসব: ‘একটি শিশু, একটি গাছ’

শ্যামনগরে স্বাস্থ্য সেবা বিষয়ক সংলাপ

১০

‘বিতর্কিত পেনাল্টি’ দেওয়া সেই রেফারি জাপান-ব্রাজিল ম্যাচে

১১

দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু

১২

হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু

১৩

বিশ্বকাপ ফ্যান জোনের কাছে গোলাগুলিতে নিহত ১

১৪

ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ভেনেজুয়েলাকে ১০০ মিলিয়ন ইউয়ান দেবে চীন

১৫

ট্রাম্পকে অযোগ্য, দুর্নীতিগ্রস্ত লুজার বললেন বাইডেন

১৬

এনবিআরের নতুন চেয়ারম্যান আহসান হাবিব

১৭

সৌদি আরবে হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত ১৪

১৮

ব্রাজিল ম্যাচের আগে জাপান শিবিরে বড় দুঃসংবাদ

১৯

সংসদ তোষামোদের জায়গা নয়, ট্যাক্সের টাকায় যেন চরিত্র হনন না হয়: ডা. শফিকুর রহমান

২০
error: Content is protected !!