বাংলাদেশ, মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
১০ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
২৯ জুন ২০২৬, ৮:৩০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

স্কুল ম্যানেজিং কমিটি গঠন নিয়ে শিক্ষা অফিসে সংঘর্ষ, এটিওসহ আহত ৯

সুলতান শাহাজান, শ্যামনগর: সাতক্ষীরার শ্যামনগর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের ভেতরে বিদ্যালয় পরিচালনা পর্ষদ গঠনকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে।

সোমবার (২৯ জুন) বেলা ১২টার দিকে এ ঘটনা ঘটে। এতে সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা আলমগীর হোসেন (৪০)সহ উভয় পক্ষের অন্তত নয়জন আহত হয়েছেন।

আহতদের মধ্যে নিতাই চন্দ্র মণ্ডল (৪৩), মনোজিৎ কুমার মণ্ডল (২১), আবুল কালাম (৩৬), হেমায়েত (২৭) ও মোহাম্মদ আলী (৩০)কে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহতরা উপজেলার নুরনগর ইউনিয়নের হরিনাগাড়ী গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার ১০৪নং লক্ষ্মীনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি নির্বাচনকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। স্থানীয় জালাল উদ্দীন তার ছেলে রাজুকে সভাপতি করতে আগ্রহী ছিলেন। অপরদিকে সদ্য বিলুপ্ত কমিটির সভাপতি প্রকাশ মণ্ডলের পরিবার এ প্রস্তাবে আপত্তি জানিয়ে আসছিল।

এ বিরোধ মীমাংসার লক্ষ্যে সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান সোমবার উভয়পক্ষকে নিয়ে শিক্ষা অফিসে বৈঠকে বসেন। বৈঠক চলাকালে কথা কাটাকাটির একপর্যায়ে দুই পক্ষের মধ্যে হাতাহাতি ও সংঘর্ষ শুরু হয়। এতে অফিসজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং কয়েকজন আহত হন।

নিতাই চন্দ্র মণ্ডল অভিযোগ করে বলেন, তাদের পরিবার বিদ্যালয়ের ভূমিদাতা হিসেবে দীর্ঘদিন ধরে পরিচালনা পর্ষদের নেতৃত্ব দিয়ে আসছে। তিনি দাবি করেন, জালাল উদ্দীন প্রভাব খাটিয়ে তার ছেলেকে সভাপতি করতে চাইছেন। শুনানির সময় জালাল, জাহিদসহ বাইরে থেকে আসা লোকজন আমাদের ওপর দুই দফা হামলা চালায়। এ ঘটনায় জালাল উদ্দীন ও তার সহযোগীদের বিরুদ্ধে মামলা করার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

অন্যদিকে, জালাল উদ্দীন অভিযোগ অস্বীকার করে বলেন, নিতাই মণ্ডল ও তার পরিবারের সদস্যরা আগে থেকেই তাদের ওপর হামলা চালিয়েছেন। তার দাবি, নিতাইয়ের পরিবারের সদস্যরা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত থাকায় এলাকায় অনুপস্থিত ছিলেন। তাই বিদ্যালয়ের স্বার্থে আমি আমার ছেলে রাজুকে সভাপতি করার প্রস্তাব দিয়েছিলাম। আলোচনার মধ্যেই তারা আমাদের ওপর হামলা চালিয়ে তিনজনকে আহত করেছে। তিনিও এ ঘটনায় মামলা করার প্রস্তুতি নিচ্ছেন বলে জানান।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এনামুল হক বলেন, ঘটনার সময় আমি অফিসে ছিলাম না। পরে বিষয়টি জানতে পেরে পুলিশকে খবর দেওয়া হয়। সরকারি অফিসের ভেতরে এমন ঘটনা কেন ঘটল, তা তদন্ত করে দেখা হবে।

শ্যামনগর থানার পরিদর্শক (তদন্ত) মোঃ পিয়ার উদ্দীন জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে রাত আটটা পর্যন্ত কোনো পক্ষই থানায় লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্ত্রীর যৌতুক মামলায় আশাশুনির সাবেক এসিল্যান্ড বিজয় কুমার কারাগারে

সুন্দরবন সংলগ্ন লোকালয় থেকে ১০ ফুট লম্বা অজগর সাপ উদ্ধার

রসুলপুরে ড্রেন নির্মাণের কাজে বাধা দেওয়ার অভিযোগ

অনিকেত আলাম ফাউন্ডেশনের উদ্যোগে ৪শ পরিবারের মাঝে লিচুর চারা বিতরণ

দেবহাটায় আইন-শৃঙ্খলা কমিটির সভা

শ্যামনগরে স্বেচ্ছাসেবীদের মিলনমেলায় সম্প্রীতি ও সহযোগিতার অঙ্গীকার

নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ে গ্রুপিং চরমে!

উকশা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে সততা স্টোর উদ্বোধন

জুনিয়র বৃত্তি পরীক্ষার ফরম পূরণ শুরু ১ সেপ্টেম্বর

পাইকগাছায় প্রশাসনের তৎপরতায় ১০.৬০ একর ভিপি সম্পত্তি উদ্ধার

১০

সাতক্ষীরায় পিয়ারলেস হাসপাতালের ইনফরমেশন সেন্টার উদ্বোধন

১১

১২

তালায় আইনশৃঙ্খলা কমিটির সভা: অপরাধ নিয়ন্ত্রণে প্রশাসনিক তৎপরতা বৃদ্ধির সিদ্ধান্ত

১৩

মির্জা ফখরুল ও রুহুল কবির রিজভীকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরায় মিছিল

১৪

গিলক্রিস্ট-ধোনিকে ছাড়িয়ে পন্তের ডাবল রেকর্ড

১৫

হাম উপসর্গে পাঁচজনের মৃত্যু, নতুন রোগী ১২৩২

১৬

সাতক্ষীরায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আনন্দ মিছিল

১৭

এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু ১৪ মার্চ

১৮

নুসরাত হত্যায় ২ জনের মৃত্যুদণ্ড, ৪ জনের যাবজ্জীবন, ১০ জন খালাস

১৯

এসিসির সভায় প্রথমবার তামিম

২০
error: Content is protected !!