বাংলাদেশ, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
১০ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
২৯ জুন ২০২৬, ৫:৩৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বিশ্বকাপ ফ্যান জোনের কাছে গোলাগুলিতে নিহত ১

স্পোর্টস ডেস্ক: যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় ২০২৬ বিশ্বকাপের একটি ফ্যান জোনের কাছাকাছি এলাকায় গোলাগুলির ঘটনায় একজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন।

রোববার রাতে ক্যালিফোর্নিয়ার স্যান হোসে শহরের স্যান পেড্রো স্কয়ারে এই ঘটনা ঘটে।
তবে স্থানীয় পুলিশ জানিয়েছে, গোলাগুলির সময় সেখানে বিশ্বকাপের কোনো ম্যাচ সম্প্রচার করা হচ্ছিল না।

ওইদিনের ম্যাচটি এই হামলার প্রায় দুই ঘণ্টা আগেই শেষ হয়ে গিয়েছিল।
স্যান পেড্রো স্কয়ার মূলত বার ও বিনোদনকেন্দ্রের জন্য বেশ পরিচিত।

বিশ্বকাপ চলাকালীন ফুটবল ভক্তদের অন্যতম প্রধান আড্ডাস্থল হয়ে উঠেছে জায়গাটি। এখানে বড় পর্দায় খেলা দেখার পাশাপাশি ফ্যানদের জন্য নানা ইভেন্টের আয়োজন করা হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে স্যান হোসে পুলিশ বিভাগ জানিয়েছে, ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। অপর ভুক্তভোগীকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে, তবে তার অবস্থাও আশঙ্কাজনক। পুলিশ বিষয়টিকে ‘হত্যাকাণ্ড’ হিসেবে ধরে তদন্ত এগিয়ে নিচ্ছে। এরই মধ্যে স্কয়ারের আশপাশের বেশ কয়েকটি রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে।
ক্যালিফোর্নিয়ার বে এরিয়াতে ফুটবল ভক্তদের বড় জমায়েতগুলোর একটি এই স্যান পেড্রো স্কয়ার। এই বে এরিয়াতে গত সপ্তাহে বসনিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যকার নকআউট ম্যাচসহ এখন পর্যন্ত বিশ্বকাপের পাঁচটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

ঘটনাস্থলে থাকা সংবাদসংস্থা রয়টার্সের এক সাংবাদিক জানান, গোলাগুলির পরপরই সেখানে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়। পুলিশ পুরো স্কয়ার ঘিরে ফেলে এবং জরুরি উদ্ধারকর্মীরা স্ট্রেচারে করে একজনকে নিয়ে যায়। নিরাপত্তার স্বার্থে রাতেই এলাকার বেশিরভাগ বার বন্ধ করে দেওয়া হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক নিরাপত্তাকর্মী রয়টার্সকে জানান, হামলার পরপরই তিনি এক ভুক্তভোগীকে দেখেছেন। তিনি বলেন, ‘লোকটি তখনো কাতরাচ্ছিল। তার ঘাড়ে ও পিঠের ওপরের অংশে রক্ত ছিল। পুলিশ সঙ্গে সঙ্গেই নিরাপত্তাকর্মী ও প্রত্যক্ষদর্শীদের জিজ্ঞাসাবাদ শুরু করে।’

এখন পর্যন্ত সন্দেহভাজন কাউকে শনাক্ত বা আটকের খবর জানাতে পারেনি পুলিশ। এমনকি এই হামলার পেছনের উদ্দেশ্যও জানা যায়নি। তবে পুলিশের তদন্ত অব্যাহত রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরায় আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার

১

একই জায়গায় আটকে থাকতে চাই না

২

চলন্ত স্লিপার বাসে আগুন, ঘুমের মধ্যেই পুড়ে মরল ৯ যাত্রী

৩

বোয়িংয়ের সঙ্গে আরও ১১টি নতুন বিমান কেনার চুক্তি

৪

এশিয়ান গেমসে শ্রীলঙ্কাকে ৫-১ গোলে উড়িয়ে দিল বাংলাদেশ

৫

বিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ বিশ্ব গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

৬

দুপুরের মধ্যে ১১ অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস

৭

আশাশুনির নয়াবাদে স্বামীর নির্মম নির্যাতনে হাসপাতালে স্ত্রী

৮

কালিগঞ্জ সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভা

৯

কালিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স ও ভূমি অফিস পরিদর্শনে এমপি রবিউল বাশার

১০

ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ

১১

পাইকগাছায় কৃষকদলের বিক্ষোভ মিছিল

১২

কালিগঞ্জে যুবদলের আনন্দ মিছিল

১৩

চাঁদা না পেয়ে নির্মাণাধীন বাড়ি ভাঙচুর ও মারপিটের অভিযোগে সংবাদ সম্মেলন

১৪

সাতক্ষীরায় এবি পার্টির কমিটি গঠন: আহ্বায়ক শাকিল, সদস্য সচিব শাহীন

১৫

সাতক্ষীরা জেলা শহীদ জিয়া স্মৃতি সংসদের কমিটি গঠন: সভাপতি রাসেল, সম্পাদক গাজী বাবু

১৬

গাছের ডালে ঝুলছিল ১১ ফুটের অজগর, উদ্ধারের পর সুন্দরবনে অবমুক্ত

১৭

৬ লাখ মানুষের জলাবদ্ধতা নিরসনে টিআরএম চান সাতক্ষীরার যুবরা

১৮

দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে সাতক্ষীরায় স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল

১৯

সাতক্ষীরায় মানবাধিকার সাংবাদিক নেটওয়ার্ক’র সভা

২০