বাংলাদেশ, মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬
৩ ভাদ্র ১৪৩৩ | সময়:
shimulsheikh862@gmail.com
২৯ জুন ২০২৬, ৫:১৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সৌদি আরবে হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত ১৪

ডেস্ক রিপোর্ট: সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশের রাস তানুরা এলাকায় সৌদি আরামকোর-এর একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে এতে থাকা সব ১৪ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির জ্বালানি মন্ত্রণালয়।

সৌদি প্রেস এজেন্সির প্রতিবেদনে, জ্বালানি মন্ত্রণালয়ের বরাত দিয়ে বলা হয়, দুর্ঘটনাটি রোববার সকাল প্রায় ৬টার দিকে ঘটে এবং নিহত ১৪ জনই সৌদি নাগরিক ছিলেন।

দেশটির সরকার জানিয়েছে, দুর্ঘটনার কারণ নির্ধারণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে।

মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, ‘জ্বালানি মন্ত্রণালয় শহীদদের পরিবারের প্রতি গভীর শোক ও আন্তরিক সমবেদনা জানাচ্ছে। মহান আল্লাহ যেন তাদের প্রতি রহমত ও ক্ষমা বর্ষণ করেন এবং তাদের শহীদদের অন্তর্ভুক্ত করেন—এই দোয়া করছি।’

সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশের রাস তানুরায় হেলিকপ্টার দুর্ঘটনায় ১৪ জন সৌদি নাগরিক নিহত হওয়ার ঘটনায় বেশ কয়েকটি আরব ও উপসাগরীয় দেশ সৌদি আরবের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছে।

জর্ডানের রাজা দ্বিতীয় আবদুল্লাহ সৌদি বাদশাহ সালমান এবং যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের কাছে এই দুর্ঘটনায় নিহতদের জন্য গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেন। তিনি মহান আল্লাহর কাছে নিহতদের প্রতি অশেষ রহমত কামনা করেন এবং তাদের পরিবারের জন্য ধৈর্য ও সান্ত্বনা প্রার্থনা করেন।

জর্ডানের পররাষ্ট্র ও প্রবাসী বিষয়ক মন্ত্রণালয়ের মুখপাত্র রাষ্ট্রদূত ফুয়াদ মাজালি এই মর্মান্তিক ঘটনার পর সৌদি আরবের প্রতি জর্ডানের পূর্ণ সংহতি পুনর্ব্যক্ত করেন এবং নিহতদের পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানান।

বাহরাইনের রাজা হামাদ বিন ঈসা আল খলিফা হেলিকপ্টার দুর্ঘটনায় নিহতদের জন্য বাদশাহ সালমানের কাছে শোকবার্তা পাঠান। তিনি নিহতদের আত্মার মাগফিরাত এবং তাদের পরিবারের জন্য ধৈর্য ও সান্ত্বনা কামনা করেন। বাহরাইনের যুবরাজ ও প্রধানমন্ত্রী প্রিন্স সালমান বিন হামাদ আল খলিফাও বাদশাহ সালমান ও যুবরাজ মোহাম্মদ বিন সালমানের কাছে একই ধরনের শোকবার্তা পাঠান।

সংযুক্ত আরব আমিরাত (ইউএই) রাস তানুরায় আরামকোর একটি হেলিকপ্টার দুর্ঘটনায় আরোহী সকলের মৃত্যুতে সৌদি আরবের প্রতি সংহতি প্রকাশ করে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে নিহতদের পরিবারের পাশাপাশি সৌদি আরবের সরকার ও জনগণের প্রতি আন্তরিক সমবেদনা ও সহানুভূতি জানায়।

ওমানের পররাষ্ট্র মন্ত্রণালয়ও হেলিকপ্টার দুর্ঘটনার পর সৌদি আরব এবং নিহতদের পরিবারের প্রতি আন্তরিক শোক ও সমবেদনা প্রকাশ করে।

উপসাগরীয় সহযোগিতা পরিষদের (জিসিসি) মহাসচিব জাসেম আলবুদাইউই বাদশাহ সালমান, যুবরাজ, সৌদি সরকার ও জনগণের প্রতি গভীর সমবেদনা জানান। তিনি নিহতদের জন্য আল্লাহর রহমত ও ক্ষমা, তাদের পরিবারের জন্য ধৈর্য ও সান্ত্বনা এবং সৌদি আরব ও তার জনগণের নিরাপত্তা কামনা করেন।

একই সঙ্গে তিনি এই মর্মান্তিক ঘটনার পর সৌদি আরবের প্রতি জিসিসির পূর্ণ সংহতি পুনর্ব্যক্ত করেন এবং আল্লাহর কাছে সৌদি আরবের নিরাপত্তা, স্থিতিশীলতা ও সমৃদ্ধি অব্যাহত রাখার প্রার্থনা করেন।

ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয়ও হেলিকপ্টার দুর্ঘটনার পর সৌদি আরবের সরকার ও জনগণের প্রতি আন্তরিক শোক ও সমবেদনা জানায়। পাশাপাশি নিহতদের পরিবারের প্রতিও গভীর সমবেদনা প্রকাশ করে।

সূত্র: সৌদি গেজেট

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাল্টে যাচ্ছে দেশের অর্থবছর, কার্যকর ২০২৮-২৯ থেকে

নেপাল সেনাবাহিনীর সম্মানসূচক জেনারেল পদ পেলেন ভারতের সেনাপ্রধান

নারীদের নিরাপদ যাতায়াতে ‘পিংক বাস’ উদ্বোধন

রেড কার্পেটে অভিনেত্রীকে ভক্তের জোরপূর্বক চুমু

দুদকের নতুন চেয়ারম্যান বিচারপতি আসাদুজ্জামান, প্রজ্ঞাপন জারি

লিবিয়ায় বন্দি থাকা আরও ১৭৪ বাংলাদেশি দেশে ফিরলেন

বাংলাদেশ এখন যেকোনো দলকে হারাতে পারে: হাসান মাহমুদ

প্রধানমন্ত্রীর পরামর্শে স্পিকারের আসনের ঠিক পেছনের দেয়ালে কালেমা তাইয়্যেবা স্থাপন

শিবগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় ২ যুবকের মৃত্যু

যে সব খাবার ও পানীয় হারাম

১০

৩ দিনেই ১০০ কোটির ক্লাবে ইমরান হাশমির ‘আওয়ারাপান টু’

১১

রাষ্ট্রপতি নির্বাচন: প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় আজ বিকেল ৪টা

১২

দেশের সব মহাসড়কে ‘অটো ফাইন সিস্টেম’ চালুর ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর

১৩

শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য ‘অতীব জরুরি’ নির্দেশনা, স্কুল-কলেজে চিঠি

১৪

বিক্রি শেষ ম্যাকাই টেস্টের প্রথম দিনের সব টিকিট

১৫

চার দেশের বাংলাদেশি প্রবাসীদের জন্য সতর্কবার্তা

১৬

ইমরান খানের চোখের অবস্থা প্রায় স্বাভাবিক, আদালতকে জানাল কারা কর্তৃপক্ষ

১৭

প্রবাসীদের জন্য শিথিল হচ্ছে এনআইডি সংশোধনের নিয়ম

১৮

ঢাকাসহ ১৩ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ো হাওয়ার শঙ্কা

১৯

ঢাকা-দিল্লি সম্পর্কোন্নয়নে গলার কাঁটা শেখ হাসিনা

২০
error: Content is protected !!