বাংলাদেশ, সোমবার, ২৯ জুন ২০২৬
১৫ আষাঢ় ১৪৩৩ | সময়:
shimulsheikh862@gmail.com
২৯ জুন ২০২৬, ৫:০৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ব্রাজিল ম্যাচের আগে জাপান শিবিরে বড় দুঃসংবাদ

স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপের নকআউট পর্বে শক্তিশালী ব্রাজিলের মুখোমুখি হওয়ার আগে বড় দুঃসংবাদ পেয়েছে জাপান। দলের সবচেয়ে নির্ভরযোগ্য তারকাদের একজন তাকেফুসা কুবো ইনজুরির কারণে রাউন্ড অব ৩২ এর গুরুত্বপূর্ণ ম্যাচে খেলতে পারবেন না।

সোমবার (২৯ জুন) যুক্তরাষ্ট্রের হিউস্টনে মুখোমুখি হবে ব্রাজিল ও জাপান। কাগজে-কলমে ফেবারিট ব্রাজিল হলেও আত্মবিশ্বাস হারাচ্ছে না জাপান।
গত বছরের অক্টোবরে প্রীতি ম্যাচে ব্রাজিলকে ৩-২ গোলে হারানোর স্মৃতি এখনও তাজা সামুরাই ব্লুদের।

তবে এবার সেই জয়ের অন্যতম ভরসা কুবোকে পাচ্ছে না দলটি।
নেদারল্যান্ডসের বিপক্ষে প্রথম ম্যাচে মেনিস্কাসে চোট পাওয়ার পর থেকে মাঠের বাইরে আছেন তিনি। রোববার নিশ্চিত করা হয়েছে, ব্রাজিলের বিপক্ষেও তার খেলা হচ্ছে না।

অবশ্য জাপানের আক্রমণভাগে এখনো ভরসা রয়েছেন আয়াসে উয়েদা ও দাইচি কামাদা। গ্রুপ পর্বে দুজনই করেছেন দুটি করে গোল। গত বছরের ব্রাজিল-বধের ম্যাচে জয়সূচক গোলটিও করেছিলেন উয়েদা।

গ্রুপ পর্বে নেদারল্যান্ডসের পর ‘এফ’ গ্রুপে দ্বিতীয় হয়ে নকআউটে উঠেছে জাপান। টানা তিন বিশ্বকাপে শেষ ষোলোতে জায়গা করলেও এখনো সেই বাধা পেরোতে পারেনি তারা।

তবু ইতিহাস বদলের স্বপ্ন দেখছেন প্রধান কোচ হাজিমে মোরিয়াসু।

ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘ব্রাজিল সবসময় বিশ্বের অন্যতম সেরা দল। অনেকেই আমাদের আন্ডারডগ বলবেন। আমরা প্রতিপক্ষকে সম্মান করি, কিন্তু গত বছরের মতো এবারও জয়ের বিশ্বাস নিয়েই মাঠে নামব। আমরা ইতিহাস বদলাতে চাই।’

অন্যদিকে গ্রুপ পর্বে মরক্কোর সঙ্গে ড্র করার পর হাইতি ও স্কটল্যান্ডকে ৩-০ ব্যবধানে হারিয়ে ‘সি’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়েছে ব্রাজিল। দলের সাত গোলের সবকটিই করেছেন ভিনিসিয়ুস জুনিয়র (৪) ও মাতেউস কুনিয়া (৩)। তিনটি অ্যাসিস্ট করেছেন ব্রুনো গিমারায়েস।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু

বিশ্বকাপ ফ্যান জোনের কাছে গোলাগুলিতে নিহত ১

ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ভেনেজুয়েলাকে ১০০ মিলিয়ন ইউয়ান দেবে চীন

ট্রাম্পকে অযোগ্য, দুর্নীতিগ্রস্ত লুজার বললেন বাইডেন

এনবিআরের নতুন চেয়ারম্যান আহসান হাবিব

সৌদি আরবে হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত ১৪

ব্রাজিল ম্যাচের আগে জাপান শিবিরে বড় দুঃসংবাদ

সংসদ তোষামোদের জায়গা নয়, ট্যাক্সের টাকায় যেন চরিত্র হনন না হয়: ডা. শফিকুর রহমান

৩ মামলায় মমতাজের জামিন

আমি এখন সিঙ্গেল না, সম্পর্কে আছি: নীহা

১০

কালো টাকা সাদা করার বিধান বাতিলের প্রস্তাব প্রধানমন্ত্রীর

১১

‘শিশুশ্রম বন্ধে দরিদ্র পরিবারের আর্থ সামাজিক উন্নয়ন ঘটাতে হবে’

১২

সুন্দরবন সংলগ্ন নীলডুমুর বাজার থেকে অজগর উদ্ধার

১৩

বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আর নেই

১৪

শার্শা থানার নতুন ওসি শামিনুল হক

১৫

কেশবপুরে মাদ্রাসার কমিটি নিয়ে হট্টগোল, তথ্য সংগ্রহকালে সাংবাদিকের ওপর হামলা

১৬

ধুলিহরে অসহায় পরিবারকে স্বাবলম্বী করতে গরু উপহার

১৭

ব্রহ্মরাজপুরে ইয়াবা-গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

১৮

এনআইডিতে বিয়ের তথ্য গোপনের পথ বন্ধ হচ্ছে

১৯

দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে শেষ ষোলোতে কানাডা

২০
error: Content is protected !!