বাংলাদেশ, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
১১ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
২৪ ফেব্রুয়ারি ২০২৫, ৭:১২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

মেহজাবীনের গায়েহলুদ সম্পন্ন, বিয়ে আজ

বিনোদন ডেস্ক: ঢাকার অদূরে একটি রিসোর্টে গায়েহলুদ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে অভিনয়শিল্পী মেহজাবীনের। রোববার (২৩ ফেব্রুয়ারি) বেলা ১১টায় গায়েহলুদের অনুষ্ঠান শুরু হয়, চলে সন্ধ্যা পর্যন্ত।

মেহজাবীনের বর প্রযোজক ও পরিচালক আদনান আল রাজীব। তাদের দুজনের মধ্যে দীর্ঘদিন ধরে প্রেমের গুঞ্জন ছিল। সেই গুঞ্জন সত্যি হলো তাদের আনুষ্ঠানিক বিয়ের ঘোষণার মধ্য দিয়ে।

জানা গেছে, মেহজাবীন ও আদনানের গায়েহলুদ ও বিয়ের আনুষ্ঠানিকতা উপলক্ষে ঢাকার অদূরে সেই রিসোর্টে কয়েকদিন ধরে প্রস্তুতি চলছিল। রোববার বেলা ১১টার পর থেকে সেখানে মেহজাবীন ও আদনানের পরিবারের লোকজন যাওয়া শুরু করেন। বিনোদন অঙ্গনের মধ্যে আছেন নির্মাতা রেদওয়ান রনি, নুসরাত ইমরোজ তিশা, সিয়াম আহমেদ, সাবিলা নূর, এলিটা করিম, আশফাক নিপুণ, সাদিয়া আয়মান, রায়হান রাফী, তমা মির্জা, নঈম ইমতিয়াজ নেয়ামূল, মোস্তফা কামাল রাজ, জেফার রহমান প্রমুখ।

গায়েহলুদ অনুষ্ঠানে অংশ নেওয়া একাধিকজন জানান, ছবি তোলার ক্ষেত্রে বেশ কড়াকড়ি করেছে বর-কনে কর্তৃপক্ষ। আমন্ত্রিত অতিথিদের নিজেদের মুঠোফোনে ছবি না তোলার জন্য বারবার মাইকে ঘোষণা দেওয়া হয়। তবে সব ছাপিয়ে একটি সূত্রে ছবি পাওয়া গেছে।

ছবিতে দেখা গেছে, গায়েহলুদ অনুষ্ঠানে পারপেল কালারের লেহেঙ্গা পরেছেন মেহজাবীন। মাঝে সিঁথি করে সাদামাটাভাবে পেছনের দিকে টেনে খোঁপা করেছেন, হাতে ম্যাচিং চুরি। আর আদনান আল রাজিব পরেছেন কালো রঙের পাঞ্জাবি ও পায়জামা। দুজনের হাতেই মাইক্রোফোন হয়তো একসঙ্গে গেয়েছেন গান।

জানা গেছে, সোমবার (২৪ ফেব্রুয়ারি) একই ভেন্যুতে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশাশুনিতে আকস্মিক টর্নেডোয় ৪‌টি বসতঘর লণ্ডভণ্ড

১

তালায় জুয়েলারির দোকানে দুর্ধর্ষ চুরি, ২৩ লাখ টাকার গহনা লুট

২

সিলেটের পাহাড়-নদী-পাথরের সৌন্দর্য উপ‌ভো‌গে সাতক্ষীরা সাংবা‌দিক কে‌ন্দ্রের সদস‌্যরা

৩

সাতক্ষীরায় আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার

৪

একই জায়গায় আটকে থাকতে চাই না

৫

চলন্ত স্লিপার বাসে আগুন, ঘুমের মধ্যেই পুড়ে মরল ৯ যাত্রী

৬

বোয়িংয়ের সঙ্গে আরও ১১টি নতুন বিমান কেনার চুক্তি

৭

এশিয়ান গেমসে শ্রীলঙ্কাকে ৫-১ গোলে উড়িয়ে দিল বাংলাদেশ

৮

বিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ বিশ্ব গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

৯

দুপুরের মধ্যে ১১ অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস

১০

আশাশুনির নয়াবাদে স্বামীর নির্মম নির্যাতনে হাসপাতালে স্ত্রী

১১

কালিগঞ্জ সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভা

১২

কালিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স ও ভূমি অফিস পরিদর্শনে এমপি রবিউল বাশার

১৩

ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ

১৪

পাইকগাছায় কৃষকদলের বিক্ষোভ মিছিল

১৫

কালিগঞ্জে যুবদলের আনন্দ মিছিল

১৬

চাঁদা না পেয়ে নির্মাণাধীন বাড়ি ভাঙচুর ও মারপিটের অভিযোগে সংবাদ সম্মেলন

১৭

সাতক্ষীরায় এবি পার্টির কমিটি গঠন: আহ্বায়ক শাকিল, সদস্য সচিব শাহীন

১৮

সাতক্ষীরা জেলা শহীদ জিয়া স্মৃতি সংসদের কমিটি গঠন: সভাপতি রাসেল, সম্পাদক গাজী বাবু

১৯

গাছের ডালে ঝুলছিল ১১ ফুটের অজগর, উদ্ধারের পর সুন্দরবনে অবমুক্ত

২০