বাংলাদেশ, শনিবার, ০১ আগস্ট ২০২৬
১৭ শ্রাবণ ১৪৩৩ | সময়:
admin
২ মার্চ ২০২৫, ৭:১৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

হেনরির ফাইফার, গ্রুপসেরা হওয়ার পথে ভারতের পুঁজি ২৪৯ রানের

স্পোর্টস ডেস্ক: চ্যাম্পিয়নস ট্রফিতে দু’দলের সেমিফাইনাল নিশ্চিত হয়েছে আগেই। তবে আজ রোববারের ম্যাচে যে দল জিতবে তারাই হবে এ-গ্রুপের চ্যাম্পিয়ন। সেই লড়াইয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে ২৪৯ রানের পুঁজি গড়েছে ভারত। অর্থাৎ গ্রুপসেরা হয়ে সেমিতে যেতে হলে নিউজিল্যান্ডকে করতে হবে ২৫০ রান।

দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে ভারতকে আড়াইশো রানের মধ্যে আটকাতে বড় অবদান নিউজিল্যান্ডের ডানহাতি পেসান ম্যাট হেনরির। ইনিংসের শেষ বলে মোহাম্মদ শামিকে মিডউইকেটে গ্লেন ফিলিপসের হাতের ক্যাচ বানিয়ে ফাইফার পূর্ণ করেছেন তিনি। ৫ উইকেট শিকারে কিউই পেসার খরচা করেছেন ৪২ রান।

৩০ রানে ৩ উইকেট হারানো ভারতের হয়ে লড়াই করেছেন শ্রেয়াস আইয়ার। ৯৮ বলে ভারতীয় ইনিংসের সর্বোচ্চ ৭৯ রান করেছেন ডানহাতি ব্যাটার। লোকেশ রাহুল, রবীন্দ্র জাদেজা ও শামির সঙ্গে ছোট ছোট জুটি করে দ্বিতীয় সর্বোচ্চ ৪৫ বলে ৪৫ রান করেছেন হার্দিক পান্ডিয়া।

অক্ষর প্যাটেল ৪২, রাহুল ২৩, জাদেজা ১৬ ও রোহিত শর্মা ১৩ রান করেছেন। এদিন ১৫৪টি ডট বল খেলেছেন ভারতের ব্যাটাররা।

হেনরি ছাড়া নিউজিল্যান্ডের হয়ে ১টি করে উইকেট নিয়েছেন কাইল জেমিসন, উইল ও’রর্কে, মিচেল স্যান্টনার ও রাচিন রাবিন্দ্রা।

যে দল জিতবে, সেমিতে তারা অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে, আর যারা হারবে তারা মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকার।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ সফরে আসছে যুক্তরাষ্ট্রের ২৫টি প্রতিষ্ঠানের শীর্ষ প্রতিনিধিদল: মাহদী আমিন

সাতক্ষীরা জেলা জামায়াতের মজলিশে শুরার বৈঠক, আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ

সাফ চ্যাম্পিয়নশিপের ড্র অনুষ্ঠিত, বাংলাদেশের গ্রুপে কারা?

সাতক্ষীরায় জলাবদ্ধতা নিরসনে নদী-খাল পুনরুদ্ধারের দাবি

আশাশুনিতে ১৫০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

শেষ মুহূর্তে অস্ট্রেলিয়া সফরের দলে লিটন

ভারী বৃষ্টিপাত নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস

মিরপুরের পর এবার ফার্মগেটে মেট্রো স্টেশনে চটের বস্তা ঘিরে বোমাতঙ্ক

রাষ্ট্রায়ত্ত সব বন্ধ কারখানা চালুর উদ্যোগ নিয়েছে সরকার : প্রতিমন্ত্রী

তালা প্রেসক্লাবের সভা

১০

সন্ধ্যায় বিএনপির স্থায়ী কমিটির বৈঠক, চূড়ান্ত হতে পারে রাষ্ট্রপতির নাম

১১

২০২৭ ওয়ানডে বিশ্বকাপের ১২ ভেন্যু চূড়ান্ত

১২

দেশের ১৮ কোটি মানুষ বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে: ভারপ্রাপ্ত স্পিকার

১৩

ঘুমানোর আগে স্ক্রিন নয়, বই || ‎তারিক ইসলাম

১৪

২৩ বছর পর অস্ট্রেলিয়ায় টেস্ট খেলতে উড়াল দিলেন শান্তরা

১৫

বগুড়ায় ২ ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪

১৬

সমুদ্র পর্যটনে নতুন সম্ভাবনা সুন্দরবনের সৈকত || মো: মামুন হাসান

১৭

একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র: সার্জিও গর

১৮

কালিন্দীতে নিখোঁজ জেলের মরদেহ মিলল ইছামতী নদীতে

১৯

ঈক্ষণ সাংস্কৃতিক সংসদের উদ্যােগে শহীদ বিপ্লবী আজমল ও টুটুলের স্মরণসভা

২০
error: Content is protected !!