বাংলাদেশ, শনিবার, ১৩ জুন ২০২৬
৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ | সময়:
admin
১৬ মার্চ ২০২৫, ১০:২৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

নেতাকর্মীদের প্রতি কঠোর হুশিয়ারি উচ্চারণ করলেন সাবেক এমপি হাবিব

রিজাউল করিম: বিএনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠনের কোন নেতা-কর্মী চাঁদাবাজি, জমি দখল, মানুষকে সম্মানহানি বা সন্ত্রাসী কার্যকলাপে জড়িয়ে পড়লে তাকে সাথে সাথে বহিষ্কার করা হবে বলে জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক ও সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব।

রোববার (১৬ মার্চ) সাতক্ষীরার পাটকেলঘাটা হাইস্কুল মাঠে সরুলিয়া ইউনিয়ন বিএনপি আয়োজিত বিশাল ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।

হাবিবুল ইসলাম হাবিব বলেন, দলের হাইকমান্ডের নির্দেশ আর কোন অপরাধ নয়। জিরো টলারেন্স, জিরো টলারেন্স, জিরো টলারেন্স। অপরাধে জড়িয়ে পড়লে সাথে সাথে বহিষ্কার। আর ফেরার সুযোগ থাকবে না।

তিন আরো বলেন, চারদলীয় জোটের ব্যানারে বিএনপি-জামায়াত একসাথে রাজনীতি ও ভোট করেছে। এখন পরিবর্তিত পরিস্থিতির কারণে প্রেক্ষাপট ভিন্ন। তাই বলে একে অন্যের দিকে কাদা ছোঁড়াছুঁড়ি করা যাবে না।

ইফতার মাহফিলে সরুলিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি রাশিদুল হক রাজুর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তালা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মিনাল কান্তি রায়, সাবেক সহ-সভাপতি গোলাম মোস্তফা, সাবেক সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম, সাবেক যুগ্ম সম্পাদক মোঃ মোশাররফ হোসেন, নগরঘাটা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মহাব্বত সরদার, উপজেলা যুবদলের সাবেক সভাপতি হাফিজুর রহমান হাফিজ, সদস্য সচিব মোস্তফা হোসেন মন্টু, সাতক্ষীরা জেলা কৃষকদলের যুগ্ম আহবায়ক আলী হোসেন প্রমুখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিঠাপানি সংকটে উপকূলের ভবিষ্যৎ: সমাধানের খোঁজে কর্মশালা

বহিষ্কারাদেশ প্রত্যাহারের পরই সাক্ষীকে হুমকি যুবদল নেতার

কয়রায় স্টার্টআপ সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম

নিষেধাজ্ঞার মধ্যেও সুন্দরবনে মধু আহরণ, ১ হাজার কেজি মধুসহ ১১ মৌয়াল আটক

বাংলাদেশের নতুন সরকারের সাথে ভারতের সম্পর্ক আরো গভীর হবে: দীনেশ ত্রিবেদী

ভোমরায় ১১ দলীয় জোটের বিক্ষোভ সমাবেশ

আশাশুনিতে স্টার্টআপ সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম

কেশবপুরে বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনী: তরুণদের মেধা বিকাশে জোর

বড় বিভ্রাটের কবলে ফেসবুক

খুলনায় বাড়ির পাশে বিএনপিকর্মীকে গুলি করে হত্যা

১০

অবাস্তব ভিত্তির গতানুগতিক বাজেট: সিপিডি

১১

মেধা ও উদ্ভাবনে খুদে বিজ্ঞানীদের চমক: সাতক্ষীরায় বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী প্রদর্শনী

১২

তালায় স্টার্টআপ বিজ্ঞান প্রকল্প এবং উদ্ভাবনী ধারণা প্রদর্শন

১৩

সম্পদ-বিবরণী প্রকাশ না করলে মিলবে না পে-স্কেল শর্ত চায় টিআইবি

১৪

সমুচা কিনতে না পারা সেই বস্তির ছেলেটি এখন ২০ হাজার কোটির মালিক

১৫

২৪ ঘণ্টার পর্যবেক্ষণে মিরাজ

১৬

খুলনা সিটি মেডিকেলে ভয়াবহ আগুন

১৭

নূরনগরে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী ঘোষণাকে কেন্দ্র করে হট্টগোল

১৮

মুক্তিপণ দিয়ে বাড়ি ফিরলেন সুন্দরবনে অপহৃত ৪ জেলে

১৯

তালায় খামারীদের সক্ষমতা বৃদ্ধিতে জলবায়ু বিপন্নতা বিষয়ক প্রশিক্ষণ

২০