বাংলাদেশ, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬
২০ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
৩০ সেপ্টেম্বর ২০২৩, ৭:৪৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ক্রিকেটের কবর নয়, বিসিবির দায়িত্বে মাশরাফিকে চাইলেন ওমর সানী

বিনোদন ডেস্ক: তামিম ইকবাল ও সাকিব আল হাসান ইস্যুতে দ্বিধাবিভক্ত গোটা দেশ। কেউ তামিমের পক্ষ নিচ্ছেন কেউ আবার নিচ্ছেন সাকিবের পক্ষ। সকল শ্রেণিপেশার মানুষের সঙ্গে বিনোদন জগতের তারকারাও এই আলোচনায় আওয়াজ তুলছেন।

এবার দেশের ক্রিকেটকে বাঁচাতে বিসিবির দায়িত্বে সাবেক সভাপতি সাবের হোসেন চৌধুরী কিংবা সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাকে আনার দাবি জানিয়েছেন নব্বই দশকের জনপ্রিয় নায়ক ওমর সানী।

শনিবার নিজের ভেরিফায়েড ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন এই নায়ক।

নিজের পোস্টে তিনি লিখেছেন, ‘ফুটবলের মতো ক্রিকেটের কবর হোক তা আমরা চাই না। তাই এখনো সময় আছে আল্লাহর ওয়াস্তে হয় সাবের হোসেন চৌধুরী কিংবা মাশরাফিকে দায়িত্ব দেওয়া হোক।’

এদিকে ওমর সানীর এই দাবির সঙ্গে একমত হয়েছেন সামাজিক মাধ্যম ব্যবহারকারী বেশির ভাগ মানুষ। সহমত পোষণ করে রীতিমতো মন্তব্যের ঝড় তুলেছে এই নায়কের পোস্টে।

এর আগে গত ২৭ সেপ্টেম্বর তামিমকে বিশ্বকাপ স্কোয়াডে না রাখায় নির্বাচকদের কাপুরুষ আখ্যা দিয়ে ওমর সানী। বলেছিলেন, আপনারা যারা নির্বাচক আপনাদের খেলা আমি দেখেছি। স্টেডিয়ামে বসে বলুন আর টিভির পর্দায় বলুন। ভীষণ পুরুষত্ব ফুটে উঠত।আপনাদের জায়গায় যদি আমার মতো রাষ্ট্রের প্রজা থাকত তাহলে বলতাম, আমি পদত্যাগ করলাম। সরি একজন খেলোয়াড় তামিম ইকবাল।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লালন আখড়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা, গাড়ি ভাঙচুর

১

জবি ইতিহাস বিভাগের নবীন বরণ ও বিদায় অনুষ্ঠান

২

সাতক্ষীরা জেলা মটর শ্রমিক ইউনিয়নের নির্বাচন: টিটু সভাপতি, মামুন সম্পাদক

৩

সাতক্ষীরা তায়কোয়ানডো ক্লাবের তিন স্বর্ণ ও এক রৌপ্য জয়

৪

জাকারিয়া হত্যাকাণ্ডে কিশোর গ্যাঙ লিডার নাহিদ হাসানসহ ১২ জনের নামে মামলা

৫

মা হারালেন সাংবাদিক এম শাহীন গোলদার, সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের শোক

৬

সাংবাদিক এম শাহীন গোলদারের মা আর নেই, সাতক্ষীরা প্রেসক্লাবের শোক

৭

সাতক্ষীরায় শিখো–প্রথম আলো জিপিএ-৫ প্রাপ্ত কৃতি সংবর্ধনা: মাদক, মিথ্যা ও মুখস্থকে ‘না’ বলার শপথ

৮

ঘেরের বেড়িতে গাঁজা চাষ, আটক ১

৯

দেবহাটায় পোল্ট্রি খামারে হামলা-লুটের মূলহোতা গ্রেপ্তার

১০

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২০৮৯

১১

না জানিয়ে অন্য শহরে ভ্রমণ, বড় শাস্তি পাচ্ছেন বাংলাদেশের ৩ ক্রিকেটার

১২

এক লাফে ২৫২ টাকা বাড়ল এলপিজির দাম

১৩

বাংলাদেশের ৯২ শতাংশ পণ্যে শুল্কমুক্ত সুবিধা দে‌বে যুক্তরাজ্যg

১৪

নয় মাস পর শুটিংয়ে ফিরছেন তানিয়া বৃষ্টি

১৫

এফবিআইয়ের ‘মোস্ট ওয়ান্টেড’ তালিকায় বাংলাদেশি চিকিৎসক জাহিদুল

১৬

ক্রীড়াবিদদের জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ: ক্রীড়া প্রতিমন্ত্রী

১৭

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

১৮

কোন সময় বলব আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ ও বারাকাল্লাহ

১৯

সরকারি সফরে অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে সেনাপ্রধানের ঢাকা ত্যাগ

২০