বাংলাদেশ, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬
২০ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
৪ অক্টোবর ২০২৬, ৯:৫০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সাতক্ষীরা জেলা মটর শ্রমিক ইউনিয়নের নির্বাচন: টিটু সভাপতি, মামুন সম্পাদক

ডেস্ক রিপোর্ট: উৎসবমুখর ও জাঁকজমকপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে সাতক্ষীরা জেলা বাস, মিনিবাস, কোচ, মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের (রেজিঃ নং- খুলনা- ৫৫০) ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে।

শনিবার (৩ অক্টোবর) সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত নির্বাচনের ভোট গ্রহণ করা হয়। ভোটগণনা শেষে রোববার (৪ অক্টোবর) বেলা ১১টায় প্রাথমিক ফলাফল ঘোষণা করা হয়।

প্রাথমিক ফলাফলে সভাপতি পদে মোঃ জাকির হোসেন টিটু (ছাতা প্রতীক) ৬৪৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শেখ মোজাফফর হোসেন (চেয়ার প্রতীক) পেয়েছেন ৬০৭ ভোট।

সাধারণ সম্পাদক পদে শেখ মামুন-অর-রশিদ (টেলিভিশন প্রতীক) ৫১৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ ফারুক হোসেন (হরিণপ্রতীক) পেয়েছেন ৩৩৩ ভোট।

সহ-সভাপতি পদে শামিনুর রহমান সাদ্দাম (ঠেলাগাড়ি প্রতীক) ৪২৮ ভোট ও খন্দকার বদুউর জামান (টেবিল প্রতীক) ৪১১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

যুগ্ম সম্পাদক পদে মোঃ আশরাফুজ্জামান (সাজু) (মোটরসাইকেল প্রতীক) ৫৫৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রুহুল আমীন টুটুল (মোরগ প্রতীক) পেয়েছেন ৪১৪ ভোট।

সহ-যুগ্ম সম্পাদক পদে কামাল (বাস প্রতীক) ৬৭২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ বাবুল হোসেন (টেবিল ফ্যান প্রতীক) পেয়েছেন ৪০৭ ভোট।

সাংগঠনিক সম্পাদক পদে মোঃ সাজু আহম্মেদ (উড়োজাহাজ প্রতীক) ৫০৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শেখ মিরাজুল ইসলাম (উট প্রতীক) পেয়েছেন ২৬৭ ভোট।

সহ-সাংগঠনিক সম্পাদক পদে মোঃ মশিয়ার (মাইক প্রতীক) ৪৫৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মীর নাজমুল হায়াত (প্রাইভেট কার প্রতীক) পেয়েছেন ২৯৯ ভোট।

প্রচার সম্পাদক পদে মোঃ মিন্টু (হাতি প্রতীক) ৬৪২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মীর হায়দার আলী (ঘোড়া প্রতীক) পেয়েছেন ২৫৮ ভোট।

সহ-প্রচার সম্পাদক পদে মোঃ আনোয়ার হোসেন (ব্যাট বল প্রতীক) ৬০৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ সুমন হোসেন (বালতি প্রতীক) পেয়েছেন ৩৪৮ ভোট।

সমাজকল্যাণ সম্পাদক পদে মোঃ জুলফিকার হোসেন (ট্রাক প্রতীক) ৫৬২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ আজগর আলী (বই প্রতীক) পেয়েছেন ৪২২ ভোট।

অফিস সম্পাদক পদে তরিকুল ইসলাম (মোবাইল প্রতীক) ৫৯৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শেখ হারুন (তীর ধনু) প্রতীক পেয়েছেন ৩৪৩ ভোট।

কোষাধ্যক্ষ পদে শেখ আব্দুল মজিদ (ফুটবল প্রতীক) ৫৭৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শেখ হুমায়ুন কবীর (আম প্রতীক) পেয়েছেন ৪৮৭ ভোট।

এছাড়াও কার্যকরী সদস্য পদে মোঃ আব্দুস সামাদ (গরুর গাড়ী প্রতীক) ৪৩১ ভোট, মোঃ বিল্লাল হোসেন (ডাব প্রতীক) ৪২২ ভোট, নুর আলম গাজী (দেওয়াল ঘড়ি প্রতীক) ৪০৭ ভোট, মোঃ হোসেন আলী (কুড়াল প্রতীক) ৩৯৬ ভোট, মোঃ আজিজুল ইসলাম (কলা প্রতীক) ৩৭৯ ভোট, মোঃ মোতাহার হোসেন (রেলগাড়ি প্রতীক) ৩৭৩ ভোট, শেখ শফিকুল ইসলাম (পানির বোতল প্রতীক) ৩৭১ ভোট ও শেখ আনারুল ইসলাম (কাপ পিরিচ) ৩৫৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন অ্যাডভোকেট জহুরুল হক। সদস্য সচিব ছিলেন শেখ আরিফুর রহমান আলো ও সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন মোঃ মিয়ারাজ আলী।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের সব নাগরিকের নিরাপদ বাসস্থান নিশ্চিতে কাজ করছে সরকার

১

লড়াই আর নেতৃত্বের প্রতীক মাশরাফির জন্মদিন আজ

২

প্রস্তুতি ম্যাচে সৌম্য-সাদমানের ব্যাটে বাংলাদেশের লড়াই

৩

বাংলাদেশে প্রথম ছোট আকৃতির পরমাণু বিদ্যুৎকেন্দ্র স্থাপনে সম্ভাব্য স্থান পরিদর্শনে চীন

৪

রোনালদোকে ছাড়াই নরওয়েকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে পর্তুগাল

৫

হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র, যুদ্ধের ছক কষে প্রস্তুতি নিচ্ছে কানাডা

৬

তালায় মাদক কারবারীদের ধরতে গিয়ে মব’র শিকার পুলিশ, আটক ৩

৭

লালন আখড়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা, গাড়ি ভাঙচুর

৮

জবি ইতিহাস বিভাগের নবীন বরণ ও বিদায় অনুষ্ঠান

৯

সাতক্ষীরা জেলা মটর শ্রমিক ইউনিয়নের নির্বাচন: টিটু সভাপতি, মামুন সম্পাদক

১০

সাতক্ষীরা তায়কোয়ানডো ক্লাবের তিন স্বর্ণ ও এক রৌপ্য জয়

১১

জাকারিয়া হত্যাকাণ্ডে কিশোর গ্যাঙ লিডার নাহিদ হাসানসহ ১২ জনের নামে মামলা

১২

মা হারালেন সাংবাদিক এম শাহীন গোলদার, সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের শোক

১৩

সাংবাদিক এম শাহীন গোলদারের মা আর নেই, সাতক্ষীরা প্রেসক্লাবের শোক

১৪

সাতক্ষীরায় শিখো–প্রথম আলো জিপিএ-৫ প্রাপ্ত কৃতি সংবর্ধনা: মাদক, মিথ্যা ও মুখস্থকে ‘না’ বলার শপথ

১৫

ঘেরের বেড়িতে গাঁজা চাষ, আটক ১

১৬

দেবহাটায় পোল্ট্রি খামারে হামলা-লুটের মূলহোতা গ্রেপ্তার

১৭

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২০৮৯

১৮

না জানিয়ে অন্য শহরে ভ্রমণ, বড় শাস্তি পাচ্ছেন বাংলাদেশের ৩ ক্রিকেটার

১৯

এক লাফে ২৫২ টাকা বাড়ল এলপিজির দাম

২০