বাংলাদেশ, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬
১৯ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
৪ অক্টোবর ২০২৬, ৯:৩৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সাতক্ষীরা তায়কোয়ানডো ক্লাবের তিন স্বর্ণ ও এক রৌপ্য জয়

ডেস্ক রিপোর্ট: ক্লাব কাপ ওপেন তায়কোয়ানডো চ্যাম্পিয়নশিপ ২০২৬-এ দারুণ সাফল্য অর্জন করেছে সাতক্ষীরা তায়কোয়ানডো ক্লাব।

এই চ্যাম্পিয়নশিপে অংশ নিয়ে তিনটি স্বর্ণ ও একটি রৌপ্য পদক জয় করেছে ক্লাবটির চার প্রতিযোগী।

রাজধানীর মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে গত ২ ও ৩ অক্টোবর এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ তায়কোয়ানডো ফেডারেশনের সহযোগিতায় এবং মোহাম্মাদপুর তায়কোয়ানডো ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত প্রতিযোগিতায় দেশের বিভিন্ন ক্লাবের খেলোয়াড়রা অংশ নেন।

কিউরুগি (ফাইট) বিভাগে জুনিয়র ৩২ কেজি ওজন শ্রেণিতে শামিম হোসেন, জুনিয়র ৩৯ কেজিতে মো. জুনায়েদ হোসেন এবং সিনিয়র ৬৮ কেজি ওজন শ্রেণিতে সাবিব উজ জামান রাজ স্বর্ণপদক অর্জন করেন।

এছাড়া ইমন গাজী রৌপ্য পদক জয় করেন।

সাতক্ষীরা তায়কোয়ানডো ক্লাবের কোচের দায়িত্ব পালন করেন আল ইমরান।

প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বর্ডার গার্ড বাংলাদেশের মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী। অনুষ্ঠানে তায়কোয়ানডো ফেডারেশনের প্রতিষ্ঠাতা ও সম্পাদক মাহমুদুল ইসলাম রানাসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জবি ইতিহাস বিভাগের নবীন বরণ ও বিদায় অনুষ্ঠান

১

সাতক্ষীরা জেলা মটর শ্রমিক ইউনিয়নের নির্বাচন: টিটু সভাপতি, মামুন সম্পাদক

২

সাতক্ষীরা তায়কোয়ানডো ক্লাবের তিন স্বর্ণ ও এক রৌপ্য জয়

৩

জাকারিয়া হত্যাকাণ্ডে কিশোর গ্যাঙ লিডার নাহিদ হাসানসহ ১২ জনের নামে মামলা

৪

মা হারালেন সাংবাদিক এম শাহীন গোলদার, সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের শোক

৫

সাংবাদিক এম শাহীন গোলদারের মা আর নেই, সাতক্ষীরা প্রেসক্লাবের শোক

৬

সাতক্ষীরায় শিখো–প্রথম আলো জিপিএ-৫ প্রাপ্ত কৃতি সংবর্ধনা: মাদক, মিথ্যা ও মুখস্থকে ‘না’ বলার শপথ

৭

ঘেরের বেড়িতে গাঁজা চাষ, আটক ১

৮

দেবহাটায় পোল্ট্রি খামারে হামলা-লুটের মূলহোতা গ্রেপ্তার

৯

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২০৮৯

১০

না জানিয়ে অন্য শহরে ভ্রমণ, বড় শাস্তি পাচ্ছেন বাংলাদেশের ৩ ক্রিকেটার

১১

এক লাফে ২৫২ টাকা বাড়ল এলপিজির দাম

১২

বাংলাদেশের ৯২ শতাংশ পণ্যে শুল্কমুক্ত সুবিধা দে‌বে যুক্তরাজ্যg

১৩

নয় মাস পর শুটিংয়ে ফিরছেন তানিয়া বৃষ্টি

১৪

এফবিআইয়ের ‘মোস্ট ওয়ান্টেড’ তালিকায় বাংলাদেশি চিকিৎসক জাহিদুল

১৫

ক্রীড়াবিদদের জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ: ক্রীড়া প্রতিমন্ত্রী

১৬

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

১৭

কোন সময় বলব আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ ও বারাকাল্লাহ

১৮

সরকারি সফরে অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে সেনাপ্রধানের ঢাকা ত্যাগ

১৯

বুরকিনা ফাসোকে ৭ গোলের বন্যায় ভাসাল আর্জেন্টিনা

২০