
কয়রা (খুলনা) প্রতিনিধি: খুলনার কয়রায় ঘেরের বেড়িতে গাঁজা গাছ চাষের অভিযোগে আব্দুল্লাহ মালি (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। এ সময় চারটি গাঁজা গাছ উদ্ধার করা হয়েছে।
রোববার (৪ অক্টোবর) দুপুর ১টার দিকে কয়রা থানা পুলিশের একটি দল আব্দুল্লাহ মালির মাছের ঘেরে অভিযান পরিচালনা করে তাকে আটক করে।
পুলিশ জানায়, আটক আব্দুল্লাহ মালির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদুল আলম বলেন, মাছের ঘেরে অভিযান চালিয়ে চারটি গাঁজা গাছ উদ্ধার করা হয়েছে এবং আব্দুল্লাহ মালি নামে একজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
মন্তব্য করুন