বাংলাদেশ, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬
১৯ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
৪ অক্টোবর ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

সরকারি সফরে অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে সেনাপ্রধানের ঢাকা ত্যাগ

ডেস্ক রিপোর্ট: সরকারি সফরে অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। ৯ দিনের এই সরকারি সফরে দুটি দেশের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সামরিক সম্মেলনে অংশ নেওয়ার কথা রয়েছে তাঁর।

গতকাল শনিবার (৩ অক্টোবর) তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা হন। আজ রোববার (৪ অক্টোবর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সফরের প্রথম অংশে সেনাপ্রধান অস্ট্রেলিয়ার পার্থ শহরে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক সামরিক সম্মেলন ‘চিফ অব আর্মি সিম্পোজিয়াম অ্যান্ড ল্যান্ড ফোর্সেস ইন্টারন্যাশনাল ডিফেন্স এক্সপোজিশন ২০২৬’-এ অংশগ্রহণ করবেন। এছাড়া তিনি দেশটির মেলবোর্নে অবস্থিত বিখ্যাত ডিকিন বিশ্ববিদ্যালয় পরিদর্শন করবেন।

পরবর্তী ধাপে সেনাপ্রধান যুক্তরাষ্ট্রে যাবেন। সেখানে ওয়াশিংটন ডিসিতে আয়োজিত ‘অ্যাসোসিয়েশন অব দ্য ইউএস আর্মি (এইউএসএ) অ্যানুয়াল মিটিং অ্যান্ড এক্সপোজিশন’-এ যোগদান করবেন তিনি।

সফরকালে সেনাবাহিনীপ্রধান উভয় দেশের প্রতিরক্ষা সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়ের পাশাপাশি বিভিন্ন সামরিক স্থাপনা পরিদর্শন করবেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কোন সময় বলব আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ ও বারাকাল্লাহ

১

সরকারি সফরে অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে সেনাপ্রধানের ঢাকা ত্যাগ

২

বুরকিনা ফাসোকে ৭ গোলের বন্যায় ভাসাল আর্জেন্টিনা

৩

ভারতের বিপক্ষে ব্রাজিলের ‘এক হালি’

৪

সন্ধ্যার মধ্যে দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস

৫

মধ্যরাতে তিনবার ভূমিকম্পের পর ফের কাঁপলো দেশ

৬

সাতক্ষীরা জেলা বাকশিস নির্বাচন: খলিলুর রহমান সভাপতি, নূর মোহাম্মদ পাড় সম্পাদক

৭

শ্যামনগরে মাদক ব্যবসার বিরোধিতা করায় হামলা!

৮

ধুলিহর চাঁদপুরে মাদক ব্যবসার অভিযোগে দুইটি বাড়ি ভাঙচুর, আটক ২

৯

কালিগঞ্জের চাঁচাই বৃক্ষ মেলা উদ্বোধন

১০

শ্রিম্প হ্যাচারি অ্যাসোসিয়েশনের মতবিনিময়: সমুদ্রের পানির ট্যাক্স মওকুফের দাবি

১১

কালিগঞ্জে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা

১২

জবিতে মোরাল প্যারেন্টিং ট্রাস্টের ‘নৈতিক অভিভাবকত্ব’ বিষয়ক সেমিনার

১৩

পাইকগাছায় জেলা পরিষদের এডিপির বরাদ্দপত্র হস্তান্তর

১৪

দেবহাটায় ৬৯৬ বোতল উইনকোরেক্সসহ নারী আটক

১৫

সাতক্ষীরা কাঁচা ও পাকা মাল ব্যবসায়ী সমিতির নব-নির্বাচিত কমিটির পরিচিতি সভা

১৬

সাতক্ষীরায় আন্তর্জাতিক প্রবীণ দিবসের আলোচনা: প্রবীণরাই সমাজের আসল নোঙর

১৭

২৪৮১ দিন পর ‘গোল্ডেন ডাক’ কোহলির

১৮

সারাদেশের মোটরসাইকেল ও গাড়ি মালিক-চালকদের জরুরি নির্দেশনা

১৯

হইচইয়ে মুক্তি পাচ্ছে ‘প্রেশার কুকার’

২০