বাংলাদেশ, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬
২০ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
৫ অক্টোবর ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

রোনালদোকে ছাড়াই নরওয়েকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে পর্তুগাল

স্পোর্টস ডেস্ক: ক্রিস্টিয়ানো রোনালদোকে ছাড়াই দুর্দান্ত জয় পেয়েছে পর্তুগাল। উয়েফা নেশনস লিগে নরওয়েকে ২-১ গোলে হারিয়ে সবার আগে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে বর্তমান চ্যাম্পিয়নরা।

রোববার গ্রুপ ‘এ৪’- এর ম্যাচে পর্তুগালের হয়ে গোল দুটি করেন জোয়াও কানসেলো ও গনসালো রামোস। নরওয়ের হয়ে একমাত্র গোলটি করেন ক্রিস্টোফার আজের।

পর্তুগালের মাঠে ম্যাচের ৩৬ মিনিটে দারুণ এক গোলে নরওয়েকে এগিয়ে দেন আজের। বক্সের ঠিক বাইরে থেকে পাওয়া বল দুর্দান্তভাবে নিয়ন্ত্রণ করে দূরের ওপরের কোণে পাঠান ব্রেন্টফোর্ডের এই ডিফেন্ডার।

তবে নরওয়ের সেই লিড বেশিক্ষণ স্থায়ী হয়নি। মাত্র দুই মিনিট পরই সমতা ফেরান কানসেলো।

প্রায় ২০ গজ দূর থেকে নেওয়া তার শক্তিশালী শট নরওয়ের জালে জড়িয়ে যায়।

দ্বিতীয়ার্ধে ম্যাচের ৬৫ মিনিটের দিকে রোনালদোর জায়গায় একাদশে সুযোগ পাওয়া গনসালো রামোস পর্তুগালকে এগিয়ে দেন। জোয়াও ফেলিক্সের বাড়ানো বল কাছ থেকে জালে পাঠিয়ে দলের জয় নিশ্চিত করেন এসি মিলানের এই ফরোয়ার্ড।

ম্যাচের শেষ দিকে অবশ্য কিছুটা চাপে পড়ে পর্তুগাল। পেনাল্টির আবেদন নাকচ হওয়ার পর প্রতিবাদ করতে গিয়ে কয়েক সেকেন্ডের মধ্যে দুটি হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন ফ্রান্সিসকো কনসেইসাও। ফলে শেষ কয়েক মিনিট ১০ জন নিয়ে খেলতে হয় পর্তুগালকে। তবে শেষ পর্যন্ত জয় নিয়েই মাঠ ছাড়ে তারা।

এই জয়ে চার ম্যাচে চার জয় নিয়ে গ্রুপে পূর্ণ ১২ পয়েন্ট পেল পর্তুগাল। ফলে গ্রুপের সেরা দুই দলের মধ্যে থাকা নিশ্চিত হওয়ায় আগামী মার্চে নেশনস লিগের কোয়ার্টার ফাইনালে খেলবে তারা।

রোনালদো অবশ্য এই ম্যাচে পর্তুগালের দলে ছিলেন না। আগের ম্যাচের আগে একাদশে শুরু করবেন না এমনটা জানার পর বুধবার দল থেকে সরে দাঁড়িয়েছিলেন পর্তুগালের সর্বোচ্চ গোলদাতা। তার অনুপস্থিতিতেও নরওয়ের মতো শক্তিশালী দলের বিপক্ষে জয় তুলে নিয়ে নিজেদের সামর্থ্যের প্রমাণ দিল পর্তুগাল।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রস্তুতি ম্যাচে সৌম্য-সাদমানের ব্যাটে বাংলাদেশের লড়াই

১

বাংলাদেশে প্রথম ছোট আকৃতির পরমাণু বিদ্যুৎকেন্দ্র স্থাপনে সম্ভাব্য স্থান পরিদর্শনে চীন

২

রোনালদোকে ছাড়াই নরওয়েকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে পর্তুগাল

৩

হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র, যুদ্ধের ছক কষে প্রস্তুতি নিচ্ছে কানাডা

৪

তালায় মাদক কারবারীদের ধরতে গিয়ে মব’র শিকার পুলিশ, আটক ৩

৫

লালন আখড়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা, গাড়ি ভাঙচুর

৬

জবি ইতিহাস বিভাগের নবীন বরণ ও বিদায় অনুষ্ঠান

৭

সাতক্ষীরা জেলা মটর শ্রমিক ইউনিয়নের নির্বাচন: টিটু সভাপতি, মামুন সম্পাদক

৮

সাতক্ষীরা তায়কোয়ানডো ক্লাবের তিন স্বর্ণ ও এক রৌপ্য জয়

৯

জাকারিয়া হত্যাকাণ্ডে কিশোর গ্যাঙ লিডার নাহিদ হাসানসহ ১২ জনের নামে মামলা

১০

মা হারালেন সাংবাদিক এম শাহীন গোলদার, সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের শোক

১১

সাংবাদিক এম শাহীন গোলদারের মা আর নেই, সাতক্ষীরা প্রেসক্লাবের শোক

১২

সাতক্ষীরায় শিখো–প্রথম আলো জিপিএ-৫ প্রাপ্ত কৃতি সংবর্ধনা: মাদক, মিথ্যা ও মুখস্থকে ‘না’ বলার শপথ

১৩

ঘেরের বেড়িতে গাঁজা চাষ, আটক ১

১৪

দেবহাটায় পোল্ট্রি খামারে হামলা-লুটের মূলহোতা গ্রেপ্তার

১৫

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২০৮৯

১৬

না জানিয়ে অন্য শহরে ভ্রমণ, বড় শাস্তি পাচ্ছেন বাংলাদেশের ৩ ক্রিকেটার

১৭

এক লাফে ২৫২ টাকা বাড়ল এলপিজির দাম

১৮

বাংলাদেশের ৯২ শতাংশ পণ্যে শুল্কমুক্ত সুবিধা দে‌বে যুক্তরাজ্যg

১৯

নয় মাস পর শুটিংয়ে ফিরছেন তানিয়া বৃষ্টি

২০