বাংলাদেশ, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬
২০ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
৫ অক্টোবর ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

প্রস্তুতি ম্যাচে সৌম্য-সাদমানের ব্যাটে বাংলাদেশের লড়াই

ডেস্ক রিপোর্ট: সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুই দিনের প্রস্তুতি ম্যাচে প্রথম ইনিংসে ২৩৪ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। সৌম্য সরকার ও সাদমান ইসলামের ব্যাটে দারুণ শুরু পেলেও মাঝের দিকে দ্রুত কয়েকটি উইকেট হারিয়ে বড় সংগ্রহ গড়তে পারেনি সফরকারীরা।

জবাবে দিন শেষে ৮ ওভারে ১ উইকেটে ৩৪ রান করেছে সংযুক্ত আরব আমিরাত। টস জিতে ব্যাটিংয়ে নেমে উদ্বোধনী জুটিতে ১০৮ রান যোগ করেন সাদমান ও সৌম্য।

৯৫ বলে ৫টি চারে ৪৬ রান করে সাদমান আউট হলে ভাঙে জুটি। এরপর ফিফটি তুলে নেন সৌম্য। ৯২ বলে ৬ চার ও ১ ছক্কায় ৫৭ রান করে স্বেচ্ছায় অবসর নেন এই বাঁহাতি ব্যাটার। দুই ওপেনারের বিদায়ের পর অবশ্য দ্রুত কয়েকটি উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ।

মুশফিকুর রহিম ৪, জাকের আলী অনিক ৮ ও মেহেদী হাসান মিরাজ ৮ রান করে ফেরেন।
দুই ওপেনার বাদে টপ অর্ডার ব্যাটারদের মধ্যে মুমিনুল হক ৬৩ বলে ৩৩ রান করেন। এছাড়া নিচের দিকে নামা নাঈম হাসান কিছুটা প্রতিরোধ গড়েন। ৭৫ বলে ৩৬ রানের ইনিংস খেলেন এই অলরাউন্ডার। তাইজুল ইসলাম ১৬ এবং খালেদ আহমেদের ব্যাট থেকে আসে ১০ রানের ইনিংস। শেষ পর্যন্ত ৭৮.১ ওভারে ২৩৪ রানে গুটিয়ে যায় বাংলাদেশ।

আমিরাতের হয়ে জুনায়েদ ৪৬ রানে ৩ উইকেট নেন। উসাইদ ও হায়দার শিকার করেন দুটি করে উইকেট।

জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারায় স্বাগতিকরা। খালেদ আহমেদের বলে ক্যাচ দিয়ে ১১ রান করে ফেরেন ওপেনার লোকমান। এরপর আর কোনো বিপদ হতে দেননি ভারত ও আফতাব। দিন শেষে ভারত ১৬ ও আফতাব ৬ রানে অপরাজিত থাকেন।

সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ: ২৩৪ (৭৮.১ ওভার) – সৌম্য ৫৭, সাদমান ৪৬, নাঈম ৩৬, মুমিনুল ৩৩; জুনায়েদ ৩/৪৬, উসাইদ ২/৮, হায়দার ২/৩৮।

সংযুক্ত আরব আমিরাত: ৩৪/১ (৮ ওভার) – ভারত ১৬*, আফতাব ৬*; খালেদ ১/১৯।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রস্তুতি ম্যাচে সৌম্য-সাদমানের ব্যাটে বাংলাদেশের লড়াই

১

বাংলাদেশে প্রথম ছোট আকৃতির পরমাণু বিদ্যুৎকেন্দ্র স্থাপনে সম্ভাব্য স্থান পরিদর্শনে চীন

২

রোনালদোকে ছাড়াই নরওয়েকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে পর্তুগাল

৩

হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র, যুদ্ধের ছক কষে প্রস্তুতি নিচ্ছে কানাডা

৪

তালায় মাদক কারবারীদের ধরতে গিয়ে মব’র শিকার পুলিশ, আটক ৩

৫

লালন আখড়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা, গাড়ি ভাঙচুর

৬

জবি ইতিহাস বিভাগের নবীন বরণ ও বিদায় অনুষ্ঠান

৭

সাতক্ষীরা জেলা মটর শ্রমিক ইউনিয়নের নির্বাচন: টিটু সভাপতি, মামুন সম্পাদক

৮

সাতক্ষীরা তায়কোয়ানডো ক্লাবের তিন স্বর্ণ ও এক রৌপ্য জয়

৯

জাকারিয়া হত্যাকাণ্ডে কিশোর গ্যাঙ লিডার নাহিদ হাসানসহ ১২ জনের নামে মামলা

১০

মা হারালেন সাংবাদিক এম শাহীন গোলদার, সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের শোক

১১

সাংবাদিক এম শাহীন গোলদারের মা আর নেই, সাতক্ষীরা প্রেসক্লাবের শোক

১২

সাতক্ষীরায় শিখো–প্রথম আলো জিপিএ-৫ প্রাপ্ত কৃতি সংবর্ধনা: মাদক, মিথ্যা ও মুখস্থকে ‘না’ বলার শপথ

১৩

ঘেরের বেড়িতে গাঁজা চাষ, আটক ১

১৪

দেবহাটায় পোল্ট্রি খামারে হামলা-লুটের মূলহোতা গ্রেপ্তার

১৫

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২০৮৯

১৬

না জানিয়ে অন্য শহরে ভ্রমণ, বড় শাস্তি পাচ্ছেন বাংলাদেশের ৩ ক্রিকেটার

১৭

এক লাফে ২৫২ টাকা বাড়ল এলপিজির দাম

১৮

বাংলাদেশের ৯২ শতাংশ পণ্যে শুল্কমুক্ত সুবিধা দে‌বে যুক্তরাজ্যg

১৯

নয় মাস পর শুটিংয়ে ফিরছেন তানিয়া বৃষ্টি

২০