বাংলাদেশ, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬
২০ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
৫ অক্টোবর ২০২৬, ৮:২৪ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

তালায় মাদক কারবারীদের ধরতে গিয়ে মব’র শিকার পুলিশ, আটক ৩

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরার তালা উপজেলায় মাদকের তথ্য দেওয়ায় এক গ্রাম পুলিশকে মারধরের ঘটনায় অভিযুক্তদের আটক করতে গিয়ে ‘মব’ এর শিকার হ‌য়ে‌ছে পুলিশ। এসময় পু‌লিশ সদস‌্যদের অবরুদ্ধ করে রা‌খে স্থানীয় মাদক কারবারীরা। খবর পে‌য়ে তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) অতিরিক্ত পুলিশ ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছান এবং অবরুদ্ধ পুলিশ সদস্যদের মুক্ত করার পাশাপাশি ঘটনার সাথে জড়িত ৩ জনকে আটক করতে সক্ষম হন।

রোববার (৪ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার হাজরাকাটি গ্রামে এ ঘটনা ঘটে।

আটককৃতরা হলেন, উপজেলার হাজরাকাটি গ্রামের মৃত আপু বিশ্বাসের ছেলে মো. ফারুক বিশ্বাস, নূর ইসলাম বিশ্বাসের ছেলে রফিকুল বিশ্বাস এবং মোসলেম খাঁ’র ছেলে রাশেদ খাঁ।

স্থানীয় সূত্রে জানা যায়, পু‌লিশ‌কে মাদকের তথ‌্য দেওয়ায় ৩ অ‌ক্টোকর রা‌তে হাজরাকাটি বাজারে চায়ের দোকানের সামনে তালা উপজেলার ১২ নম্বর খলিলনগর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের গ্রাম পুলিশ সোহেল শেখের উপর হামলা চালায় বিল্লাল বিশ্বাস, ফারুক বিশ্বাস ও হযরত সরদার নামে কয়েকজন মাদক কারবারী। এসময় তা‌কে তাঁকে লাঠি দিয়ে পিটিয়ে জখম করা হয়। পরে আহত অবস্থায় তাকে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। এ ঘটনায় নিরাপত্তা ও ন্যায়বিচার চেয়ে ভুক্তভোগী গ্রাম পুলিশ তালা থানায় একটি লিখিত অভিযোগ ও সাধারণ ডায়েরি (জিডি) করেন।

অভিযোগ ও জিডির সূত্র ধরে রোববার রাত সাড়ে ৯টার দিকে তালা থানা পুলিশের একটি দল অভিযুক্তদের গ্রেপ্তার করতে হাজরাকাটি গ্রামে অভিযানে যায়। এ সময় পুলিশ হযরত নামে এক অভিযুক্তকে আটক করলে মাদক কারবারী ও তাদের সহযোগীরা সংবদ্ধ হয়ে পুলিশের ওপর চড়াও হয়। তারা ‘মব’ সৃষ্টি করে পুলিশের হাত থেকে আসামি ছিনিয়ে নেয় এবং অভিযানকারী পুলিশ দলকে অবরুদ্ধ করে রাখে।

ঘটনার খবর পেয়ে তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু বক্কর সিদ্দিক বিপুলসংখ্যক পুলিশ ফোর্সসহ দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। তিনি অবরুদ্ধ পুলিশ সদস্যদের উদ্ধার করেন এবং মব সৃষ্টির অভিযোগে অভিযান চালিয়ে ৩ জনকে আটক করেন।

তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু বক্কর সিদ্দিক জানান, গ্রাম পুলিশকে মারধরের ঘটনায় করা জিডি ও অভিযোগের ভিত্তিতে পুলিশ আসামিদের গ্রেপ্তার করতে গিয়েছিল। সেখানে পুলিশের কাজে বাধা দিয়ে পুলিশের উপর মব সৃষ্টি করা হয়। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ফোর্স নিয়ে উদ্ধার অভিযান চালানো হয়। ঘটনাস্থল থেকে ৩ জনকে আটক করা হয়েছে। সরকারি কাজে বাধা প্রদান এবং মাদক কারবারের সাথে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তালায় মাদক কারবারীদের ধরতে গিয়ে মব’র শিকার পুলিশ, আটক ৩

১

লালন আখড়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা, গাড়ি ভাঙচুর

২

জবি ইতিহাস বিভাগের নবীন বরণ ও বিদায় অনুষ্ঠান

৩

সাতক্ষীরা জেলা মটর শ্রমিক ইউনিয়নের নির্বাচন: টিটু সভাপতি, মামুন সম্পাদক

৪

সাতক্ষীরা তায়কোয়ানডো ক্লাবের তিন স্বর্ণ ও এক রৌপ্য জয়

৫

জাকারিয়া হত্যাকাণ্ডে কিশোর গ্যাঙ লিডার নাহিদ হাসানসহ ১২ জনের নামে মামলা

৬

মা হারালেন সাংবাদিক এম শাহীন গোলদার, সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের শোক

৭

সাংবাদিক এম শাহীন গোলদারের মা আর নেই, সাতক্ষীরা প্রেসক্লাবের শোক

৮

সাতক্ষীরায় শিখো–প্রথম আলো জিপিএ-৫ প্রাপ্ত কৃতি সংবর্ধনা: মাদক, মিথ্যা ও মুখস্থকে ‘না’ বলার শপথ

৯

ঘেরের বেড়িতে গাঁজা চাষ, আটক ১

১০

দেবহাটায় পোল্ট্রি খামারে হামলা-লুটের মূলহোতা গ্রেপ্তার

১১

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২০৮৯

১২

না জানিয়ে অন্য শহরে ভ্রমণ, বড় শাস্তি পাচ্ছেন বাংলাদেশের ৩ ক্রিকেটার

১৩

এক লাফে ২৫২ টাকা বাড়ল এলপিজির দাম

১৪

বাংলাদেশের ৯২ শতাংশ পণ্যে শুল্কমুক্ত সুবিধা দে‌বে যুক্তরাজ্যg

১৫

নয় মাস পর শুটিংয়ে ফিরছেন তানিয়া বৃষ্টি

১৬

এফবিআইয়ের ‘মোস্ট ওয়ান্টেড’ তালিকায় বাংলাদেশি চিকিৎসক জাহিদুল

১৭

ক্রীড়াবিদদের জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ: ক্রীড়া প্রতিমন্ত্রী

১৮

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

১৯

কোন সময় বলব আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ ও বারাকাল্লাহ

২০