বাংলাদেশ, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
১৫ অগ্রহায়ণ ১৪৩৩ | সময়:
admin
১৩ জুন ২০২৩, ২:১৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

৫ কেজি করে চালও পাবেন টিসিবির কার্ডধারীরা: বাণিজ্যমন্ত্রী

ডেস্ক রিপোর্ট: জুলাই থেকে টিসিবির এক কোটি ফ্যামিলি কার্ডধারীর মধ্যে তেল, চিনি ও মসুর ডালের পাশাপাশি ৫ কেজি করে চাল দেওয়া হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

এছাড়া আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমায় দেশে প্রতিলিটার সয়াবিন তেলে ১০ টাকা কমানো হয়েছে, যার সুফল টিসিবির কার্ডধারীরাও পাচ্ছেন বলে জানান মন্ত্রী।

মঙ্গলবার (১৩ জুন) রাজধানীর তেজগাঁওয়ে জুন মাসে দেশব্যাপী এক কোটি ফ্যামিলি কার্ডধারী নিম্ন আয়ের পরিবারের মধ্যে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।

বাণিজ্যমন্ত্রী বলেন, টিসিবির মাধ্যমে আমরা প্রতি মাসে এক কোটি পরিবারের মধ্যে সাশ্রয়ী মূল্যে তেল, চিনি, মসুর ডাল এবং রমজান মাসে ছোলা ও খেজুর বিতরণ করে থাকি। আগামী মাস থেকে প্রতি কার্ডের বিপরীতে ৫ কেজি করে চালও দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দেশের এক কোটি কার্ডধারী পরিবারের মধ্যে এখন অন্যান্য পণ্যের পাশাপাশি ভর্তুকি মূল্যে চাল দেওয়া হবে।

টিপু মুনশি বলেন, বৈশ্বিক পরিস্থিতির কারণে দেশে দ্রব্যমূল্য কিছুটা ঊর্ধ্বগতি। তারপরও আমরা মূল্য নিয়ন্ত্রণের চেষ্টা করছি। ইতোমধ্যে আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় করে তেলের দাম কমানো হয়েছে। এছাড়া চিনি ও ডাল ছাড়াও অন্যান্য পণ্যের দাম কমানোর বিষয়ে ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা চলছে।

টিসিবির মাধ্যমে যাদের উদ্দেশ্য করে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে স্বল্প মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহ করা হচ্ছে, এসব পণ্য তাদের হাতে ঠিকমতো যাচ্ছে কি না তার মনিটরিং করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন তিনি। যদি কেউ অনিয়ম করে তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন মন্ত্রী।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, টিসিবির কার্ড স্মার্ট করার কাজ চলমান রয়েছে। এ কাজ সম্পন্ন হলে যে কোনো অনিয়ম রোধ করা সম্ভব হবে। শুধু ঢাকাতেই নয়, সারাদেশের সব কার্ডই স্মার্ট কার্ডে রূপান্তর করা হবে।

বাণিজ্যমন্ত্রী বলেন, করোনা পরবর্তী ইউক্রেন-রাশিয়া যুদ্ধের প্রভাবে বিশ্বব্যাপী সংকটময় পরিস্থিতি বিরাজ করছে। যতদিন পরিস্থিতি স্বাভাবিক না হবে ততদিন টিসিবির মাধ্যমে স্বল্প মূল্যে পণ্য বিতরণ অব্যাহত থাকবে- এটা প্রধানমন্ত্রীর নির্দেশ বলেও উল্লেখ করেন তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ। এ সময় টিসিবির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মো. আরিফুল হাসান, ঢাকা উত্তর সিটি করপোরেশনর ২৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সফিউল্লাহ অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভোমরা বন্দরে যুবদলের বিক্ষোভ সমাবেশ

১

কালিগঞ্জে মাস্টার প্ল্যান প্রণয়নে সার্ভে ও স্টাডির ফলাফল শেয়ারিং কর্মশালা

২

সাতক্ষীরা পোস্ট অফিস চত্বরে গাড়ির চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল ৪ কুকুর ছানার

৩

পাঁচ দিনের রিমান্ডে সাবেক এসবি প্রধান মনিরুলের স্ত্রী

৪

ইতিহাস গড়ল রোনালদোর আল নাসর

৫

শার্শায় নিষিদ্ধ যুবলীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার

৬

২০২৭ সালে ব্যাংক বন্ধ থাকবে ৩১ দিন

৭

তারেক রহমানকে সংযুক্ত আরব আমিরাত সফরের আমন্ত্রণ

৮

কাঁকশিয়ালী নদীতে নৌকা ডুবে নিহত আব্দুল আজিজের পরিবারের পাশে উপজেলা প্রশাসন

৯

আইনশৃঙ্খলা অবনতির অপচেষ্টা কঠোরভাবে দমনের নির্দেশ আইজিপির

১০

নভেম্বরের ২৮ দিনে প্রবাসী আয় এলো প্রায় ২৭০ কোটি ডলার

১১

দোকানপাট-শপিং মল খোলা রাখার নতুন সময় নির্ধারণ

১২

কয়রায় সরকারি সেবার মানোন্নয়ন ও জনভোগান্তি নিরসনে গণতান্ত্রিক সংলাপ

১৩

শ্যামনগরে প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে পুষ্টিকর খাবার বিতরণ ও কুইজ প্রতিযোগিতা

১৪

শ্যামনগরে ৩ অবৈধ করাতকলে অভিযান, জরিমানা

১৫

গোপালগঞ্জে বন্ধ ১ লাখ ৭০ হাজার মোবাইল ব্যাংকিং হিসাব

১৬

৪৬তম বিসিএস: ১৪১৬ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন

১৭

জীবনকে সহজ করতে নানা উপকরণ সহায়তা পেল প্রতিবন্ধীরা

১৮

‌‘সুন্দরবনের বাঘ লোকালয়ে আসতে পারবে, কিন্তু সীমান্ত দিয়ে হাসিনাকে আসতে দেব না’

১৯

সাতক্ষীরা আদালতের ক্যান্টিনের চালে ‘বিস্ফোরণ’

২০
error: Content is protected !!