বাংলাদেশ, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
১৪ কার্তিক ১৪৩৩ | সময়:
admin
১৮ জুন ২০২৪, ৫:২৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ডন অবতারে হাজির আসিফ

বিনোদন ডেস্ক | বাংলা গানের যুবরাজ খ্যাত সংগীতশিল্পী আসিফ আকবর। এই গায়ক এবার ঈদে শ্রোতাদের উপহার দিলেন ভিন্ন ধরনের একটি গান।

যেটি ঈদের দিন (১৭ জুন) সন্ধ্যায় শিল্পীর নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয়।

গানের শিরোনাম ‘দ্য লাস্ট ডন’। যেখানে একজন ডনের ভূমিকায় এই শিল্পীকে হাজির হতে দেখা গেছে। গানের শুরুতেই দেখা যায় বন্দুক হাতে একজন আসিফের দিকে এগিয়ে আসছেন। তার মুখ ঢাকা। ডন আসিফকে হত্যার জন্য বন্দুকের নিশানা চেয়ারে বসে থাকা শিল্পীর মাথা। এরপরই শুরু হয় দুর্ধর্ষ সব অ্যাকশন।

গানে ডনের ভূমিকায় অভিনয় করেছেন আসিফ। অন্যায়ের প্রতিবাদকারীর ভূমিকায় দেখা যাবে তাকে। শুধুই গান নয়, মিউজিক ভিডিওর মাধ্যমে তিনি একটি ফিল্মি ভাইব দিতে চেয়েছেন দর্শকদের।

গানের মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন সিনেমা নির্মাতা সৈকত নাসির। এ ছাড়া গানে আসিফ আকবরের সঙ্গে মডেল হতে দেখা গিয়েছে মডেল অভিনেত্রী জেবা জান্নাতকে। গ্ল্যামারাস লুকে তিনিও নজর কেড়েছেন সবার।

‘দ্য লাস্ট ডন’ গানটি লিখেছেন সুহৃদ সুফিয়ান, সুর করেছেন জাভেদ আহমেদ কিসলু। গানে আসিফের সঙ্গে কণ্ঠ দিয়েছে স্মিতা রক্ষিত। এ ছাড়া র‍্যাপে কণ্ঠ দিয়েছেন হৃদয়, নাফি ও লিল ব্ল্যাক।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালিগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

১

দেবহাটায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

২

প্রাইভেট হসপিটাল ও ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের বিভাগীয় কমিটি ঘোষণা

৩

পাইকগাছায় ফোনে চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকি, ২৪ ঘণ্টায় আটক ৩

৪

তালায় জেলা পরিষদের বাইসাইকেল উপহার পেল ৮০ মেধাবী শিক্ষার্থী

৫

শ্যামনগরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

৬

শ্যামনগরে স্থানীয় অভিযোজন কৌশলবিষয়ক প্রশিক্ষণ

৭

খেজুরবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান, আতংকে থাকে শিক্ষার্থীরা

৮

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু

৯

স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৬৪

১০

এবার গ্যাসের দাম ৩০০ টাকা বাড়ানোর প্রস্তাব অপারেটরদের

১১

ঘূর্ণিঝড় অর্ণবের আঘাতে ৫ জনের মৃত্যু

১২

সাতক্ষীরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

১৩

সুন্দরবনকে বনদস্যু মুক্ত করার দাবিতে মানববন্ধন

১৪

ভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণব

১৫

ঘূর্ণিঝ‌ড়ের সতর্কবার্তার ম‌ধ্যে আশাশুনিতে খোল‌পেটুয়া নদীর বাঁ‌ধে ভয়াবহ ভাঙন, এলাকায় আতংক

১৬

ডিবি গার্লস হাইস্কুলে লালন সাঁইজির তিরোধান দিবস পালিত

১৭

‎সবুজের সান্নিধ্যে মন ও প্রাণের নিরাময় || ‎তারিক ইসলাম

১৮

এবি পার্টি সাতক্ষীরা সদর উপজেলা শাখার আহবায়ক কমিটির অনুমোদন

১৯

কয়রা উপজেলা প্রেসক্লাবের নিন্দা

২০