বাংলাদেশ, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
১৩ কার্তিক ১৪৩৩ | সময়:
admin
২৫ মার্চ ২০২৫, ৯:২১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সশস্ত্র বাহিনী স্বাধীনতার প্রতীক, বিতর্ক নয়: সাবেক এমপি হাবিব

ডেস্ক রিপোর্ট: বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক ও সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব বলেছেন, আজকের এই সুদিনে যারা পরিবেশ নষ্ট করতে চায়, আমরা অবশ্যই তাদের বিচার চাই। কিন্তু ৫ আগস্ট সেনাবাহিনীর ভূমিকা ছিল বলিষ্ঠ। তীব্র প্রতিক্রিয়ার কারণেই শেখ হাসিনা চলে যেতে বাধ্য হয়েছিল।

মঙ্গলবার (২৫ মার্চ) বিকালে সাতক্ষীরা লেক ভিউ কনভেনশন সেন্টারে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় জাতীয়তাবাদী ব্যাংকার্স অ্যাসোসিয়েশন আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, সশস্ত্র বাহিনী, সেনাবাহিনী সর্বভৌমত্বের প্রতীক, স্বাধীনতার প্রতীক, বাংলাদেশের প্রতীক। সেই বাহিনীকে নিয়ে বাড়াবাড়ি না করে আমি মনে করি, এ বিষয়ে সতর্ক থাকা উচিত।

বর্তমান প্রজন্মের প্রতি আহ্বান জানিয়ে এই বিএনপি নেতা বলেন, আমি অনুরোধ করবো, এ বিষয় নিয়ে বিতর্ক সৃষ্টি না করে বরং বাংলাদেশকে কিভাবে এগিয়ে নেওয়া যায়, সে বিষয়ে মনোযোগ দিতে হবে। প্রজন্ম থেকে প্রজন্মকে আমাদের প্রতিষ্ঠিত করতে হবে।

দেশের বর্তমান অবস্থা তুলে ধরে তিনি বলেন, চাকরি পাই না, মার্কেট পাই না, অর্থনীতির চাকা ঘোরে না, ব্যাংক দেউলিয়া, প্রশাসন ধ্বংস, পুলিশ ধ্বংস, বিডিআর ধ্বংস -সকল সেক্টর দেউলিয়া হয়ে গেছে। সরকার ব্যর্থতার পরিচয় দিয়েছে। আবারও যদি সেই ষড়যন্ত্রের ফাঁদে আমরা পা দেই, তাহলে দেশের ভয়াবহ পরিস্থিতি মুক্তি পাবে না।

তিনি আরও বলেন, তাই সকলের প্রতি অনুরোধ থাকবে, দেশের জন্য সুন্দর ও সুষ্ঠু কিছু সংস্কার করে নির্বাচন দিতে হবে। নির্বাচিত সরকারই এর সমাধান দিতে পারবে।

জাতীয়তাবাদী ব্যাংকার্স অ্যাসোসিয়েশন সাতক্ষীরা অঞ্চলের আহ্বায়ক শেখ সালাহউদ্দীনের সভাপতিত্বে ও সদস্য সচিব নাসির উদ্দিনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক এইচ এম রহমাতুল্লাহ পলাশ, সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, সোনালী ব্যাংকের জেনারেল ম্যানেজার মোহাম্মদ ইকবাল কবির, ডেপুটি জেনারেল ম্যানেজার এ কে এম ফারুক ফয়সল, অ্যাসিসটেন্ট জেনারেল ম্যানেজার মোঃ জিল্লুর রহমান, ব্যাংকার নাজমুল হোসেন, সাদিকুর রহমান মুন্না প্রমুখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঘূর্ণিঝ‌ড়ের সতর্কবার্তার ম‌ধ্যে আশাশুনিতে খোল‌পেটুয়া নদীর বাঁ‌ধে ভয়াবহ ভাঙন, এলাকায় আতংক

১

ডিবি গার্লস হাইস্কুলে লালন সাঁইজির তিরোধান দিবস পালিত

২

‎সবুজের সান্নিধ্যে মন ও প্রাণের নিরাময় || ‎তারিক ইসলাম

৩

এবি পার্টি সাতক্ষীরা সদর উপজেলা শাখার আহবায়ক কমিটির অনুমোদন

৪

কয়রা উপজেলা প্রেসক্লাবের নিন্দা

৫

আশাশুনিতে জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ প্রস্তুতি মেলা

৬

আগামী শিক্ষাবর্ষ থেকে পাঠ্যপুস্তকে ‘খেলাধুলা’ বই বাধ্যতামূলক হচ্ছে

৭

কয়রায় ডেঙ্গু প্রতিরোধে গণতান্ত্রিক সংলাপ

৮

পাইকগাছার চাঁদখালীতে পল্লী বিদ্যুতের সাবস্টেশন নির্মাণে স্থান নির্ধারণ

৯

সাতক্ষীরা সীমান্তে মাদকসহ সাড়ে ৭ লাখ টাকার পণ্য জব্দ

১০

বাংলাদেশিদের জোরপূর্বক যুদ্ধে পাঠিয়েছে রাশিয়া, প্রমাণ পেয়েছে জাতিসংঘ

১১

সাতক্ষীরা জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির নতুন সভাপতি ডা. আবুল কালাম বাবলা

১২

মারা গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা

১৩

ব্যালন ডি’অরে কে কোন পুরস্কার জিতলেন

১৪

দেবহাটায় বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলামকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

১৫

পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে ফোনে প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ

১৬

তারেক রহমানকে নিয়ে স্ট্যাটাসে যা বললেন জাপানের প্রধানমন্ত্রী

১৭

আমন ক্ষেত ফেটে চৌচির, ফলন বিপর্যয়ের শংকা

১৮

গণ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ শিক্ষার্থী কল্যাণ পরিষদের কমিটি গঠন

১৯

পরিবেশবান্ধব কৃষি চর্চায় মাঠ পর্যায়ে বারসিকের যুব প্রশিক্ষণ

২০