বাংলাদেশ, সোমবার, ১৩ জুলাই ২০২৬
২৯ আষাঢ় ১৪৩৩ | সময়:
admin
১৫ সেপ্টেম্বর ২০২৩, ৮:০৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

পবিত্র ঈদে মিলাদুন্নবী ২৮ সেপ্টেম্বর

নিউজ ডেস্ক | বাংলাদেশের আকাশে শুক্রবার কোথাও পবিত্র রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা যায়নি।

তাই আগামী ১৭ সেপ্টেম্বর (রবিবার) থেকে পবিত্র রবিউল আউয়াল মাস গণনা শুরু হবে।

সে হিসেবে ২৮ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত হবে।
শুক্রবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মুকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

এতে সভাপতিত্ব করেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মু. আ. হামিদ জমাদ্দার।

সভায় ১৪৪৫ হিজরি সনের পবিত্র রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা সম্পর্কে সকল জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়সমূহ, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান হতে প্রাপ্ত তথ্য নিয়ে পর্যালোচনা করে দেখা যায়, শুক্রবার সন্ধ্যায় বাংলাদেশের আকাশে পবিত্র রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা যাওয়ার সংবাদ পাওয়া যায়নি।

ফলে আগামীকাল শনিবার পবিত্র সফর মাস ৩০ দিন পূর্ণ হবে এবং রবিবার থেকে পবিত্র রবিউল আউয়াল মাস গণনা শুরু হবে। সে হিসেবে আগামী ২৮ সেপ্টেম্বর পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত হবে।

সভায় ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) ড. মহা. বশিরুল আলম, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মু. আ. আউয়াল হাওলাদার, মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্মসচিব মো. সাইফুল ইসলাম ভূঁইয়া, সিনিয়র উপপ্রধান তথ্য কর্মকর্তা মো. আবদুল জলিল, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের উপ-পরিচালক মহা. আসাদুর রহমান, বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠানের বৈজ্ঞানিক কর্মকর্তা মো. ফরিদ উদ্দিন, বাংলাদেশ ওয়াক্ফ প্রশাসনের সহকারী প্রশাসক মো. শাহরিয়ার হক, বাংলাদেশ টেলিভিশনের পরিচালক মো. জুলফিকার রহমান কোরাইশী, বায়তুল মুকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মাওলানা মুহাম্মদ মিজানুর রহমান, লালবাগ শাহী জামে মসজিদের খতিব মুফতি মুহাম্মদ নিয়ামতুল্লাহ, সরকারি মাদরাসা-ই-আলিয়ার আল-কুরআন বিভাগের বিভাগীয় প্রধান ড. মোহাম্মদ মাসুম বিল্লাহ, চকবাজার শাহী জামে মসজিদের খতিব মুফতি শেখ নাঈম রেজওয়ান প্রমুখ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্যাংককে বারে ভয়াবহ অগ্নিকাণ্ড: নিহত ২৭, আহত ৬৩

বাকপ্রতিবন্ধী মো. ইফাজদ্দীনের সন্ধান চায় পরিবার

সিলভার জুবিলী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১৪ শিক্ষার্থীর বৃত্তি লাভ

জলাবদ্ধতায় সাতক্ষীরার ৩৮টি প্রাইমারি স্কুল বন্ধ

খামেনি হত্যার প্রতিশোধে ট্রাম্প-নেতানিয়াহুসহ ১৩ নেতার ‘টার্গেট তালিকা’ প্রকাশ

শিশুদের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞার তালিকায় ইইউ

চিকিৎসা শেষে সুস্থ হয়ে সুন্দরবনে ফিরলো সেই বাঘিনী

রাত ১টার মধ্যে ঢাকাসহ ২০ জেলায় ঝড়ের আভাস

বাশদাহ ইউনিয়নে কমিউনিটি লিগ্যাল ক্যাম্প

শ্যামনগরে বেকারি পণ্যের মোড়কে নেই উৎপাদনের তারিখ, স্বাস্থ্য ঝুঁকি!

১০

সব বোর্ডে এইচএসসি পরীক্ষা নিয়ে জরুরি নির্দেশনা

১১

ফাইনাল খেলবে কোন দুই দল, জানালো সুপার কম্পিউটার

১২

বিয়ের দাওয়াতে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ৪

১৩

সোমবার শোক দিবস পালন করবে বিএনপি

১৪

কালিগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

১৫

সরকারি ৯ ব্যাংকে খেলাপি ঋণ ১ লাখ ৮৮ হাজার ৭০১ কোটি টাকা

১৬

বন্যাকবলিত ১১ জেলায় বিজিবি মোতায়েন

১৭

আর্জেন্টিনার সমর্থক জেবার প্রেমে ব্রাজিল সমর্থক জামাল ভুঁইয়া?

১৮

প্রাথমিক বৃত্তি লাভ করেছে সাতক্ষীরার ৯৬৫ শিক্ষার্থী

১৯

সুন্দরবনে বিষ ‌দিয়ে মৎস্য শিকার, ১৫০ কেজি চিংড়িসহ নৌকা জব্দ

২০
error: Content is protected !!