বাংলাদেশ, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬
১৯ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
৮ জুন ২০২৩, ১২:৩২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বেনাপোলে ট্রান্সপোর্ট অফিসে বোমা বিস্ফোরণ

ডেস্ক রিপোর্ট: বেনাপোলে নিউ আলিফ ট্রান্সপোর্ট নামের একটি অফিসের মধ্যে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ বিস্ফোরণের ঘটনায় ভবনটির দেয়াল ধসে পড়েছে।
ঘটনাস্থল থেকে বোমা তৈরির সরঞ্জামাদি (জালের কাটি, ও সুতা) উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৮ জুন) ভোর ৫টায় বেনাপোল পোর্ট থানাধীন ছোট আঁচড়া গ্রামে এ ঘটনা ঘটেছে।

স্থানীয়রা জানান, ভোর ৫টায় বিস্ফোরণের বিকট শব্দে তারা ঘর থেকে বের হয়ে আসেন। এসে তারা দেখতে পায় নিউ আলিফ ট্রান্সপোর্ট নামের একটি ঘরের দেয়াল বিধ্বস্ত, লোহার গেট ও ঘরের ভেতরের মালামাল বাইরে ছড়িয়ে ছিটিয়ে আছে। তারা আগুনও জ্বলতে দেখেন। এ সময় তারা ফায়ার সার্ভিসের খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থল এসে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে।

এ সময় তারা জানান, সামনে বেনাপোল পৌর নির্বাচনকে সামনে রেখে বড় ধরনের সহিংসতার জন্য হয়তোবা এ ধরনের শক্তিশালী বোমা তৈরি করে রাখা হচ্ছিল বলে তারা ধারণা করছেন বলে জানান।

বেনাপোল ফায়ার সার্ভিসের অফিসার ইনচার্জ রতন কুমার জানান, তারা খবর পেয়ে ঘটনাস্থলে এসে দেখতে পায় ঘরের দেয়াল ফেটে পড়েছে, ও গেটের শাটার, মালামাল বা্ইরের রাস্তায় চলে এসেছে এ বিস্ফোরণের কারণে। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এ ঘরের মধ্যে শক্তিশালী বিস্ফোরক ছিল। এ বিস্ফোরকটি ফেটে যাওয়ার ফলে এ ঘটনা ঘটেছে বলে তিনি জানান

বেনাপোল পোর্ট থানার সাব ইন্সপেক্টর সোহেল রানা জানান, তারা ভোরে স্থানীয়দের মাধ্যমে খবর পায় নিউ আলিফ ট্রান্সপোর্ট নামের একটি ঘরের মধ্যে শক্তিশালী বিস্ফোরণের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পরে ঘটনাস্থল থেকে বোমা তৈরি সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে এবং এ নিউ আলিফ ট্রান্সপোর্টের মালিক লিটন হোসেন ওরফে সুলা লিটনকে আটকের চেষ্টা করা হচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরা জেলা বাকশিস নির্বাচন: খলিলুর রহমান সভাপতি, নূর মোহাম্মদ পাড় সম্পাদক

১

শ্যামনগরে মাদক ব্যবসার বিরোধিতা করায় হামলা!

২

ধুলিহর চাঁদপুরে মাদক ব্যবসার অভিযোগে দুইটি বাড়ি ভাঙচুর, আটক ২

৩

কালিগঞ্জের চাঁচাই বৃক্ষ মেলা উদ্বোধন

৪

শ্রিম্প হ্যাচারি অ্যাসোসিয়েশনের মতবিনিময়: সমুদ্রের পানির ট্যাক্স মওকুফের দাবি

৫

কালিগঞ্জে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা

৬

জবিতে মোরাল প্যারেন্টিং ট্রাস্টের ‘নৈতিক অভিভাবকত্ব’ বিষয়ক সেমিনার

৭

পাইকগাছায় জেলা পরিষদের এডিপির বরাদ্দপত্র হস্তান্তর

৮

দেবহাটায় ৬৯৬ বোতল উইনকোরেক্সসহ নারী আটক

৯

সাতক্ষীরা কাঁচা ও পাকা মাল ব্যবসায়ী সমিতির নব-নির্বাচিত কমিটির পরিচিতি সভা

১০

সাতক্ষীরায় আন্তর্জাতিক প্রবীণ দিবসের আলোচনা: প্রবীণরাই সমাজের আসল নোঙর

১১

২৪৮১ দিন পর ‘গোল্ডেন ডাক’ কোহলির

১২

সারাদেশের মোটরসাইকেল ও গাড়ি মালিক-চালকদের জরুরি নির্দেশনা

১৩

হইচইয়ে মুক্তি পাচ্ছে ‘প্রেশার কুকার’

১৪

ঐতিহাসিক ম্যাচে আজ ভারতের মুখোমুখি ব্রাজিল, কখন কীভাবে দেখবেন

১৫

শেখ হাসিনাকে নিয়ে ভারতের কাছে কোনো বিকল্প ছিল না: দিনেশ ত্রিবেদী

১৬

বিয়ে নিবন্ধনে আসছে বড় পরিবর্তন, কমবে বহুবিবাহের প্রবণতা!

১৭

জানুয়ারিতে নতুন বই, প্রাথমিকে দেওয়া হবে ইউনিফর্ম: শিক্ষামন্ত্রী

১৮

হাম উপসর্গে আরো ৮ জনের মৃত্যু

১৯

এবার ট্রাম্পের বিরুদ্ধে ২৬ অঙ্গরাজ্যের মামলা

২০