বাংলাদেশ, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
১৩ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
১৪ আগস্ট ২০২৩, ১:০৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

মাহফুজের প্রশংসায় শাবনূর

বিনোদন ডেস্ক: এক সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা শাবনূর। বেশ কয়েক বছর ধরে চলচ্চিত্র থেকে দূরে আছেন তিনি। থাকেন সুদূর অস্ট্রেলিয়ায় সেখানে গতকাল (১৩ আগস্ট) সিডনির একটি মাল্টিপ্লেক্সে ঈদুল আজহায় মুক্তি পাওয়া ‘প্রহেলিকা’ সিনেমা দেখেছেন।

‘প্রহেলিকা’ দেখার অনুভূতি জানিয়ে শাবনূর বলেন, ‘আমি ছবিটি দেখে খুব মজা পেয়েছি, ডিফারেন্ট একটা গল্প। চয়নিকা চৌধুরীর কাজ আগেও দেখেছি। তিনি ভালো নির্মাণ করেন। সিনেমাটা দারুণ বানিয়েছেন তিনি ৷ আর আমাদের মাহফুজ তো কামাল করে দিয়েছে ৷ তার গেটাপ, অভিনয় সব দারুণ। ছবির প্রত্যেকে সেরাটা দিয়েছেন।

শাবনূর জানান, প্রায়শই তিনি সিনেমা দেখতে আসেন ছেলে আইজানকে নিয়ে। তবে এই সিনেমাটিতে দেখতে এসে তার অভিজ্ঞতা হলো বেশ আলাদা। তার ভাষায়, ‘আমি আজ এসে তো অবাক। কারণ এখানে (অস্ট্রেলিয়া) জন্ম নেওয়া ছেলে-মেয়েরাও দেখলাম ছবিটি দেখতে এসেছে। যেটা সাধারণত দেখি না আমি। এগুলো দেখলে সত্যিই আমার ভালো লাগে।

এ নায়িকা আরও জানান, ছবিটি দেখার জন্য কয়েক দিন ধরে টিকিট পাচ্ছিলেন না। আজ (১৩ আগস্ট) একটি টিকিট পেয়েছেন। ফলে এক চেয়ারে বসেই মা-ছেলে ছবিটি দেখেছেন। শাবনূরের ভাষায়, ‘আমি আসলে টিকিটটি মিস করতে চাইনি। কারণ পাচ্ছিলাম না। তাই আমি আর আইজান এক চেয়ার শেয়ার করে ছবিটি দেখেছি।

শাবনূরের বিমুগ্ধ মাহফুজ আহমেদ বলেন, আগেও দর্শক হিসেবে পর্দার দিকে তাকিয়ে থাকতাম আর মুগ্ধ হয়ে শাবনূরকে দেখতাম। এখনো শাবনূর বলেই যাচ্ছে আর আমি মুগ্ধ হয়ে শুনছি। শাবনূর আসলে আমাদের ইন্ডাস্ট্রির অ্যাকটিং মানদণ্ড তৈরি করে দিয়েছে। এখনো যে মেয়েরা সিনেমায় আসছে তারা তোমাকে ফলো করে। এটাই হলো তোমার বড় অর্জন।

পর্দায় দুজনে বেশ কটি সিনেমায় জুটি বেঁধে অভিনয় করেছেন, তাই শাবনূরের প্রতি মাহফুজ আহমেদের আবেদন রাখেন ‘কামব্যাক’ করার। এমন প্রস্তাব শাবনূর বললেন, আমি এই কামব্যাক শব্দটাই পছন্দ করি না। আমাদের ব্যাক করার কি আছে। আমরা তো ইন্ডাস্ট্রির সঙ্গেই আছি। পালিয়ে যাইনি কিন্তু। ভালো গল্প বা পছন্দের চরিত্র পেলে অবশ্যই কাজ করবা। বলা যেতে পারে, আমরা পছন্দের কাজের অপেক্ষায় আছি।

শেষে ‘প্রহেলিকা’ ছবির নির্মাতা চয়নিকা চৌধুরী ও নায়িকা শবনম বুবলীর প্রশংসাও করেন শাবনূর। গত ঈদে মুক্তি পাওয়া আলোচিত তিন সিনেমা একটি ‘প্রহেলিকা’। এতে মাহফুজ আহমেদ ও বুবলীর সঙ্গে আরও অভিনয় করেছেন–নাসির উদ্দিন খান, রাশেদ মামুন অপু, এ কে আজাদ সেতু প্রমুখ। রঙ্গন মিউজিকের ব্যানারে সিনেমাটি প্রযোজনা করেছেন জামাল হোসেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুড়পুকুর মেলার বর্জ্য সঠিকভাবে সংরক্ষণ ও পৌর দীঘিতে নিঃসরণ বন্ধের দাবি

১

তত্ত্বাবধায়ক সরকারসহ আরও দুই অনুচ্ছেদে গণভোট চায় বিএনপি

২

ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, একদিনে সর্বোচ্চ রোগী ভর্তির রেকর্ড

৩

দখল-চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা ক্ষমতাসীন দলের জন্য অশনিসংকেত: টিআইবি

৪

পাইকগাছা মৎস্য গবেষণা কেন্দ্রে ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তার বিদায় সংবর্ধনা

৫

ইউপি সদস্যের হাত ধরে পালালেন গৃহবধূ, মায়ের শোকে খাওয়া-দাওয়া ছেড়ে দিয়েছে অর্ক

৬

কয়রায় আ’লীগ থেকে ফেরদাউসুরের পদত্যাগ, সমর্থকদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলেন শাহিন

৭

নলতায় প্রাইম ব্যাংকের এজেন্ট ব্যাংকিং কার্যক্রম উদ্বোধন

৮

কালিগঞ্জে স্বর্ণের দোকানের লকার ভেঙে সোনা-রূপা ও নগদ টাকা চুরি

৯

আন্তর্জাতিক অর্থোপেডিক কংগ্রেসে অংশ নিতে জাপান যাচ্ছেন ডা. মাহমুদুল হাসান পলাশ

১০

একদিনে হাম উপসর্গে ৯ জনের মৃত্যু

১১

শ্যামনগরে গাছ থেকে পড়ে ব্যবসায়ীর মৃত্যু

১২

বাংলাদেশ থেকে অস্কারে যাচ্ছে ‘রইদ’

১৩

সুপারিশ পেয়েও নিয়োগপত্র পাননি প্রাথমিকের ‘আড়াই হাজার’ প্রার্থী

১৪

ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ

১৫

মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন

১৬

সুন্দরবনঘেঁষা কয়রায় পর্যটনের অপার সম্ভাবনা

১৭

দারিদ্র্য বিমোচনে রোকেয়া মাইনুল আল রাহমা ফাউন্ডেশনের উদ্যোগ

১৮

ঢাকা পড়ছে শ্যামনগরের পর্যটন সম্ভাবনা

১৯

পর্যটন বদলে দিতে পারে সুন্দরবন নির্ভরশীল মানুষের ভাগ্য

২০