বাংলাদেশ, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
২৮ কার্তিক ১৪৩৩ | সময়:
admin
১৪ মে ২০২৪, ৬:৪০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

স্বস্তিকার নায়ক হচ্ছেন শরিফুল রাজ

বিনোদন ডেস্ক: নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন চিত্রনায়ক শরিফুল রাজ। হিমু আকরামের পরিচালনায় ‘আলতাবানু জোছনা দেখেনি’ নামে এই সিনেমার নায়িকা থাকছেন পশ্চিমবঙ্গের অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি।

২০২৩ সালের সেপ্টেম্বরে নাট্য নির্মাতা হিমু আকরাম ‘আলতাবানু জোছনা দেখেনি’ সিনেমার ঘোষণা দিয়েছিলেন। বলেছিলেন, নায়িকা থাকছেন স্বস্তিকা মুখার্জি। তার বিপরীতে কে অভিনয় করবেন, সেটা জানাতে পারেননি।

নির্মাতা বলেছিলেন, স্বস্তিকার জন্য নায়ক খোঁজা হচ্ছে। অবশেষে পাওয়া গেল স্বস্তিকার নায়ক। তিনি হলেন শরিফুল রাজ।

‘আতলাবানু জোসনা দেখেনি’ প্রযোজনা করতে যাচ্ছে বেঙ্গল মাল্টিমিডিয়া। প্রযোজনা সংস্থার সূত্রে স্বস্তিকার নায়ক হিসেবে শরিফুল রাজের চুক্তিবদ্ধ হওয়ার খবর জানা যায়।

বহু নাটক নির্মাণ করেছেন হিমু আকবর। এবার নিজের গল্পেই প্রথম সিনেমা বানাবেন তিনি। চিত্রনাট্য লিখেছেন হিমু আকরাম, মোহাম্মদ নাজিম উদ দৌলা ও মোহাম্মদ নাজিম উদ্দিন।

জানা যায়, সৈয়দপুর, সুন্দরবন, রাজেন্দ্রপুরের শালবনে অনেকটা রহস্যে ঘেরা গল্পে এ সিনেমার শুটিং হওয়ার কথা আছে চলতি বছরে।

শরিফুল রাজ ও স্বস্তিকার ছাড়াও ‘আতলাবানু জোসনা দেখেনি’তে মামুনু রশীদ ইরেশ যাকের, সোহেল মণ্ডলসহ অনেকের অভিনয়ের কথা রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কদমতলায় চিহ্নিত মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

১

শ্যামনগরে সুপেয় পানির উৎস চিহ্নিতকরণ ও সমন্বিত পানিসম্পদ ব্যবস্থাপনায় সভা

২

১২ নভেম্বরকে উপকূল দিবস ঘোষণার দাবিতে শ্যামনগরে মানববন্ধন

৩

সারাদেশে অবৈধ ইটভাটা বন্ধে হাইকোর্টের নির্দেশ

৪

এইচএসসি-সমমানে অকৃতকার্যদের সাপ্লিমেন্টারি পরীক্ষার সময়সূচি প্রকাশ

৫

নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ

৬

শ্রীলঙ্কাকে ৪ গোল দিয়ে সেমিতে বাংলাদেশ

৭

সংসদ ভবন পরিদর্শনে জবি দিনাজপুর জেলা ছাত্রকল্যাণ সমিতির সদস্যরা

৮

জবিতে ককটেল বিস্ফোরণ, রিমান্ডে ছাত্রলীগ নেতা

৯

জমাদিউস সানির চাঁদ দেখা গেছে, রমজান শুরু হতে বাকি কত দিন?

১০

হামের উপসর্গে আর ৬ জনের মৃত্যু

১১

সারের ডিলার নিয়োগ নিয়ে উত্তপ্ত সংসদ

১২

ইংল্যান্ডে স্কুল চলাকালে ফোন নিষিদ্ধ

১৩

ইউপি প্রশাসনিক কর্মকর্তাদের নতুন পে-স্কেল কার্যকরের নির্দেশ

১৪

জলবায়ু সম্মেলনকে ‘ভণ্ডামি’ বললেন গ্রেটা থুনবার্গ

১৫

উপহারের নামে ঘুষকে বৈধতা দেওয়ার পাঁয়তারা প্রতিমন্ত্রীর: টিআইবি

১৬

এমপি গাজী নজরুলের আসন শূন্য করে উপনির্বাচনের দাবি, গণস্বাক্ষর কর্মসূচি ঘোষণা

১৭

ডিসেম্বরে টানা ১২, ১৫ ও ১৮ দিনের ছুটিতে যাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান

১৮

কোন ইউপিতে কবে ভোট ১৬ নভেম্বর ঠিক করবে ইসি

১৯

সুন্দরবনে বাঘের আক্রমণে আহত মৌয়াল বাবলু পেল সরকারি সহায়তা

২০