বাংলাদেশ, বুধবার, ০৮ জুলাই ২০২৬
২৪ আষাঢ় ১৪৩৩ | সময়:
admin
১৩ জুন ২০২৩, ৬:১৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

৫০ বছর বয়সে চতুর্থবার বাবা হলেন প্রভুদেবা

বিনোদন ডেস্ক: বলিউডের নামী কোরিয়োগ্রাফার প্রভুদেবা ৫০ বছর বয়সে আবারও বাবা হলেন। তার দ্বিতীয় পক্ষের স্ত্রী ড. হিমানি কন্যাসন্তানের জন্ম দিয়েছেন। সংবাদমাধ্যমে এ খবরে জানিয়েছেন প্রভুদেবা নিজেই।

এ নিয়ে চতুর্থবার বাবা হলেন প্রভুদেবা। প্রথম পক্ষের স্ত্রী রামলতা এবং প্রভুদেবার তিনটি পুত্রসন্তান ছিল। সবচেয়ে বড় ছেলে ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে মারা যান ২০০৮ সালে। বাকি দুই ছেলে থাকে রামলতার সঙ্গে।

এ প্রসঙ্গে প্রভুদেবা সংবাদ মাধ্যমকে বলেন, হ্যাঁ, এটা সত্যি। ৫০ বছরে পৌঁছে আমি ফের বাবা হয়েছি। আমার খুবই আনন্দ লাগছে।

প্রভুদেবা আরও জানান, এবার কাজের চাপ কমিয়ে পরিবারের সঙ্গে অনেক বেশি সময় কাটাবেন। বলেছেন, আমি এরই মধ্যে কাজের পরিমাণ অনেক কমিয়ে দিয়েছি। আমার মনে হয়েছিল কাজের চাপে ছুটে বেড়াচ্ছি। এখন পরিবারের সঙ্গে সময় কাটাতে চাই।

প্রথম স্ত্রী রামলতাকে ডিভোর্সের ৯ বছর পর ২০২০ সালে ড. হিমানিকে বিয়ে করেন প্রভুদেবা। দ্বিতীয় বিয়ে দীর্ঘদিন গোপন রেখেছিলেন তারা। চলতি বছর এপ্রিলে প্রভুদেবার ৫০তম জন্মদিনে একটি ভিডিওতে তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান হিমানি।

ভিডিওতে দেখা যায়, হিমানি জানাচ্ছেন গত তিন বছর তারা একসঙ্গে আছেন। তাদের একসঙ্গের যাত্রাকে ‘অপূর্ব’ বলে বর্ণনা করেন তিনি। শৃঙ্খলাবদ্ধ প্রভুদেবার পরিশ্রম করার মানসিকতা তাকে মুগ্ধ করেছে।

একজন ব্যক্তি কী করে একইসঙ্গে মজাদার, যত্নশীল এবং প্রেমিক হতে পারেন, সেটা প্রভুদেবাকে দেখলেই বোঝা যায়। তার রসিকতাবোধ ও উপস্থিতি মন ভালো করে দেয় হিমানির। প্রভুদেবার স্ত্রী হিসেবে নিজেকে ভাগ্যবতী বলে মনে করেন তিনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু

দেবহাটায় চুরি মামলার ২ আসামি গ্রেফতার, ইজিবাইকের সরঞ্জাম উদ্ধার

কেশবপুরে ভূমি কর্মকর্তার ঘুষ গ্রহণের ভিডিও ভাইরাল

কয়রা-শ্যামনগরবাসীর স্বপ্নের ‘গোবরা ঘাট’ উদ্বোধন

সেতু আছে, নেই সংযোগ সড়ক!

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা: তথ্যমন্ত্রী

সাতক্ষীরায় নবীন আইনজীবীদের ল’ ইয়ার্স কাউন্সিলের সংবর্ধনা

পাকিস্তানে রক্তক্ষয়ী সংঘর্ষে নিহত ৩০

অনার্স পর্যন্ত মেয়েদের শিক্ষা বিনামূল্যে করতে চাই: প্রধানমন্ত্রী

ভুয়া ভাউচার দিয়ে টাকা উত্তোলনের অভিযোগে ৩ পুলিশ সদস্য বরখাস্ত

১০

উখিয়ায় পাহাড়ধসের ঘটনায় নিহত বেড়ে ৮, জীবিত উদ্ধার ১৪

১১

সিঙ্গাপুরে অপুর বিয়ের খবর, মুখ খুললেন গৌতম

১২

দেখিয়ে দিলেন চ্যাম্পিয়নদের হৃদস্পন্দন কেমন হয়: পূর্ণিমা

১৩

২৩ বছর পর শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ জিতল ওয়েস্ট ইন্ডিজ

১৪

বাংলাদেশ-পাকিস্তান স্বরাষ্ট্রমন্ত্রী বৈঠক: অভিন্ন ইতিহাস-অংশীদারিত্বের ভিত্তিতে সম্পর্ক সুদৃঢ়ের প্রত্যয়

১৫

প্রবল বর্ষণে সাজেকে আটকা ৬০০ পর্যটক

১৬

ষড়যন্ত্র করে ১১ দলকে হারানো হয়েছে: জামায়াত আমির

১৭

জাতিসংঘে বাংলাদেশের পরবর্তী স্থায়ী প্রতিনিধি আইরিন খান

১৮

গরিবের ‘ডাক্তারবাবু’ সুনীল মণ্ডল

১৯

মধ্যপ্রাচ্যের দুই দেশে ৮৫ স্থাপনায় হামলা ইরানের

২০
error: Content is protected !!