বাংলাদেশ, সোমবার, ১৫ জুন ২০২৬
১ আষাঢ় ১৪৩৩ | সময়:
admin
১৯ ফেব্রুয়ারি ২০২৪, ৬:২৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

আত্মসমর্পণের দায়ে ৩ কর্মকর্তাকে মৃত্যুদণ্ড দিল মিয়ানমার জান্তা

আন্তর্জাতিক ডেস্ক| মিয়ানমারের জান্তা উচ্চপদস্থ তিন কর্মকর্তাকে মৃত্যুদণ্ড দিয়েছে। তারা গত মাসে চীন সীমান্তের একটি কৌশলগত শহর আত্মসমর্পণের তত্ত্বাবধানে ছিলেন বলে সামরিক একটি সূত্র এএফপিকে জানিয়েছে।

কয়েক মাস লড়াইয়ের পর গেল জানুয়ারিতে শত শত সৈন্য অস্ত্র জমা দিয়ে শান রাজ্যের লাউকাই শহরটি তথাকথিত থ্রি ব্রাদারহুড অ্যালায়েন্সের কাছে হস্তান্তর করে। লড়াইয়ে মিয়ানমারের সামরিক বাহিনী অনেক অঞ্চলের নিয়ন্ত্রণ হারিয়েছে।

এ আত্মসমর্পণ গত কয়েক দশকের মধ্যে সামরিক বাহিনীর জন্য সবচেয়ে বড় একক ক্ষতিগুলোর একটি। এ ঘটনা সমর্থকদের মধ্যে জান্তা নেতৃত্ব নিয়ে আরও সমালোচনার জন্ম দেয়।

আত্মসমর্পণের পর অ্যালায়েন্সের পক্ষ থেকে অফিসার ও তাদের সৈন্যদের এলাকা ছেড়ে যাওয়ার অনুমতি দেওয়া হয়।

সামরিক একটি সূত্র পরিচয় প্রকাশ না করার শর্তে এএফপিকে জানায়, লাউকাই শহরের কমান্ডারসহ তিন ব্রিগেডিয়ার জেনারেলকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।

আরেকটি সামরিক সূত্রও এ দণ্ডের বিষয়টি নিশ্চিত করে। দুটি সূত্র জানায়, অন্য তিন ব্রিগেডিয়ার জেনারেলকে আত্মসমর্পণে তাদের ভূমিকার জন্য যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।

থ্রি ব্রাদারহুড অ্যালায়েন্সের দখল করা সবচেয়ে বড় শহর লাউকাই। এ ব্রাদারহুড অ্যালায়েন্সের মধ্যে রয়েছে মিয়ানমার ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স আর্মি (এমএনডিএএ), আরাকান আর্মি (এএ) ও তা’আং ন্যাশনাল লিবারেশন আর্মি (টিএনএলএ)।

গেল বছরের অক্টোবরের শেষ দিকে উত্তর মিয়ানমারজুড়ে হঠাৎই হামলা শুরু করে থ্রি ব্রাদারহুড অ্যালায়েন্স। জোটটি চীন সীমান্তজুড়ে বেশ কয়েকটি শহর এবং লাভজনক বাণিজ্যিক কেন্দ্র দখলে নিয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্যামনগরে ১৩১৯ বোতল ফেনসিডিল জব্দ

যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত হয়ে পাইলটসহ নিহত ১২

বিশ্বকাপ খেলতে মেক্সিকো হয়ে যুক্তরাষ্ট্রে পৌঁছাল ইরান দল

দিল্লি বিমানবন্দরে অসৌজন্যমূলক আচরণ, ফিরে আসছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

কাউন্টি অভিষেকেই হাসানের তাণ্ডব, নিলেন ৯ উইকেটে

যুদ্ধবন্ধে সম্মত যুক্তরাষ্ট্র ও ইরান, শুক্রবার জেনেভায় শান্তিচুক্তি

ব্রাজিলের পর কুরাসাও, বিশ্বকাপে আবার জার্মানির ৭ গোল

সাতক্ষীরায় সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে মানববন্ধন

ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ সব পরিচালকের নিয়োগ বাতিল, প্রশাসক নিয়োগ

মধ্যকাটিয়ায় জনগুরুত্বপূর্ণ রাস্তা যেন নর্দমা, চরম ভোগান্তিতে এলাকাবাসী

১০

জলবায়ু ন্যায়বিচার, অভিযোজন ও স্থিতিস্থাপকতা জোরদারে স্থানীয় গণমাধ্যমের ভূমিকা নিয়ে বৈঠক

১১

জয় দিয়ে বিশ্বকাপ মিশন শুরু বাংলাদেশের

১২

রক্তদান হোক সামাজিক ফ্যাশন || ‎তারিক ইসলাম

১৩

কেশবপুরে অজ্ঞান করে ৭ ভরি স্বর্ণ ও নগদ টাকা লুট

১৪

সাতক্ষীরা জেলা আইন-শৃঙ্খলা বিষয়ক মাসিক সভা

১৫

এবার নতুন মামলায় গ্রেপ্তার দেখানো হলো সাবেক এমপি সেঁজুতিকে

১৬

হাম উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু

১৭

প্রাথমিক শিক্ষকদের বদলি নিয়ে নতুন ঘোষণা

১৮

স্থায়ী জামিন পেলেন আমির হামজা

১৯

অতি দ্রুতই বেনজীরকে দেশে ফিরিয়ে আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

২০