বাংলাদেশ, শুক্রবার, ০১ মে ২০২৬
১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ | সময়:
admin
২২ জুলাই ২০২৩, ৮:২৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বাংলাদেশের প্রতি ভারতীয় অধিনায়কের ‘অসম্মানজনক’ আচরণ

স্পোটস ডেস্ক: ম্যাচশেষ হতেই বাঁধনহারা উল্লাসে ফেটে পড়লেন বাংলাদেশ দলের ক্রিকেটাররা। তাদের উচ্ছ্বাস থাকল পরেও।
পুরস্কার বিতরণী মঞ্চ তৈরি হচ্ছে যখন, তখন আলোকচিত্র সাংবাদিকদের আবদারে গ্রুপ ছবি তুলতে একসঙ্গে দাঁড়ালেন নিগার সুলতানা জ্যোতিরা। অন্যপ্রান্তে দাঁড়িয়ে ভারতের ক্রিকেটাররা, তাদের নেতৃত্বে হারমানপ্রিত কৌর।

তিনি ‍মুখ দিয়ে উলোধ্বনির মতো কিছু করলেন, হাততালিও দিলেন; তার মুখভঙ্গি, আগে-পরের ঘটনা মনে রাখলে এই হাততালি যে প্রশংসার নয়, সেটি বুঝতে খুব একটা অসুবিধা হওয়ার কথা নয়। ভারতীয় অধিনায়ক যা করলেন, তা আসলে প্রতিপক্ষের জন্য অসম্মানজনকই বলে মনে হবে।

সিরিজ শেষ হয়েছে সমতায়। ট্রফি তাই ভাগাভাগি করতে হয়েছে দু’দলের অধিনায়ককেই। এরপর ছবি তুলতেও দুই দলের ক্রিকেটারদেরই আসতে বলেন সঞ্চালক। ছবি তোলার সময় হারমানপ্রিত ডাকেন আম্পায়ারদের, তাদের হতে বলেন ছবির অংশ। বাংলাদেশের জন্যও কটাক্ষ করে বেশ কিছু মন্তব্য করেন তিনি। ‘তোমরা জয়ী নয়, আম্পায়াররা জয়ী…’ বাংলাদেশকে উদ্দেশ্য করে বলেন এমন কিছুও।

এসব কথা শুনে ক্ষুব্ধ হন বাংলাদেশ দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। সাপোর্ট স্টাফদের চাওয়ার পরও দলের ক্রিকেটারদের নিয়ে আলাদা করে কোনো ছবি তুলেননি তিনি। সিরিজের ট্রফিও অনেক্ষণ পড়ে ছিল মাটিতে। সংবাদ সম্মেলনে এসে হারমানপ্রিতের আচরণকে ‘সম্মানজনক’ নয় বলে নিজের মত দেন জ্যোতি।

ঘটনার শুরু ইনিংসের পঞ্চম ওভারে ইয়াস্তিকা ভাটিয়া এলবিডব্লিউ আউট হলে। আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তোষ জানাতে জানাতে তিনি ফিরে যান ড্রেসিংরুমে। এরপরের ঘটনা ছিল আরও বেশি অস্বস্তির। নাহিদা আক্তারের বলে আম্পায়ারের ক্যাচ আউটের সিদ্ধান্ত মেনে নিতে পারেননি তিনি। সঙ্গে সঙ্গে স্টাম্প ব্যাট দিয়ে আঘাত করেন তিনি।

শেষ ব্যাটার হিসেবে উইকেটের পেছনে নেওয়া মেঘলার কট আউটের সিদ্ধান্তও মেনে নিতে পারেনি ভারত। যদিও টিভি রিপ্লেতে দেখে কোনোটিকেই ‘নট আউট মনে হয়নি’। ভারতের ক্ষোভ ড্রেসিংরুম ছাপিয়ে চলে আসে পুরস্কার বিতরণী অনুষ্ঠান ও সংবাদ সম্মেলন কক্ষেও।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অনেকটা ‘অপ্রাসঙ্গিকভাবে’ হারমান কথা বলেন আম্পায়ারিং নিয়ে। তিনি বলেন, ‘আমি মনে করি অনেক কিছু শেখার ছিল এই ম্যাচ থেকে। ক্রিকেট ছাড়াও, যে মানের আম্পায়ারিং হয়েছে তাতে আমরা খুবই বিস্মিত। কিন্তু…আমরা সামনে যখন বাংলাদেশে আসবো নিশ্চিত করে আসতে হবে এ ধরনের আম্পায়ারিংয়ের মুখোমুখি হতে হবে। ঠিক সেভাবেই আমাদেরকে খেলতে হবে। প্যাথেটিক আম্পায়ারিং। আমরা আম্পায়ারের বেশ কিছু সিদ্ধান্ত নিয়ে খুবেই হতাশ। ’

ভারতের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে এসেছিলেন দুজন। ম্যাচসেরা হওয়া হারলিন দেওল ও স্মৃতি মান্ধানা। হারলিনের কাছে যখন প্রথম প্রশ্ন যায় তখন তিনি বলেন, ‘ভেবেছিলাম আমি এখানে নেই…’। সংবাদ সম্মেলন শেষ হওয়ার পর স্মৃতিও প্রকাশ করেন স্বস্তি। এর আগে তার কাছে ছুটে যায় নানান প্রশ্ন।

শুরুতে স্মৃতি বলেন, ‘হ্যাঁ, খুবই ইন্টারেস্টিং ম্যাচ হয়েছে। আমার মনে হয় দুই দলই খুব ভালো ব্র্যান্ডের ক্রিকেট খেলেছে। এমন ম্যাচ নারী ক্রিকেটের জন্য ভালো। মাঠে যা হয়েছে সেটি খেলারই অংশ। আগেও আমরা এমন ঘটনা দেখেছি ছেলেদের ক্রিকেটে। আমার মনে হয় যখন আপনি ভারতের হয়ে খেলবেন, ম্যাচ জিতবেন। এটা হিট অব দ্য মোমেন্টে হয়ে গেছে। হারমান তার আউটের সিদ্ধান্তে একদমই খুশি ছিল না। ভেবেছিল আউট না, তাই এমন করেছে। এটা হিট অব দ্য মোমেন্টের চেয়ে বেশি কিছু না। ’

‘আমার মনে হয় যখন আপনি খুব করে জিততে চাইবেন। আমি নিশ্চিত স্পিরিট অব দ্য গেম ও সবকিছু মিলিয়ে। আমরা এটা নিয়ে পরে কথা বলতেই পারি। ব্যক্তিগতভাবে হারমানকে যতটুকু চিনি, ও যেভাবে ভারতের হয়ে জিততে চায়; আমি স্পিরিট অব ক্রিকেট বাইরে রেখে জেতার তাড়নার কথা ভাবলে, এসব হয়ই। ’

মাঠের ঘটনাকে ‘হিট অব দ্য মোমেন্ট’ বা ‘পার্ট অব গেমের’ ব্যাখ্যা মেনে নেওয়া সহজ। কিন্তু ম্যাচের পর হারমান যা করেছেন, তা ছিল প্রতিপক্ষের জন্য বিব্রতকর। বাংলাদেশের ক্রিকেটাররাও ক্ষোভ জানিয়েছেন। এগুলোর ব্যাখ্যা কীভাবে দেবেন? এমন প্রশ্নের জবাবে স্মৃতি করেন পাল্টা প্রশ্ন, ‘ও কি প্রতিপক্ষের ব্যাপারে কোনো বাজে কথা বলেছে?’

প্রতিপক্ষের জন্য তার কিছু ‘অসম্মানজনক’ মন্তব্য ছিল, এমন উত্তরের পর স্মৃতি বলেছেন, ‘ওটা তো আম্পায়ার, তাই না? প্রতিপক্ষ তো না। ’ আম্পায়ারদের গ্রুপ ছবিতে আসতে বলার ব্যাখ্যায় স্মৃতি বলেন, ‘আমার মনে হয় না হারমান বাংলাদেশের অধিনায়ককে কিছু বলেছে। আমার মনে হয় ও আম্পায়ারদের নিয়ে কিছু কথা বলেছে। কিন্তু আমি যতটুকু শুনেছি, আম্পায়ারদের নিয়ে কিছু বলেনি। ’

আপনি কি তাহলে আম্পায়ারদের গ্রুপ ছবিতে আসতে বলাকে মেনে নিচ্ছেন? এমন প্রশ্নের উত্তরে স্মৃতি বলেন, ‘আমার মনে হয় না ওটা রেকর্ড হয়েছে আর ঘটেছেও ম্যাচের পর। তাই ক্যামেরায় যেটা ঘটেনি, সেটা নিয়ে কথা না বলি। আমি বলবো এটা নিয়ে কথা না বলি। ’

এসব ঘটনা নিয়ে অবশ্য খুব বেশি কিছু বলতে চাননি বাংলাদেশ অধিনায়ক। তিনি থাকতে চেয়েছেন ‘মাঠের ক্রিকেটেই। ’ দেশের হয়ে প্রথম সেঞ্চুরিয়ান ফারজানা হক পিংকিকে সঙ্গে নিয়ে এসেছিলেন বাংলাদেশ অধিনায়ক। তবুও তাকে বেশি কথা বলতে হয়েছে বিতর্ক নিয়েই।

এসব নিয়ে জ্যোতি বলেছেন, ‘আমি তো ম্যাচ খেলেছি। ক্রিকেট নিয়ে কথা বলাটাই মনে হয় ভালো। কারণ আমরা উইকেট, আম্পায়ারিং নিয়ে চিন্তা করিনি। আমরা শুধু ম্যাচ খেলেছি। প্রতিটি খেলোয়াড় চেষ্টা করেছে শতভাগ দেওয়ার। বাকি ওরা কী বলছে সেটা নিয়ে চিন্তা করছি না। ’

‘আমি এটা পুরোপুরি বলবো ও (হারমানপ্রিত) যেটা বলেছে সেটা ওরই, সেটা আমাদের কোনো কিছু না। আমার মনে হয় ক্রিকেটার হিসেবে ও আরেকটু বেটার ম্যানার ওয়েতে কথা বলতে পারতো। যেটা আমার কাছে মনে হয় ও করেছে, ওর ব্যাপার। আমার এটা নিয়ে কথা বলা উচিত হবে না। ’

হারমানের কথা শুনে আলাদা করে গ্রুপ ছবি তুলেননি জ্যোতি। কেন? টাইগ্রেস অধিনায়ক বলেছেন, ‘কিছু কথা সবসময় তো আর সবকিছু বলা যায় না। যা হয়েছে, আমার কাছে মনে হয়নি দল নিয়ে ওখানে থাকবো। আমি চলে এসেছি। ’

‘কিছু কথা ছিল যেগুলো শুনে আমার মনে হয়নি ওখানে থাকা উচিত হবে দল নিয়ে। ক্রিকেট খুবই সম্মানের একটা জায়গা, শৃঙ্খলার জায়গা। সবচেয়ে বড় কথা এটা জেন্টেলম্যান গেম। আমার কাছে মনে হয় ওই পরিবেশ ছিল না তাই দল নিয়ে চলে এসেছি। ’

তিনটি সিদ্ধান্ত নিয়ে অসন্তোষ ছিল ভারতীয় ক্রিকেটারদের। উইকেটের পেছনে দাঁড়িয়ে ভালোভাবেই সেগুলো দেখেছেন জ্যোতি। তার কী মনে হয়েছে? জ্যোতি বলেছেন আম্পায়ারিং ভালো ছিল। তাদের সিদ্ধান্তকে সম্মান জানানো উচিত বলেও বিশ্বাস তার।

তিনি বলেন, ‘তারা আউট না হলে তো আম্পায়াররা আউট দিতেন নাকি। ওয়ান অব দ্য বেস্ট আম্পায়ার দেওয়া হয়েছে, তারা আন্তর্জাতিক ক্রিকেটে ছেলেদের আম্পায়ারিং করে। অবশ্যই চিন্তা-ভাবনা করে তাদের দেওয়া হয়েছে। আমরা সম্মান করেছি তাদের সিদ্ধান্ত। আমরা আউট হলে ওরকম করলাম না কেন। খেলোয়াড় হিসেবে আমাদের সিদ্ধান্ত মানা উচিত। আউট হই বা না হই। যেগুলো রান আউট ক্যাচ হয়েছে, সেগুলো নিয়ে কী বলবেন তারা। ’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাতাখালি ফাউন্ডেশনের উদ্যোগে মৃত ব্যক্তির দাফন ও গোসলের প্রয়োজনীয় সামগ্রী বিতরণ

দেবহাটায় কেমিক্যাল দিয়ে পাকানো ৪৮ ক্যারেট আম বিনষ্ট

ভ্যান চুরি করতে গিয়ে হাতেনাতে দুই যুবক আটক

শ্যামনগরে ৭৭টি পানির ট্যাংক ও সেটিং উপকরণ বিতরণ

দেবহাটায় দক্ষতা বৃদ্ধির তিন মাসব্যাপী প্রশিক্ষণ শুরু

মানহানির প্রতিবাদে বুধহাটা দারুল উলুম মাদ্রাসার মুহতামিমের সংবাদ সম্মেলন

কবে দেশে ফিরছেন জানালেন সাকিব

খোলা ভোজ্য তেল স্বাস্থ্যের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ

আশাশুনিতে আইন-শৃঙ্খলা কমিটির সভা

খুলনা প্রেসক্লাবের সভাপতি মোস্তফা, সম্পাদক তরিকুল

১০

আশাশুনিতে নদী ভাঙনের ভয়াবহতা স্বচক্ষে দেখলেন পাউবোর নির্বাহী প্রকৌশলী তাজকিয়া

১১

৯ মে লন্ডন যাচ্ছেন রাষ্ট্রপতি

১২

প্রাইজবন্ডের ১২৩তম ড্র অনুষ্ঠিত, পুরস্কার পেল যেসব নম্বর

১৩

আশাশুনিতে বজ্রাঘাতে ঘের ব্যবসায়ীর মৃত্যু!

১৪

‘৭১-এর ভুল স্বীকারে বাধা কোথায়?’ জামায়াতকে গয়েশ্বর

১৫

কালিগঞ্জে পানি নিষ্কাশনের পথ বন্ধের অভিযোগ, জলাবদ্ধতা

১৬

নতুন কর্মসূচি ঘোষণা দিল বিএনপি

১৭

প্রথমবার ঢাকায় একসঙ্গে নারী ডিসি ও এসপি নিয়োগ

১৮

দেশের কোথায় কখন কালবৈশাখী তাণ্ডব চালাবে, জানালেন আবহাওয়াবিদ

১৯

পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র সক্ষমতা ইরানের জাতীয় সম্পদ: মোজতবা খামেনি

২০
error: Content is protected !!
Deprecated: htmlspecialchars(): Passing null to parameter #1 ($string) of type string is deprecated in /home/bcglobal/te.bcgloballtd.com/wp-includes/formatting.php on line 4705